ডাই :- ক্লে দিয়ে একজোড়া মৌমাছি ক্লিপ তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার কাছে আলাদা ভাবে সুন্দর জিনিসগুলো তৈরি করতে বেশ ভালো লাগে। আর এখন প্রায় সবাইকে দেখি ক্লে দিয়ে খুব সুন্দর জিনিস তৈরি করে। আমিও মাঝেমধ্যে চেষ্টা করি বিভিন্ন রকম জিনিস তৈরি করার জন্য। আর এই ক্লে গুলো একটু নরম থাকার কারণে তৈরি করতে একটু অসুবিধা হয়। কিন্তু তাও যে কোন জিনিস তৈরি করার ভালোভাবে চেষ্টা করি। আজকেও একজোড়া খুব সুন্দর ভাবে ক্লে দিয়ে তৈরি করার চেষ্টা করলাম। এই ক্লিপ গুলো তৈরি করতে কিন্তু বেশ ভালো লাগলো। ছোটদের এই ক্লিপগুলো দিলে তারা বেশ খুশি হয়ে যাবে। কিন্তু আমার মেয়েকে লাগানোর অনেক চেষ্টা করলাম। লাগাতে একেবারেই দিল না আমাকে। যাই হোক এই ক্লিপ গুলো আমার কাছে তৈরি করার পরে বেশ ভালো লাগলো। আশা করি মৌমাছির এই ক্লিপ জোড়া আপনাদের বেশ পছন্দ হবে।

CollageMaker_202489203117701.jpg

উপকরণ

✓ ক্লে
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20240731_200855.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি হলুদ রঙের গেলে গোল করে উপরে আরো কিছু হলুদ রঙের ক্লে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।

IMG_20240809_201407.jpg

ধাপ - ২ :

তারপর গোল হলুদ রংয়ের ক্লের উপরের অংশে চোখ মুখ সুন্দরভাবে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240809_201421.jpg

ধাপ - ৩ :

তারপর মৌমাছির মতো করে হলুদ রং দিয়ে আবার ক্লের নিচের অংশে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।

IMG_20240809_201430.jpg

ধাপ - ৪ :

তারপর সাদা ক্লে দিয়ে দুটি লাভ তৈরি করে মৌমাছির দুপাশে ডানার মত জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।

IMG_20240809_201441.jpg

ধাপ - ৫ :

তারপর মৌমাছি মাথার উপরে একটি পুতুল এবং কালো রংয়ের ক্লে দিয়ে মৌমাছির মাথার উপরে জোটা লাগিয়ে নিলাম।

IMG_20240809_201531.jpg

ধাপ - ৬ :

একই রকম ভাবে আরও একটি মৌমাছির মাথা এবং ডানাগুলোকে সুন্দর ভাবে তৈরি করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240809_201546.jpg

ধাপ - ৭ :

তারপর বাকি মৌমাছির মাথার উপরে দুটি চোখ কালো রঙের ক্লে দিয়ে তৈরি করে জোটা লাগিয়ে নিয়ে নিলাম।

IMG_20240809_201606.jpg

ধাপ - ৮ :

তারপর ক্লিপ এর মাথার উপরে সেই দুটি মৌমাছি ঘাম দিয়ে জোটা লাগিয়ে সুন্দর দুটি ক্লিপ তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240809_201820.jpg

শেষ ধাপ :

এভাবে খুব সুন্দর একজোড়া ক্লিপ তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার তৈরি করা এই ক্লিপগুলো আপনাদের সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।

IMG_20240801_151023.jpg

IMG_20240801_151054.jpg

IMG_20240801_150954.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আরে বাহ দারুন তো। সত্যিই আপু আপনার তৈরি মৌমাছি গুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এটা খুব সহজেই দৃষ্টিনন্দন হয়ে যায়। আপনি দেখছি খুব সুন্দর করে ক্লে দিয়ে মৌমাছির তৈরি করেছেন । আর এই একজোড়া মৌমাছি দেখতে একদম সেই সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 years ago 

