ডাই :- আঙ্গুর ফলের ডাল আর ক্লে দিয়ে কালারফুল গাছ তৈরি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে ক্লে দিয়ে আবারো অন্যরকম একটি সুন্দর জিনিস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকে আঙ্গুর ফলের ডাল দিয়ে কালারফুল একটি গাছ তৈরি করলাম। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ঢাল দিয়ে তেমন কিছু তৈরি করতে পারব না। কিন্তু পরবর্তীতে যখন এই গাছটি তৈরি করলাম তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগলো। এরকম ছোট ছোট গাছগুলো ঘরের যে কোন কোনায় সাজিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। তাই আমি আজকে এই সুন্দর আঙ্গুর ফলের ডাল দিয়ে একটি কালারফুল গাছ তৈরি করলাম। আশা করি আমার তৈরি করা এই আঙ্গুর ফলের ডাল দিয়ে কালারফুল গাছটি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।
উপকরণ
✓ ক্লে
✓ আঙ্গুর ফলের ডাল
✓ ওষুধের কাক
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি ছোট বাচ্চাদের ওষুধের একটি কাকের মধ্যে কফি কালারের ক্লে দিয়ে পুরোপুরি ভরাট করে দিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর কাকের মাঝখানে কফি কালারের ক্লের মধ্যে আঙ্গুরের ঢাল টাকে সুন্দর করে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর বিভিন্ন কালারের কয়েকটি প্লে দিয়ে ছোট ছোট কিছু বৃত্ত তৈরি করে আঙ্গুর ফলের ডালের ছোট ছোট অংশে ঘাম দিয়ে জোটা লাগিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর আঙ্গুর ফলের ডালের উপরের অংশে একই রকম ভাবে আরো কিছু বৃত্ত ঘাম দিয়ে সুন্দর করে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর ছোট ছোট বৃত্ত গুলো পুরোপুরি আঙ্গুর ফলের ডালের চারপাশে সুন্দর করে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে দিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর কাকের উপরের অংশে গাছের চারপাশে সবুজ রঙের কিছু ঘাস চিকন করে তৈরি করে জোড়া লাগিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আঙ্গুর ফলের ডাল দিয়ে একটি কালারফুল গাছ তৈরি করে নিয়ে নিলাম। আশা করি এই কালারফুল গাছ আপনাদের সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আপনি অনেক সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করে দেখিয়েছেন। আমি তো মুগ্ধ হলাম এত সুন্দর ভাবে আঙ্গুর ফলের ডালটাকে সাজিয়ে তুলেছেন দেখে। এটা যেন নতুন আইডিয়া পেলাম আপনার জন্য।
সুন্দর সুন্দর মন্তব্য করে এভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ
https://x.com/bdwomen2/status/1888582034765058242?t=1kfumdGz742lVUWhr_nCwg&s=19
আরে বাহ আপনি তো দেখছি ক্লে দিয়ে দারুন একটি শোপিস তৈরি করেছেন। আমি এটা দেখে পুরাই মুগ্ধ হয়ে গেলাম। বিভিন্ন কালার কম্বিনেশনের দিয়ে পাশাপাশি আপনার সুন্দর বুদ্ধি দিয়ে ছোট ছোট বলগুলো একেবারে ঝলমল করছে। সব মিলিয়ে আপনার বানানো পুরো শোপিস একদম দেখার মত হয়েছে।
চেষ্টা করেছি সুন্দর একটি কালারফুল গাছ তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য
এক কথায় জাস্ট অসাধারণ আর দারুন দেখতে একটা শোপিস তৈরি করেছেন। আঙ্গুরের ডাল তার সাথে ক্লের সমন্বয়ে ছোট ছোট গোল বলগুলো এত সুন্দর কম্বিনেশন হয়েছে যে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে । এটা কোন এক কোণে যদি সাজিয়ে রাখা হয় সেই কোনাটাই দারুণভাবে ফুটে উঠবে। এত সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আপু।
আমার তৈরি করা এই কালারফুল গাছটি আপনার কাছে দুর্দান্ত লেগেছে দেখে খুশি হলাম
আঙ্গুর ফলের ডাল এবং ক্লে ব্যবহার করে অনেক সুন্দর একটা কালারফুল গাছ তৈরি করেছেন। যেটা আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে। এটা কিন্তু শোপিস হিসেবে অনেক সুন্দর ভাবে সাজিয়ে রাখা যাবে। আর এটা সাজিয়ে রাখলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমার কাছে অনেক সুন্দর লেগেছে এটা দেখতে।
ঠিক বলেছেন এ ধরনের সাধারণ গাছ গুলো সবার কাছে ভীষণ ভালো লাগে
আপনার এত সুন্দর একটা আইডিয়া দেখে আমি তো একেবারে মুগ্ধ হলাম। আঙ্গুর ফলের ডাল এবং ক্লে দিয়ে তৈরি করা এই সুন্দর গাছ, যে দেখবে তার কাছে অনেক ভালো লাগবে। বিভিন্ন কালারের ক্লে ব্যবহার করাতে, এটা দেখতে কিন্তু একটু বেশি সুন্দর লাগছিল। আর এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করে ঘর সাজালে দেখতে অনেক সুন্দর লাগে।
আমার এই ক্লে দিয়ে তৈরি গাছটি আপনার কাছে ভালো লেগেছে দেখে খুশি হলাম
ক্লে দিয়ে খুব সুন্দর কালার ফুল একটা গাছ তৈরি করেছেন। আঙ্গুরের ডাল এবং ক্লে দিয়ে এটা তৈরি করেছেন দেখে ভালো লাগলো। ফেলে দেওয়া একটা জিনিসকে কাজে লাগিয়েছেন। আমার কাছে এ ধরনের ডাই প্রজেক্ট গুলো খুবই ভালো লাগে। আপনার আইডিয়া দারুন ছিল আপু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
এই ভাবেই সুন্দর কিছু তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে দারুন লাগে আমার কাছে
ক্লে দিয়ে চমৎকার একটি রঙিন গাছ তৈরি করেছেন আপু। আঙ্গুর ফলে ডাল দিয়ে খুব সুন্দর একটি ডেকোরেশন করেছেন। আঙ্গুর ফলের ডালে অনেক অঙ্গ পতঙ্গ থাকে। এরকম ফুল তৈরি করতে আঙ্গুর ফলের ডাল আর মরিচ গাছের ডাল ব্যবহার করলে দেখতে বেশি সুন্দর লাগে। খুবই সুন্দর একটি রঙিন গাছ তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
কালারফুল এই গাছ আমি নিজেও তৈরি করে ভীষণ খুশি হলাম
আসলেই আপু এরকম রঙিন জিনিস গুলি ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দারুন দেখায়। আঙ্গুরের ডাল দিয়ে রংবেরঙের ক্লে ব্যবহার করে দৃষ্টিনন্দন একটি ডাই তৈরি করেছেন। দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন এই ধরনের গাছগুলো সাজিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে
প্রতিনিয়ত আপনি আপনার কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করেন। ক্লে, আঙ্গুর ফলের ডাল দিয়ে কালারফুল গাছ তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর। কাকের উপরের অংশে সবুজ ঘাস তৈরি করে দেওয়ায় আরো বেশি ভালো লেগেছে। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্রতিনিয়ত আমি চেষ্টা করি আমার কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য