কাপড় দিয়ে পাপোশ তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তার সাথে সাথে বিভিন্ন রকম জিনিস তৈরি করে অনেক ভালো লাগে আমার কাছে। তাই আজকে কাপড় দিয়ে একটি সুন্দর পাপোশ তৈরি করলাম। আমার তো এমনিতেই রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে ভীষণ ভালো লাগে। তার সাথে মাঝে মধ্যে কাপড় দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করতেও ভীষণ ভালো লাগে। তাই কাপড় দিয়ে সুন্দরভাবে ডিজাইনের একটি পাপোশ তৈরি করলাম। পাপোশ টি তৈরি করতে আমার বেশ সময় লেগেছিল। তাছাড়া পরে পাপোশের কাপড় গুলোর ডিজাইন ভাঁজ করে দিতে একটু বেশি সময় লাগলো। এই পাপোশটি তৈরি করার পরে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। এই সুন্দর পাপোশ টি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগলো। আশা করি আপনাদের সবার অনেক পছন্দ হবে আমার তৈরি করা এই পাপোশ।

IMG-20221228-WA0003.jpg

উপকরণ

✓ রঙিন পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20221227_195710_mfnr.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কালো কাপড় নিয়ে সমান ভাঁজ করে কেটে নিলাম খুবই সুন্দরভাবে।

IMG_20221227_200606_mfnr.jpg

IMG_20221227_201022_mfnr.jpg

ধাপ - ২ :

এরপর একটি গোলাপি রঙের কাপড় এর উপরে চক দিয়ে খুবই সুন্দর ভাবে দাগ দিয়ে দিলাম।

IMG_20221227_201725_mfnr.jpg

IMG_20221227_201828_mfnr.jpg

ধাপ - ৩ :

এরপর দাগ বরাবর খুবই সুন্দরভাবে কাপড় কাটতে শুরু করলাম এবং কেটে নিলাম।

IMG_20221227_201954_mfnr.jpg

IMG_20221227_202039_mfnr.jpg

ধাপ - ৪ :

এভাবে ভিন্ন ভিন্ন রকমের কাপড় একই মাফের কাটতে শুরু করলাম এবং অনেক রকমের কাপড় কেটে নিলাম।

IMG_20221227_213549_mfnr.jpg

ধাপ - ৫ :

এরপর কাপড় গুলো একটির সাথে একটি জোড়া লাগিয়ে সেলাই করতে শুরু করলাম।

20230108_183650.jpg

ধাপ - ৬ :

এভাবে সবগুলো কাপড় খুবই সুন্দর ভাবে সেলাই করে নিলাম।

IMG_20221227_221311_mfnr.jpg

ধাপ - ৭ :

তারপরে কালো কেটে নেওয়া বড় কাপড়ের সাথে এই কাপড় গুলো সেলাই করতে লাগলাম।

IMG_20221228_103755_mfnr.jpg

IMG_20221228_103914_mfnr.jpg

ধাপ - ৮ :

এভাবে সবগুলো কাপড় এক এক করে বড় কালো কাপড় টির সাথে সেলাই করে নিলাম।

IMG_20221228_105336_mfnr.jpg

IMG_20221228_110026_mfnr.jpg

ধাপ - ৯ :

তারপরে ভিন্ন রকমের একটি কাপড় নিয়ে চারপাশে খুবই সুন্দর ভাবে সেলাই করে নিলাম।

20230108_183801.jpg

শেষ ধাপ :

এভাবেই আমি কাপড় দিয়ে খুবই সুন্দর একটি পাপোশ তৈরি করে নিলাম। কাপড় দিয়ে তৈরি পাপোশ আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখতে।

IMG_20221228_112827.jpg

IMG_20221228_112833.jpg

IMG_20221228_113219.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আসলে বুদ্ধি থাকলে অনেক কিছু করা সম্ভব। আপনি কাপড় দিয়ে চমৎকার পাপোশ তৈরি করে ফেলেছেন যা দেখতে বেশ সুন্দর লেগেছে আমার কাছে। প্রথম দিকটায় একটা গেঞ্জি কেটে মনে হয় কাজটি শুরু করেছেন। তবে যাই বলেন সুন্দর হাতের কাজ ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া বুদ্ধির সাথে সাথে দক্ষতারও ভীষণ প্রয়োজন হয় না হলে এরকম জিনিস গুলো তৈরি করা খুবই মুশকিল হয়।

