ঘরের হার্ডবোর্ডের মধ্যে প্রজাপতি ডেকোরেশন

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আমি আজকে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করে হার্ডবোর্ড ডেকোরেশন করার চেষ্টা করলাম। প্রজাপতিগুলো তৈরি করতে আমার প্রায় অনেক সময় লেগেছে। আমি দু তিন দিন ধরে এই প্রজাপতিগুলো তৈরি করেছিলাম। তারপর ঘরের হার্ডবোর্ডের মধ্যে গাম দিয়ে প্রজাপতি গুলো সুন্দর ভাবে সাজিয়ে লাগিয়েছিলাম। প্রজাপতি তৈরি করতে আর হার্ডবোর্ডের মধ্যে ডেকোরেশন করতে আমার প্রায় এক সপ্তাহ বেশি সময় লেগেছে। তাও আমি অনেক সময় এবং ধৈর্য ধরে এই পুরো কাজটি সম্পন্ন করেছিলাম। একটু কষ্ট হলেও কাজটি সম্পূর্ণ হওয়ার পরে প্রজাপতি গুলো দেখে অনেক ভালো লাগলো। ঘরের সৌন্দর্যটাও আরো অনেক বৃদ্ধি পেল। আমার এইরকম সুন্দর জিনিসগুলো তৈরি করে ঘরের চারপাশে সাজিয়ে রাখতে অনেক ভালো লাগে। তাই আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর প্রজাপতিগুলো তৈরি করে হার্ডবোর্ড ডেকোরেশন করে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার হার্ডবোর্ড ডেকরেশন করাটা আপনাদের সবার খুবই পছন্দ হবে।

20221213_172719.jpg

উপকরণ

✓ রঙিন পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20221207_195448_mfnr.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিয়ে প্রজাপতির এক পাশ কেটে নিলাম কাঁচি দিয়ে।

IMG_20221207_200759_mfnr.jpg

IMG_20221207_200811_mfnr.jpg

ধাপ - ২ :

তারপরে আবার রঙিন কাগজ নিয়ে ছোট ছোট করে কয়েকটি কাগজ কেটে নিলাম।

IMG_20221207_201404_mfnr.jpg

ধাপ - ৩ :

এরপর একটি রঙিন কাগজ নিয়ে পেন্সিল দিয়ে খুবই সুন্দরভাবে ছোট একটি প্রজাপতি এঁকে নিলাম।

IMG_20221207_202521_mfnr.jpg

IMG_20221207_202531_mfnr.jpg

ধাপ - ৪ :

এরপর কাঁচি দিয়ে প্রজাপতিটি পেন্সিল এর দাগ বরাবর কেটে নিলাম। এভাবে ছোট বড় অনেকগুলো প্রজাপতি কেটে নিলাম।

IMG_20221207_202628_mfnr.jpg

IMG_20221207_204914_mfnr.jpg

ধাপ - ৫ :

এরপর বড় প্রজাপতিটিতে গাম লাগিয়ে নিলাম। এরপর প্রজাপতির অর্ধেক অংশটি একটি হার্ডবোর্ড লাগিয়ে নিলাম।

IMG_20221210_164249_mfnr.jpg

IMG_20221210_164420_mfnr.jpg

ধাপ - ৬ :

এরপর কয়েকটি ছোট-বড় প্রজাপতি নিয়ে বড় প্রজাপতিটির সাথে গাম দিয়ে জোড়া লাগাতে শুরু করলাম।

IMG_20221210_165032_mfnr.jpg

IMG_20221210_165041_mfnr.jpg

ধাপ - ৭ :

এভাবে সবগুলো প্রজাপতি লাগিয়ে নিলাম খুবই সুন্দরভাবে। যার কারনে অসাধারণ দেখাচ্ছিল।

IMG_20221210_170611_mfnr.jpg

IMG_20221210_171516_mfnr.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো কাজটি করা শেষ করি। আশা করি আমার আজকের এই প্রজাপতির ডেকোরেশন আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।

