ডাই :- ক্লে দিয়ে তিনটা ভিন্ন ডিজাইনের ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকেও অন্যরকম ভাবে সাদা কাগজ এবং ক্লে দিয়ে খুব সুন্দর ভাবে তিনটি ভিন্ন ডিজাইনের ওয়ালমেট তৈরি করার চেষ্টা করলাম। আমার কাছে কিন্তু এই ওয়ালমেট গুলো ছোট হলেও দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। কারণ যে কোন জিনিস তৈরি করতে গেলে অনেকটাই সময় দিয়ে তৈরি করতে হয়। বিশেষ করে ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো খুব বেশি সময় লাগে। আমি সবসময়ই চেষ্টা করি ভালো কিছু তৈরি করার জন্য। কারণ আমার নিজের কাছেও একই ধরনের জিনিসগুলো ভালো লাগে না। তাছাড়া আমি এখনো ক্লে দিয়ে খুব সুন্দর জিনিস তৈরি করার চেষ্টা করি। এখন সবাই বেশ ভালো কিছু তৈরি করে। তাই আমিও আর দেরি না করে খুব সুন্দর ভাবে তিনটি ভিন্ন ডিজাইনের ছোট ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার তৈরি করা এই ওয়ালমেট আপনাদের সবার অনেক ভালো লাগবে।

IMG_20240626_114549.jpg

উপকরণ

✓ সাদা কাগজ
✓ ক্লে
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20240625_101244.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি ছোট একটা সাদা কাগজ সমান করে চারকোনা কেটে নিয়ে নিলাম। তারপর চারপাশে মার্কার কলম দিয়ে কালো রংয়ের দাগ টেনে নিয়ে নিলাম।

IMG_20240917_224826.jpg

ধাপ - ২ :

তারপর বেগুনি এবং হলুদ ক্লে দিয়ে কয়েকটি সুন্দর ফুল তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240917_224816.jpg

ধাপ - ৩ :

তারপর কয়েকটি লাঠি সবুজ রঙের ক্লে দিয়ে তৈরি করে সাদা কাগজের উপরে গান দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240917_225116.jpg

ধাপ - ৪ :

তারপর উপরের অংশে ঘাম দিয়ে তৈরি করা ক্লের ফুল গুলোকে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240917_225136.jpg

ধাপ - ৫ :

তারপর ফুলের নিচের অংশে একটি টপ এবং দুটি পাতা সুন্দর করে তৈরি করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240917_225157.jpg

ধাপ - ৬ :

তারপর আবারো গারো নীল রঙের ক্লে দিয়ে কয়েকটি ফুলের কলি সুন্দরভাবে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240917_225233.jpg

ধাপ - ৭ :

তারপর একই রকম ভাবে সবুজ রঙের প্লে দিয়ে আরো কিছু সমান করে লাঠির মত তৈরি কাগজের উপরে লাগিয়ে নিয়ে নিলাম।

IMG_20240917_225332.jpg

ধাপ - ৮ :

তারপর উপরের অংশে সেই ফুলের কলি গুলোকে সুন্দরভাবে গান দিয়ে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।

IMG_20240917_225305.jpg

ধাপ - ৯ :

তারপর আবারো কয়েকটি সবুজ রঙের পাতা এবং ফুলের টপ এর নিচের অংশ তৈরি করে ফুলের নিচের অংশে সুন্দরভাবে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240917_225320.jpg

ধাপ - ১০ :

তারপর একই রকম ভাবে আরো ভিন্ন রকম কয়েকটি কালার দিয়ে আবারো কয়েকটি ফুলের উপরের অংশ সুন্দরভাবে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240917_225416.jpg

ধাপ - ১১ :

তারপর আরো কয়েকটি সবুজ রঙের পাতা তৈরি করে ফুলের নিচের অংশে টপ এবং পাতাগুলো জোটা লাগিয়ে নিলাম।

IMG_20240917_225451.jpg

শেষ ধাপ :

এভাবে খুব সুন্দর করে কয়েকটি আলাদা ফুল তৈরি করে নিয়ে নিলাম। আশা করি এই ফুলগুলো আপনাদের সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।

