DIY:-বিলুপ্তপ্রায় মৃৎশিল্প//পর্ব-০৪||কাঁদা মাটি দিয়ে কলসি তৈরি)
আসসালামু আলাইকুম।
💖আমার বাংলা ব্লগ💖
আজ ০৩/১২/২০২১ইং।
১৮ অগ্রাহয়ণ|১৪২৮ বঙ্গাব্দ|
২৬ রবিউস সানি|১৪৪৩ হিজরি|রোজ: শুক্রবার।
💖
💖আমার নতুন একটি পোস্টে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি💖
সুপ্রিয় বন্ধুগণ, প্রত্যেক দেশের নিজস্ব প্রাচীন বা ঐতিহ্যময় পেশা থাকে। তেমনি বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যের পেশা মৃৎশিল্প। একসময় সারাদেশে মৃৎশিল্পের ব্যাপক কদর ছিল। কিন্তু,বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় মৃৎশিল্প আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। বর্তমানে শুধু মাত্র পহেলা বৈশাখ আর বিদেশি ক্রেতাদের চাহিদার উপরেই টিকে আছে সীমিত কিছু মৃৎশিল্পীদের পরিবারের ভাগ্য।
বর্তমানে,আধুনিক প্রযুক্তিতে তৈরি প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, মেলামাইন ও স্টিলের জিনিসপত্র তৈরি হওয়ায় বর্তমানে মাটির হাঁড়ি, কলসি ও বাসনের চাহিদা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। অতীতে আমাদের দেশের প্রায় সর্বস্তরের মানুষজন পানি রাখার জন্য মাটির তৈরি কলসি ব্যবহার করত। মাটির তৈরি কলসিতে পানি রাখলে পানি সবসময় ঠান্ডা থাকতো এবং পানির প্রকৃত স্বাদ নষ্ট হতো না। কিন্তু আজ সে কলসির ব্যবহার আমাদের দেশে নেই বললেই চলে। সুপ্রিয় বন্ধুগণ, বিলুপ্তপ্রায় মাটির তৈরি কলসির একটি মডেল তৈরি করে আপনাদের নিকট আমি নতুনভাবে উপস্থাপন করছি। আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
💖 কলসি তৈরির প্রয়োজনীয় উপকরণ গুলো নিম্নে দেওয়া হল💖
| উপাদান | পরিমাণ |
|---|---|
| এটেল কাঁদামাটি | পরিমাণমতো |
💖 কলসি তৈরির প্রসেস গুলো নিম্নে ধাপে ধাপে বর্ণনা করা হলো💖
⬇️ ধাপ-০১:⬇️
কলসি তৈরির উদ্দেশ্যে পরিমাণমতো এটেল কাঁদা মাটি সংগ্রহ করে নিলাম। পরিমাণমতো এটেল কাঁদামাটি দুই হাত দিয়ে ভালোভাবে সেনে নিলাম।
⬇️ ধাপ-০২:↙️
দুই হাতের তালুর সাহায্যে কাঁদা গোলাকার ফুটবলের মত করে নিলাম।
⬇️ ধাপ-৩:⬇️
হাতের আংগুল দিয়ে কাঁদার ভিতর গর্ত মত করে কলসির আকৃতি করে নিলাম।
♣️ ধাপ-০৪:♣️
কলসির গলা তৈরি করে নিলাম হাতের আঙ্গুল দিয়ে।
👇 ধাপ-০৫:👇
কলসির কান্দা তৈরি করার জন্য কলসির গলার উপরের অংশে কাঁদা লাগিয়ে কান্দা তৈরী করে নিলাম।
↘️ ধাপ-০৬:↙️
⬇️ ধাপ-৭:⬇️
⬇️ ধাপ-৮:↙️
⬇️ চূড়ান্ত ধাপ⬇️
কলসির সমস্ত অংশটুকু হাত দিয়ে নেপে দেওয়ার মধ্য দিয়েই আমার কলসি তৈরি সম্পন্ন হল।
সুপ্রিয় বন্ধুগণ, এবার কলসিটি রোদে শুকিয়ে নিতে হবে। তারপরে আগুন দিয়ে পোড়ালে কলসিটি ব্যবহারের উপযোগী হয়ে উঠবে।
সুপ্রিয় বন্ধুগণ, কাঁদামাটি দিয়ে কলসি তৈরীর প্রসেস গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে।
১০% বেনিফিসারি প্রিয় লাজুক খ্যাকের জন্য।
💖 অসংখ্য ধন্যবাদ সবাইকে💖
| আমার পরিচিতি | কিছু তথ্য |
|---|---|
| আমার নাম | @bidyut01 |
| ফটোগ্রাফি ডিভাইস | iTel vision 1 |
| আমার বাসা | মেহেরপুর |
| আমার বয়স | ২৮ বছর |
| আমার ইচ্ছে | লাইফটাইম আমার বাংলা ব্লগ কমিউনিটি তে ব্লগিং করা |
বাহ, আপনি বেশ অসাধারণ সুন্দর কাজ করেন। আমি ইতিপূর্বে আপনার প্রতিটি পর্ব দেখেছি। আজকে এটাও দেখি খুবই ভালো তৈরি করেছেন। কাদামাটি দিয়ে আসলেই আপনি খুবই সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন। যেটি দেখে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র তৈরি করে এখানে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুবই সুন্দর মন্তব্য করার জন্য। এধরনের সুন্দর মন্তব্য আমাকে অনেক উৎসাহ এবং অনুপ্রেরণা জোগাবে পরবর্তী পোষ্ট করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুবই সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য।
বাহ ভাইয়া বিলুপ্তপ্রায় মৃৎশিল্পে "কলসি" আসলেই দিন দিন হারিয়ে যাচ্ছে। অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার কলসি বানানোর পদ্ধতি। অনেক ইনজয়বোত করলাম। অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো পোস্টটি শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
জি ভাইয়া। মাটির তৈরি কলসি আজ আমাদের মাঝ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য আমার পোষ্টটি পড়ে।
কাঁদামাটি দিয়ে আপনি কলসি তৈরি করেছেন। আমার খুবই ভাল লাগল। এটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আপনি আমাদের মাঝে আবার তুলে ধরলেন। আপনার জন্য শুভকামনা রইল প্রতিটি ধাপ সুন্দর ছিলঅসংখ্য ধন্যবাদ ভাইয়া । আমার পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে আমিও অনেক খুশি হলাম।
এটি এমন একটি জিনিস যা আপনি তৈরি করেছেন এবং এটি অনেক লোকের জন্যও কার্যকর হতে পারে, আমাদের জায়গায় কেউ এরকম কিছু করে না।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সুন্দর মতামত দেওয়ায় আপনার জন্য শুভেচ্ছা রইল।