 3 years ago 

আপনার আইডিয়া দারুন ছিল। নিজের হাতে তৈরি করা কোন জিনিস ব্যবহার করার মজাই আলাদা। কাপড় দিয়ে সুন্দর একটি পাপোশ তৈরি করেছেন। পাপোশটি দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আসলেই যখন ঘরের সামনে পাপোশটা রাখলাম তখন দেখতে নিজের কাছেও ভীষণ ভালো লাগলো।

 3 years ago 

কাপড় দিয়ে অনেক সুন্দর করে পাপোশ তৈরি করেছেন। এটা আমার অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

চেষ্টা করেছি আপু যাতে পাপোশ টি সুন্দরভাবে তৈরি করে আপনার মাঝে শেয়ার করতে পারে।

 3 years ago 

রঙ্গিন পেপার ব্যবহার করে অত্যন্ত দক্ষতার সাথে আপনি কাপড় দিয়ে সুন্দর একটি পাপোশ তৈরি করেছেন। আপনার তৈরি করে পাপোশটি দেখতে সত্যিই অসাধারণ সুন্দর লাগছে। চমৎকার একটি সৃজনশীল মুলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া প্রথমে আপনার লেখাটি ভুল হল।
রঙিন পেপার দিয়ে নয় কাপড় দিয়ে তৈরি করলাম।

 3 years ago 

আপনি তো অনেক সুন্দর একটি কাপড় দিয়ে পাপোশ তৈরি করেছেন। সত্যি আপু এই ধরনের কাজ গুলো করতে অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন। তবে পাপোশ দেখতে চমৎকার হয়েছে।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পাপোশ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আমার নিজের কাছেও এ ধরনের কাজগুলো করতে ভীষণ ভালো লাগে।

 3 years ago 

আমি দেখেছি গ্রামের মানুষ গুলো কাপড় দিয়ে খুব সুন্দর পাপোশ তৈরি করে থাকে। আপনি খুব চমৎকার ভাবে এটি তৈরি করেছেন। তৈরি ধাপ গুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন এরকম পাপোশ গুলো যারা ঘরে তৈরি করতে পারে তারা তৈরি উপরের ব্যবহার করে।

 3 years ago 

আসলে দক্ষতা থাকলে অনেক কিছুই তৈরি করা যায়। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয় । আজ আপনি অত্যন্ত সুন্দর করে কাপড় দিয়ে পাপোশ তৈরি করেছেন। কাপড় দিয়ে পাপোশ তৈরি করার প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে চমৎকার ভাবে শেয়ার করেছেন। এই ধরনের কাজ করতে অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন হয়ে থাকে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।

 3 years ago 

ঠিক বলেছেন চেষ্টা আর দক্ষতা থাকলে নিজের চেষ্টার মাধ্যমে অনেক কিছুই তৈরি করা যায়।

 3 years ago 

কাপড় দিয়ে অসাধারণ একটি পাপোশ তৈরি করেছেন আপু। পাপোশ তৈরি করার প্রতিটি ধাপ আপনি বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমিও একটি পাপোশ তৈরি করেছিলাম কিন্তু ছবি তুলতে মনে ছিল না তাই আর আপনাদের মাঝে শেয়ার করা হলো না। অনেক ভালো লাগলো আপু আপনার আজকের পোস্ট।

 3 years ago 

আপনার তো তাহলে ব্যাড লাক।
আপনার মন্তব্য পড়ে অনেক অনেক ভালো লাগলো আপু

 3 years ago 

কাপড়টি অনেকেই পাপোশ তৈরি করে, তবে আপনারটা ইউনিক ছিল কারণ আপনি অনেকটাই চেষ্টা করেছেন কাজটা কি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য এবং আপনি সেটা পেরেছেন বলে আমি মনে করি।

 3 years ago 

ঠিক বলেছেন নিজের সাধ্যমত চেষ্টা করলাম কাজটি ফুটিয়ে তোলার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60423.20
ETH 1583.38
USDT 1.00
SBD 0.42