IMG_20240626_114607.jpg

IMG_20240626_114549.jpg

IMG_20240626_114558.jpg

IMG_20240626_114618.jpg

IMG_20240626_114423.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

খুবই দারুণ একটি তিনটা ভিন্ন ডিজাইনের ওয়ালমেট তৈরি করেছেন আপনি। এ ধরনের চমৎকার ওয়ালমেট গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আপনি তৈরি করেছেন। এত চমৎকার তিনটা ভিন্ন ডিজাইনের ওয়ালমেট তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনি ক্লে দিয়ে দারুণ ভাবে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করছেন। আসলে ক্লে দিয়ে বানানো জিনিস গুলো খুবই সময় লাগে।আর এগুলো সময় দিয়ে তৈরি করলে পরে সেটা দেখতে খুবই ভালো লাগে। আপনার ওয়ালমেট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য দেখে খুশি হলাম ধন্যবাদ

 2 years ago 

আপু আপনার তৈরি করা ওয়ালমেট অসাধারণ হয়েছে। বিভিন্ন রকমের তিনটি ওয়ালমেট একসাথে তৈরি করেছেন আর ওয়ালমেট তৈরির পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার ভালো লেগেছে যেন খুশি হলাম

 2 years ago 

অসাধারণ ভাবনার প্রকাশ দেখলাম আপনার বানানো ডাই প্রজেক্টগুলিতে। ক্লে দিয়ে এত সুন্দর ফুলের ডিজাইন দেখতে ভীষণ ভালো লাগছে। অসাধারণ ভাবনার প্রকাশ ঘটিয়েছেন তিনটি ছবিতেই। এই ধরনের শিল্পকর্ম গুলি দেখলে বেশ কিছুক্ষণ তাকিয়ে অনুধাবন করতে ইচ্ছে করে। এমন সুন্দর প্রতিভা ধরে রাখুন এবং আমাদের মধ্যে আরো নতুন নতুন শিল্পকর্ম শেয়ার করুন।

 2 years ago 

সত্যি বলতে এরকম জিনিসগুলো তৈরি করতে অনেক সময় দিয়ে তৈরি করতে হয়

 2 years ago 

অসাধারণ লাগছে তিনটে ওয়ালমেট। একটা সময় ছিল যখন একটা ওয়ালমেট টি দেয়াল জুড়ে থাকতো। কিন্তু এখন ফ্যাশন বদলেছে ওয়ালমেটেরও কোলাজ হয়েছে। তিন ধরনের তিনটে ফুল এবং রঙের যে কম্বিনেশন আপনি করেছেন তা সত্যিই প্রশংসনীয়।

 2 years ago 

চেষ্টা করেছি ভিন্ন রকম ভাবে ওয়ালমেট গুলো তৈরি করার জন্য

 2 years ago 

আপনার তৈরি করা ওয়ালমেট গুলো অসাধারণ লাগছে দেখতে। খুব সুন্দরভাবে আপনি ফুলগুলো তৈরি করেছেন। প্রত্যেকটা ফুলের ডিজাইন অনেক বেশি ভালো লাগছে দেখতে। এগুলো দেওয়ালে রাখলেও ভীষণ সুন্দর দেখাবে। ধন্যবাদ আপু এত দারুন তিনটা ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে সবসময় আমার পোস্ট ভাল লাগে যেন খুশি হলাম

 2 years ago 

ক্লে দিয়ে এর আগে কখনো কিছু তৈরি করতে পারি নি।তবে সকলের তৈরি করা ডাই গুলো দেখতে আমার খুবই ভালো লাগে।আপনি খুবই সুন্দর ভাবে তিনটি ওয়ালমেট তৈরি করেছেন আপু আপনার তৈরি ওয়ালমেট গুলো দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

 2 years ago 

আসলে ওয়ালমেট গুলো দেখে মনে হচ্ছিল যে আপনি কোন থ্রিডি টাইপের ছবি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে এই ছবিগুলো যখন দেয়ালে টানিয়ে রাখা হবে তখন দেখতে এটি খুব সুন্দর লাগবে। আসলে আপনি এই ওয়ালমেট গুলো যখন তৈরি করেছেন তখন এই তৈরীর প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালো কিছু তৈরি করতে হলে ভালো কিছু চিন্তা-ভাবনা করেই তৈরি করতে হয়

 2 years ago 

আপু আপনি ক্লে দিয়ে খুব সুন্দর তিনটা ভিন্ন ডিজাইনের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি এই ওয়ালমেট তিনটি অনেক ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। ধন্যবাদ আপু এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা এই ওয়ালমেট আপনার ভালো লেগেছে যেন খুশি হলাম

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60141.40
ETH 1573.20
USDT 1.00
SBD 0.42