IMG_20221210_171723_mfnr.jpg

IMG_20221210_171646_mfnr.jpg

IMG_20221210_171558_mfnr.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করে ঘরের হার্ডবোর্ড কে দারুন ভাবে ডেকোরেশন করেছেন দেখছি আপু। এতগুলো প্রজাপতি যদি একত্রিত ভাবে থাকে তাহলে সেটা ভালো লাগবে এটাই স্বাভাবিক।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত মূলক মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বাহ দারুন তো অনেক সুন্দরভাবে ছোট থেকে বড় অনেকগুলো পরজাপতি কাগজ কেটে প্রস্তুত করেছেন খুবই সুন্দর দেখাচ্ছে। ঘরের সৌন্দর্য তো অনেক গুনে বৃদ্ধি করে দেবে এমন সুন্দর দৃশ্য। তবে প্রজাপতি গুলা যদি আরো কয়েক কালারের হতো তাহলে সৌন্দর্য আরো বেশি হতো।।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমার নিজের কাছেও আরো অনেক ভালো লাগে।

 3 years ago 

প্রজাপতি দিয়ে সাজানোটা বেশ সুন্দর হয়েছে আপু। এ ধরনের কাজগুলো করতে আসলেই অনেক বেশি সময় লাগে তবে কাজ শেষ করার পরে সাজানো হলে বেশ প্রশান্তি লাগে মনে। সবমিলিয়ে একটি দারুন কাজ উপহার দিয়েছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিক বলেছেন এই কাজগুলো করতে অনেক সময় লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

আইডিয়াটা বেশ। এভাবে ঘর সাজালে দেখতে বেশ ভাল লাগে। আর এ কাজ করতে বেশ সময় লাগে। তবে বিভিন্ন রং এর প্রজাপতি হলে আমার মনে হয় বেশ হত। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি কাজ শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন এভাবেই ঘর সাজানো অনেক সুন্দর লাগে

 3 years ago 

আপনার আইডিয়া টা দারুন ছিল। এক সপ্তাহের বেশি সময় লাগলেও। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখে বুঝা যাচ্ছে অনেক পরিশ্রম ও ধৈর্য সহকারে কাজটি করেছেন। বিভিন্ন রকমের কালার ব্যবহার করলে তা আমার মনে হয় আরেকটু সুন্দর লাগতো। যাই হোক সব মিলিয়ে হার্ডবোর্ডে প্রজাপতি ডেকোরেশন আমার কাছে ভালোই লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন অনেক সময় লাগলেও পুরো কাজটি করার পরে নিজের কাছে অনেক ভালো লাগলো।

 3 years ago 

ঘরের হার্ডবোর্ডের মধ্যে প্রজাপতি ডেকোরেশন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপু রঙিন কাগজ হলে চমৎকার ফুটে উঠতো। আপনার হাতের কাজ গুলো আমার ভীষণ ভালো লাগে। অনেক ধৈর্য্য সহকারে কাজটি সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আমার কাজগুলো আপনার ভালো লাগে জেনে অনেক খুশি হলাম।

 3 years ago 

একেই বলে জিনিয়াস ক্রিয়েটিভিটি। রঙিন কাগজ দিয়ে প্রজাপতি বানিয়ে ঘরের হার্ডবোর্ডে সেগুলোকে আঠা দিয়ে লাগানো বিষয়টা সত্যি অত্যন্ত মনমুগ্ধকর বিষয় ছিল আমার কাছে। আসলে অনেক ক্রিয়েটিভিটি না থাকলে এ ধরনের কাজ করা সম্ভব না। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম

 3 years ago 

আসলে আপু আপনার আইডিয়া এবং দক্ষতা দেখে অনেক বেশিই ভালো লাগলো ৷ রঙিন কাগজ কেটে ঘরের হার্ডবোর্ডের মধ্যে প্রজাপতি ডেকোরেশন বিষয়টি যেমন আর্কষনীয় তেমন সৌন্দর্যের ৷ অনেক ভালো লাগলো আপু পোস্টটি দেখে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 3 years ago 

চেষ্টা করলাম কাজটি সুন্দরভাবে করে আপনাদের মাঝে শেয়ার করলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38