মৌমাছির ক্লিপ তৈরি করার পরে নিজের কাছে ও অনেক বেশি ভালো লেগেছিল

 2 years ago 

ক্লে গুলো দিয়ে কাজ করতে একটু অসুবিধা হয় যদি সেগুলো বেশি নরম হয়। তবে কোনো কিছু তৈরি করার পর কিন্তু আরো বেশি ভালো লাগে দেখতে। আপনি তো দেখছি খুব সুন্দর করে মৌমাছির ডিজাইন করে সুন্দর দুটি ক্লিপ তৈরি করেছেন। আসলেই কিন্তু এগুলো অনেক বেশি মানানসই হয়েছে। আপনার মেয়ের
চুলে লাগালে কিন্তু দারুণ মানাবে।

 2 years ago 

চেষ্টা করেছিলাম আপু মেয়ের চুলে লাগানোর জন্য কিন্তু মেয়ে লাগাতে দিল না

 2 years ago 

ক্লে দিয়ে যদিও আমি কখনো কিছু তৈরি করিনি তবে আমার কাছেও সেটাই মনে হয় এটা নরম এটা দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস কিভাবে তৈরি করব । তারপরও তো দেখছি আপনারা খুব সুন্দর সুন্দরভাবে একেকটা জিনিস তৈরি করেন । আজকের ক্লিপের জোড়া দুটি সত্যি দেখতে অনেক কিউট হয়েছে । আমি তো হঠাৎ করে বুঝতেই পারিনি এটা ক্লে দিয়ে বানানো ভালো লাগলো আপু ।

 2 years ago 

আমার কাছেও কিন্তু এই ক্লিপ জোড়ার বেশ ভালো লেগেছে

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই পোস্ট দেখে। এ জাতীয় ডায় পোস্টগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছে। অনেকদিন ধরে লক্ষ্য করছি সবাই কম বেশি ক্লে দিয়ে এই সমস্যা কীটপতঙ্গসহ অনেক কিছু তৈরি করে দেখাচ্ছেন। এগুলো দেখে নিজেরও উৎসর জাগে।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর ভাবে একজনা ক্লিক তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

জাস্ট ওয়াও আপু আপনি অনেক সুন্দর করে ক্লে দিয়ে একজোড়া মৌমাছি ক্লিপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই একজোড়া মৌমাছি ক্লিপটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এভাবেও যে ক্লে দিয়ে মৌমাছি ক্লিপ তৈরি করা যায় তা আগে আমার জানা ছিল না। আপনার পোস্টটি দেখে আমি জেনে নিলাম। যাইহোক আপনার এই ইউনিক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার তৈরি করা এই ক্লিপ আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ

 2 years ago 

ক্লে দিয়ে এত সুন্দর কিছু তৈরি করেন সব সময় দেখে অনেক বেশি মুগ্ধ হয়ে যাই। আপনি আজকে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করেছেন ক্লে দিয়ে তৈরি করে মৌ মাছি দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনি একদম বাস্তব মৌ মাছির মতো করে তৈরি করতে পেরেছেন।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

 2 years ago 

বাহ! খুবই সুন্দর এবং কিউট হয়েছে মৌমাছিগুলো। দেখতেও প্রাণবন্ত। ভালো লাগলো।

 2 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ

 2 years ago 

ক্লে দিয়ে একজোড়া মৌমাছি ক্লিপ তৈরি অনেক সুন্দর হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এত সুন্দরভাবে তৈরি করেছেন। সত্যিই আপনার ডাই পোস্টটি আমাকে মুগ্ধ করেছে।

 2 years ago 

ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য

 2 years ago 

ক্লে দিয়ে এরকম ভাবে কোনো কিছু তৈরি করলে আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে। আমি তো এখন বেশিরভাগ সময় ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য চেষ্টা করি। আপনার ক্লে দিয়ে তৈরি করা একজোড়া মৌমাছির ক্লিপ দেখতে আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। এই ক্লিপগুলো অনেক বেশি কিউট দেখতে লাগছে। ক্লে দিয়ে এগুলো তৈরি করা সহজ মনে হয়, কিন্তু তৈরি করতে অনেক সময় লাগে। মাইসুনের মাথায় পরিয়ে দিতেন, তাহলে তো অনেক সুন্দর লাগতো।

 2 years ago 

আসলে ক্লে দিয়ে চেষ্টা করলে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। মাইসুনের মাথায় পড়ানোর চেষ্টা করলাম কিন্তু মাইসুন দিল না

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38