DIY:-রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ রবিবার । ১৪ ই মে, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আরো একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি।

IMG_20230514_165942_432.jpg

IMG_20230514_170148_875.jpg



সুপ্রিয় বন্ধুগণ, রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতে আমার খুবই ভালো লাগে। রঙ্গিন কাগজ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ফুল, পাখির অরিগামি এবং ওয়ালমেট গুলো দেখতে খুবই চমৎকার লাগে। আমি যখনই সময় পাই তখনই রঙ্গিন কাগজ এবং গাম আঠা ব্যবহার করে কিছু না কিছু তৈরি করার চেষ্টা করি। আসলে রঙ্গিন কাগজ ব্যবহার করে বিভিন্ন জিনিসপত্র তৈরির কাজটা আমি অনেক ছোটবেলা থেকেই শুরু করেছিলাম। ছোটবেলা বলতে তখন আমার বয়স ১২ অথবা ১৩ বছর হবে। তখন আমি রঙ্গিন কাগজ ব্যবহার করে সুন্দর সুন্দর ঘুড়ি তৈরি করতাম। একই সাথে রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের নৌকা তৈরি করতাম। তারপর আস্তে আস্তে রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো তৈরি করা শিখে গিয়েছিলাম। রঙ্গিন কাগজের ব্যবহার শেখার ক্ষেত্রে আমার আরো অনেক লম্বা একটি ইতিহাস রয়েছে। সেটা ইনশাল্লাহ আমি দিনের পর দিন আপনাদের সাথে শেয়ার করবো। যাহোক, আজ চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সুপ্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরীর প্রক্রিয়া উপস্থাপন করছি। আমি আশা করি, রঙ্গিন কাগজ দিয়ে আমার তৈরি ওয়ালমেটটি আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরির প্রক্রিয়াগুলো।



IMG_20230514_165617_360.jpg



ওয়ালমেট তৈরীর উপকরণ গুলোর নাম নিম্নে দেওয়া হলো:-

উপকরণপরিমাণ
রঙ্গিন কাগজছয় রকম রংয়ের মোট ১২ টি
গাম আঠাএক কৌটা
কাঁচি০১ টি
সুপার গ্লু আঠা০১ টি


ওয়ালমেট তৈরীর প্রক্রিয়া গুলো নিম্নে ধাপে ধাপে উপস্থাপন করা হলো:-

⬇️ ধাপ-০১⬇️

IMG_20230514_154502_502.jpg

রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমেই আমি ছয়টি রঙ্গে মোট ১২ টি রঙ্গিন কাগজ সংগ্রহ করে নিয়েছিলাম। একই সাথে এক কৌটা গাম আটা, একটি সুপার গ্লু আঠা এবং একটি কাঁচি সংগ্রহ করে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০২⬇️

IMG_20230514_155455_409.jpg

IMG_20230514_160638_690.jpg

চার রকমের মোট আটটি রঙ্গিন কাগজ দিয়ে পাইপ বানানো শুরু করেছিলাম। রঙ্গিন কাগজগুলো জড়িয়ে গাম আঠা এবং সুপার গ্লু আঠা দিয়ে পাইপের মতো করে রঙ্গিন কাগজের পাইপ তৈরি করে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০৩⬇️

IMG_20230514_160801_278.jpg

IMG_20230514_161131_592.jpg

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি আটটি পাইপ দিয়ে আয়তক্ষেত্রের মতো করে চারদিকে গাম আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছিলাম। তৈরি হয়ে গেল ওয়ালমেটের সুন্দর একটি ফ্রেম।

⬇️ ধাপ-০৪⬇️

IMG_20230514_161354_578.jpg

IMG_20230514_161716_678.jpg

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট এর ফ্রেমটি সুন্দর ভাবে সাজানোর জন্য কিছু ফুল তৈরির প্রয়োজন পড়েছিল। তাই একটি গোলাপী রঙের রঙিন কাগজ ভালো ভাবে কেটে ফুল তৈরি করার জন্য সুন্দরভাবে ভাজ করে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০৫⬇️

IMG_20230514_161828_805.jpg

IMG_20230514_162143_073.jpg

ভাজ করা রঙ্গিন কাগজগুলো খুবই সাবধানতার সাথে কাঁচি দিয়ে কেটে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০৬⬇️

IMG_20230514_162312_709.jpg

IMG_20230514_162703_100.jpg

কাঁচি দিয়ে কেটে নেওয়া রঙ্গিন কাগজগুলোর ভাজ খুলে দিয়েছিলাম। রঙ্গিন কাগজগুলোর ভাঁজ খুলে দেওয়ার সাথে সাথে সুন্দর সুন্দর ফুল সাদৃশ্য হয়ে উঠলো। তারপর প্রত্যেকটি ফুলের একটি করে পাপড়ি কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পরে ফুলের একটি পাপড়িতে সুন্দর ভাবে গাম আঠা লাগিয়ে দিয়েছিলাম।

⬇️ ধাপ-০৭⬇️

IMG_20230514_162803_290.jpg

IMG_20230514_163129_988.jpg

দাম আঠা লাগানোর মাধ্যমে আমি রঙ্গিন কাগজের সুন্দর সুন্দর রঙ্গিন ফুল তৈরি করে নিয়েছিলাম। মোট আটটি রঙ্গিন ফুল তৈরি করে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০৮⬇️

IMG_20230514_163345_571.jpg

IMG_20230514_163600_080.jpg

একটি সবুজ রঙের রঙিন কাগজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর কেটে নেওয়া সবুজ রঙের কাগজ গুলো থেকে সুন্দর সুন্দর অনেকগুলো পাতা তৈরি করে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০৯⬇️

