ডাই :- টিস্যু দিয়ে তৈরি গোলাপ ফুল

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে টিস্যু দিয়ে চেষ্টা করলাম সুন্দর কিছু গোলাপ ফুল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে সব সময় তো নিত্যনতুন কিছু তৈরি করতে বেশ ভালই লাগে। তাই আজকে রঙিন কাগজ দিয়ে না তৈরি করে চেষ্টা করলাম টিস্যু দিয়ে কিছু তৈরি করার জন্য। অনেকক্ষণ ভাবার পরে ভাবলাম কিছু গোলাপ ফুল তৈরি করি আজকে। তাই দেরি না করে ঝটপট টিস্যু দিয়ে কিছু গোলাপ ফুল তৈরি করে নিলাম। প্রথমে তো টিস্যুগুলো দিয়ে গোলাপ ফুল তৈরি করতে একেবারে পাচ্ছিলাম না। ভেবেছিলাম হয়তো তৈরি করতে পারবোনা। কিন্তু পরে নিজে নিজে সিদ্ধান্ত নিলাম যখন তৈরি করার চেষ্টা করেছি তখন তৈরি করেই ছাড়বো। যেমন কথা তেমন কাজ অনেক চেষ্টার পরে এই ফুলগুলো তৈরি করতে পারলাম। এমনিতে টিস্যুগুলো পাতলা থাকার কারণে ভাঁজগুলো সেভাবে দেওয়া যাচ্ছিল না। কিন্তু তাও চেষ্টা করেছি সুন্দর এই গোলাপ ফুল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আমার তৈরি করা টিস্যু দিয়ে এই গোলাপ ফুল গুলো আপনাদের বেশ পছন্দ হবে।

IMG_20240205_175409.jpg

উপকরণ

✓ রঙিন পেপার
✓ টিস্যু
✓ ঘাম
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি টিস্যু নিয়ে মাঝখান দিয়ে চিকন করে সুন্দরভাবে ভাঁজ করে নিয়ে নিলাম।

IMG_20240201_164129.jpg

ধাপ - ২ :

তারপর সেই টিস্যু টার দুপাশে কাঁচি দিয়ে লম্বা করে সুন্দরভাবে কেটে নিয়ে নিলাম।

IMG_20240201_164218.jpg

ধাপ - ৩ :

তারপর এটি রঙিন কাগজের লাঠির মধ্যে ঘাম দিয়ে টিস্যু টাকে পেঁচিয়ে একটি গোলাপ ফুল তৈরি করে নিলাম।

IMG_20240201_164253.jpg

ধাপ - ৪ :

এভাবে ঘাম গিয়ে টিস্যু গুলোকে পেঁচিয়ে আরো কয়েকটি গোলাপ ফুল সুন্দরভাবে তৈরি করে নিলাম।

IMG_20240201_164316.jpg

ধাপ - ৫ :

তারপর সবুজ রঙের একটি রঙিন কাগজ কেটে কিছু ছোট বড় পাতা সুন্দরভাবে তৈরি করে নিলাম।

IMG_20240201_164332.jpg

ধাপ - ৬ :

তারপর সাদা রংয়ের টিস্যুগুলোর উপরে কালো জল রং দিয়ে গোলাপ ফুল গুলোকে সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20240201_164404.jpg

ধাপ - ৭ :

তারপর ঘাম দিয়ে কিছু পাতা সেই গোলাপ ফুলগুলোর সাথে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240201_164434.jpg

ধাপ - ৮ :

তারপর একটি বড় লাঠির সাথে বাকি গোলাপ ফুল গুলোকে সুন্দরভাবে জোড়া লাগিয়ে বড় একটি ফুল তৈরি করে নিবেন।

IMG_20240201_164517.jpg

শেষ ধাপ :

এভাবে খুব সুন্দর টিস্যুর গোলাপ ফুল তৈরি করে নিলাম। আশা করি এই ফুলগুলো আপনাদের বেশ পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

IMG-20230821-WA0004.jpg

IMG-20230821-WA0005.jpg

IMG-20230821-WA0006.jpg

IMG-20230821-WA0003.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

প্রচেষ্টা থাকলে সবকিছুই সম্ভব হয়। যদিও আমি একবার ট্রাই করেছিলাম। তবে সফল হতে পারিনি। আপু আপনি সফল হয়েছেন দেখে ভালো লাগলো। টিস্যু দিয়ে তৈরি গোলাপ ফুল অনেক সুন্দর হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে।

