কার্ডবোর্ড এবং জল রং দিয়ে তৈরি ফুল
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই ভাবলাম আজকে কার্ডবোড দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করা যাক। আমার এই কার্ডবোর্ড দিয়ে ফুল তৈরি করতে অনেক ভালো লেগেছে। এমনিতেই আমি সব সময় চেষ্টা করি সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকে রঙিন কাগজ দিয়ে না তৈরি করে চেষ্টা করেছি কার্ডবোর্ড দিয়ে একটি ফুল তৈরি করার জন্য। কার্ডবোড কেটে ফুলটি তৈরি করতে একটু সময় লেগেছে। ধৈর্য ধরে কার্ডবোর্ড দিয়ে এই ফুল তৈরি করে আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার তৈরি করা এই কার্ডবোর্ডের এই ফুল আপনাদের অনেক পছন্দ হবে।
উপকরণ
✓ কার্ডবোর্ড
✓ জল রং
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিয়ে নিলাম। তারপর সেই কার্ডবোর্ড টাকে চিকন করে কেটে কয়েক গুলো তৈরি করে নিলাম।
ধাপ - ২ :
তারপর সেই কার্ড বোর্ডের অপর পাশে সবুজ আর হালকা আকাশে কালার রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর আরেকটি চিকন কার্ডবোর্ড নিয়ে মাঝখান দিয়ে ভাঁজ করে ছোট গোল বৃত্তের মতো তৈরি করে নিলাম।
ধাপ - ৪ :
তারপর সেই ছিঁড়ে নেওয়া চিকন কাটবোড গুলোকে পাতার মতো করে ভাঁজ করে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর গোল বৃত্তের চারপাশে আকাশে কালারের পাতাগুলোকে ফুলের মত করে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর একটি লাঠি জোড়া লাগিয়ে তার পাশে দুটি সবুজ রঙের কার্ডবোর্ডের পাতা ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে কার্ডবোড দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করে নিলাম। আশা করি এই ফুল আপনাদের সবার অনেক পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে না করে ভিন্ন ধরনের কাগজ দিয়ে করলে আসলেই ভালো লাগে । আপনার কার্ডবোর্ডের তৈরি ফুলটি কিন্তু অনেক সুন্দর হয়েছে বিশেষ করে রং করার কারণে একটু ভিন্ন রকম লাগছে দেখতে ভালো লেগেছে ।
আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি আমার কাছেও ভালো লাগলো।
https://twitter.com/bdwomen2/status/1708482781221908854?t=wRVjTEz_Uicr7hy7DuflsA&s=19
এরকম সিম্পল একটা জিনিস দিয়ে এত সুন্দর একটি ফুল বানানো যায় এটি কখনো ভেবেই দেখিনি। দেখতেও সুন্দর লাগছে আবার ফেলে না দিয়ে একটা জিনিসকেও কাজে লাগানো গেছে। ঘরে সাজিয়ে রাখলে বেশ ভালই লাগবে মনে হচ্ছে।
আসলে আমিও এটা ঘরে সাজিয়ে রেখেছি। ঘরে সাজানোর পরে তো আরো বেশি ভালো লেগেছিল।
Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server
Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia
কার্ডবোর্ড ও জল রং দিয়ে তৈরি আপনার ফুলটি দেখতে খুবই চমৎকার হয়েছে । দেখেই বোঝা যাচ্ছে এটি করতে অনেক সময়ের প্রয়োজন হয়েছে। আসলে এই কাজগুলো করতে বেশ সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আর যখন হয়ে যায় দেখতে ভীষণ ভালো লাগে । আপনার টিও দেখতে চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে।।
হ্যাঁ অনেক বেশি সময়ের এবং ধৈর্যের প্রয়োজন হয়েছিল।
আপু আসলে আমরা এমন কার্ডবোর্ড অনেক ফেলে দি ই । তবে আপনি দেখছি এই কার্ডবোর্ড এবং জলরঙ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করে ফেললেন এবং এটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করলেন। দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আমি মনে করি এই জিনিসগুলো না ফেলে দিয়ে কোথাও একটা রেখে দিলে পরবর্তীতে কাজে লাগে।
কার্ডবোর্ড এবং জল রং দিয়ে তৈরি করা ফুলটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। তৈরি করা ফুলটি দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। চাইলে যে কেউ খুব সুন্দর ভাবে তৈরি করে নিতে পারবে অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লেগেছে।
বেশ চমৎকার ফুল তৈরি করেছেন আপনি। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে কার্ডবোর্ড এবং জল রং দিয়ে ফুল তৈরি করেছেন। ফুল তৈরি করার প্রক্রিয়া বেশ সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কার্ডবোর্ড তৈরি ফুল দেখতে খুব সুন্দর লাগছে। এত চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
এগুলো তৈরি করতে আমার কাছে ভালো লাগে, তাই সময় পেলে তৈরি করতে বসে যাই।
কার্ডবোর্ড এবং জল রং দিয়ে ফুল তৈরির প্রসেসটি খুব ভালো লাগলো। আর ধাপে ধাপে সবার মাঝে তুলে ধরাতে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময়।
এটা আমার কাছেও অনেক সুন্দর লেগেছিল।
অনেক সুন্দর একটি অরিগামি শেয়ার করেছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
এটা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হয়েছি। পাশে থাকবেন ধন্যবাদ।