IMG_20230514_164120_563.jpg

IMG_20230514_164128_189.jpg

ওয়ালমেট তৈরির কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে রঙ্গিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট এর ফ্রেমটি, রঙ্গিন কাগজ দিয়ে তৈরি ফুলগুলো এবং রঙ্গিন কাগজের পাতাগুলো আমার সামনে সাজিয়ে রেখেছিলাম। তারপর সঠিকভাবে চিন্তা ভাবনা করে ওয়ালমেট তৈরির এ্যাকশন শুরু করেছিলাম।

⬇️ ধাপ-১০⬇️

IMG_20230514_164230_192.jpg

IMG_20230514_164439_518.jpg

প্রথমেই ওয়ালমেটের ফ্রেমটির চার কোণে চারটি রঙ্গিন ফুল গাম আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম।

⬇️ ধাপ-১১⬇️

IMG_20230514_164735_246.jpg

IMG_20230514_164738_427.jpg

তারপর ওয়ালমেটের ফ্রেমটির চার কোণের মাঝখানের অংশে আরো চারটি রঙ্গিন ফুল গাম আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। ফুল লাগানোর শেষে ওয়ালমেট দেখতে খুবই সুন্দর লাগছিল আমার কাছে।

⬇️ ধাপ-১২⬇️

IMG_20230514_164857_547.jpg

IMG_20230514_165207_196.jpg

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি সবুজ পাতায় গাম আঠা লাগিয়ে প্রথমে চারটি ফুলের দুইটি করে মোট আটটি সবুজ পাতা লাগিয়ে দিয়েছিলাম।

⬇️ ধাপ-১৩⬇️

IMG_20230514_165613_430.jpg

IMG_20230514_165616_286.jpg

তারপরে বাকি চারটি ফুলের জন্য দুইটি করে সবুজ বর্ণের আরও আটটি পাতা গাম আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেটটি ঠিকঠাক ভাবে তৈরি করতে পেরেছিলাম কি-না সেটা খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে নিয়েছিলাম। আর এভাবেই আমি রঙ্গিন কাগজ দিয়ে এই সুন্দর ওয়ালমেটটি তৈরি করেছি।

⬇️ ধাপ-১৪⬇️

IMG_20230514_170100_942.jpg

IMG_20230514_170020_267.jpg

IMG_20230514_170108_880.jpg

IMG_20230514_165943_366.jpg

রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেটটি তৈরি করা শেষে আমি বিভিন্ন জায়গায় রেখে ওয়ালমেটটির বেশ কয়েকটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম। বিভিন্ন জায়গায় রেখে ওয়ালমেটটি দেখতে সত্যিই অনেক সুন্দর লাগছিল।

⬇️ ধাপ-১৫⬇️

IMG_20230514_170135_339.jpg

IMG_20230514_170139_771.jpg

IMG_20230514_170140_813.jpg

IMG_20230514_170148_875.jpg

IMG_20230514_170148_875.jpg

ওয়ালমেটটি আমার ঘরের ওয়ালে লাগানোর পূর্বে আমি আরো কয়েকটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আসলে আমার ঘরের ওয়ালের সাথে ওয়ালমেটটি দেখতে অসাধারণ সুন্দর লাগছিল।



আমার এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞ।





১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।


সবাইকে অসংখ্য ধন্যবাদ

Sort:  
 3 years ago 

এটা শুনে ভালো লাগলো যে আপনি সেই ছোটবেলা থেকে রঙিন কাগজ দিয়ে টুকটাক জিনিস তৈরি করতে শিখেছেন। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। বিভিন্ন কালার কাগজ হওয়াতে দেখতে বেশি সুন্দর লাগছে। এ ধরনের ওয়ালমেট ঘরে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 
 3 years ago 

বাহ চমৎকার তো ভাইয়া। সেই ১২-১৩ বছর বয়স হতেই আপনি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা শিখে গেছেন। আজও কিন্তু আপনি আমাদের জন্য বেশ সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে দেখিয়েছেন। আবার ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

 3 years ago 

চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনি দেখি ডাই প্রজেক্ট ও বেশ ভালো দক্ষক মানুষ ৷ অনেক সুন্দর ছিল রঙিন কাগজের ওয়ালমেট তৈরির ফ্রেম টি ৷ দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে ঘরে সাজানোর জন্য বেশ ভালো হবে ৷ অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

ভাইয়া চেষ্টা করছি দক্ষতার সাথে কাজ করতে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। তাইতো আমরা প্রতিনিয়তই নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। ভাইয়া আপনি রঙিন কাগজের ব্যবহার করে সুন্দরভাবে ওয়ালমেট তৈরি করেছেন দেখে ভালো লাগলো। আপনার তৈরি করা ওয়ালমেট দেখতে ভীষণ সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ওয়ালমেট তৈরির পদ্ধতি শেয়ার করার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি তো দেখছি সেই দশ বারো বছর বয়স থেকে আজও সুন্দর রঙিন কাগজের জিনিস তৈরি করতে পারেন। আসলে ছোটবেলার স্মৃতি গুলো ধরা রাখলে অনেক ভালো লাগে। আপনার রঙিন কাগজের ওয়ালমেট চমৎকার হয়েছে। বিভিন্ন কালারের কাগজ ব্যবহার করার জন্য বেশি ভালো লেগেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

উৎসাহ মূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

কিছুদিন আগে এরকম একটা ওয়ালমেট আমিও তৈরি করেছিলাম। এই জিনিসগুলো তৈরি করতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে অবসর সময় গুলো অনেক চমৎকারভাবেই কাটানো যায়। তারপরও আপনার ওয়ালমেট টি অনেক চমৎকার হয়েছে, আপনার জন্য শুভকামনা রইল।।

 3 years ago 

আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64114.13
ETH 1842.38
USDT 1.00
SBD 0.38