 2 years ago 

ঠিক বলেছেন ট্রাই করলে সবকিছুই সম্ভব আপনার কাছে আমার গোলাপ ফুল ভালো লেগেছে যেন খুশি হলাম।

 2 years ago 

আপু আপনি টিস্যু দেখুন সুন্দর একটি ডায় পোস্ট তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগছে। টিস্যু দিয়ে এত সুন্দর করে গোলাপ ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক উৎসাহিত হলাম ধন্যবাদ।

 2 years ago 

নতুন নতুন জিনিস বানাতে সবাই কম বেশি পছন্দ করে। আমারতো নতুন ন্তুন জিনিস বেশি ভালো লাগে। আমিও আপনার মতো নতুন নতুন জিনিস তৈরি করার চেস্টা করি । এটা ঠিক বলেছে টিসু নরম হওয়ার কারনে মন মত ভাঁজ দেয়া সম্ভব হয় না। তবু আপনি বারবার চেস্টায় বেশ ভালই বানিয়েছেন গোলাপ ফুলের স্টিক । দেখতে বেশ ভালই লাগছে । ধন্যবাদ ব্লগটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আমারও নতুন নতুন জিনিস তৈরি করতে সব সময় বেশ ভালোই লাগে ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও!! অসাধারণ।

টিস্যু ব্যবহার করে চমৎকার কয়েকটি গোলাপ ফুল বানিয়ে আমাদের মাঝে উপহার দিয়েছেন। গোলাপ ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। এভাবে অনেকগুলো গোলাপ ফুল একটি ফুলদানিতে সাজিয়ে রাখলে দেখতে খুবই চমৎকার লাগবে । এত চমৎকার একটি ডাই ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার করা গোলাপ ফুল গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু সব সময় নিত্যনতুন জিনিস বানাতে আমার কাছেও ভালো লাগে। কাগজের জিনিস তো অনেক বানানো হয়। কিন্তু টিস্যু এরকম জিনিস খুবই কম বানানো হয়। আপনার টিস্যু দিয়ে গোলাপ ফুলটি খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে উপরের কালো রং করার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। এরকম টিস্যু দিয়ে কোন কিছু বানাতে গেলে অনেক সময় লাগে।

 2 years ago 

আমার কাছে সব সময় একই ধরনের জিনিসগুলো তৈরি করতে ভালো লাগে না তাই চেষ্টা করেছি টিস্যু দিয়ে গোলাপ ফুল তৈরি করার জন্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

নতুন নতুন জিনিস বানাতে যেমন ভালো লাগে। তেমনি দেখতে ও অনেক বেশি ভালো লাগে। আপনি টিস্যু দিয়ে অনেক সুন্দর ভাবে কয়েকটি গোলাপ ফুল তৈরি করেছেন। গোলাপ ফুল গুলো দেখতে অসাধারন হয়েছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এরকম নতুন নতুন জিনিস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে বেশ ভালই লাগে।

 2 years ago 

টিস্যু দিয়ে দারুন একটি গোলাপ ফুল তৈরি করেছেন আপু ।এভাবে কখনো বানানো হয়নি। প্রথমে তো আমি ভেবেছিলাম কালো গোলাপ বানিয়েছেন ।কালো রং দেওয়ার কারণে দেখতে অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার তৈরি করা গোলাপ ফুল গুলো আপনার কাছে ভালো লেগেছে দেখে সুন্দর মন্তব্য করেছেন আপনাকে।

 2 years ago 

টিস্যু দিয়ে তৈরি গোলাপ ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। আসল নিজের দক্ষতা এবং হাতে সময় থাকলে অনেক কিছু তৈরি করা যায়। গোলাপ ফুল তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

উৎসাহ মূলক মন্তব্য করে সব সময় মতো পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

টিস্যুগুলো নিয়ে প্রথমবার আপনি গোলাপ ফুল তৈরি করতে পারছিলেন না। পরেরবার আপনি ঠিকই পারলেন।আসলে চেষ্টা করলে সব কিছু সম্ভব। আপনি খুবই সুন্দরভাবে আজকের এই ডাই পোস্টটি তৈরি করেছেন, দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন চেষ্টা করার কারণে পরেরবার সুন্দরভাবে তৈরি করতে পেরেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64592.00
ETH 1923.19
USDT 1.00
SBD 0.39