ডাই :- নিভলু ভাইয়ার জন্মদিন উপলক্ষে একটি কার্ড তৈরি।
হ্যাপি নিউ ইয়ার,
শুভ জন্মদিন নিভলু ভাইয়া,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই দিনে নতুন বছর সবার ভালোভাবে শুরু হোক। সবাই যাতে হাসিখুশি ভাবে থাকে এই কামনা করি। আর আজকে আমি আমার নতুন বছরটা @nevlu123 ভাইয়ের জন্মদিন উপলক্ষে একটি কার্ড তৈরি করে শুরু করলাম। নিভলু ভাইয়া জন্মদিনে আমি চেষ্টা করলাম আমার পছন্দের একটি কার্ড তৈরি করার জন্য। ভাইয়া তো আমাদের সবার থেকে অনেক বড় আর ভাইয়ার এই জন্মদিনটা আমাদের সবার কাছে অনেক বেশি স্পেশাল। আজকে আমরা ভাইয়ার কারণেই এই প্ল্যাটফর্মে কাজ করতে পারলাম। যত বেশি কৃতজ্ঞ জানাবো ততই কম হবে ভাই এর প্রতি। শুধু আমি একটা কথাই বলবো ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমার তৈরি করা এই কার্ডটি ভাইয়ের জন্য ছোট্ট একটি গিফট। আশা করি ভাইয়ার এবং আপনাদের সবার আমার তৈরি করা এই কার্ড অনেক বেশি ভালো লাগবে। আর আবারো ভাইয়াকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই।
উপকরণ
✓ রঙিন পেপার
✓ পুঁথি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি গাঢ় নীল রংয়ের রঙিন কাগজের উপরে হালকা নীল রংয়ের রঙিন কাগজ ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর নীল রঙের উপরে আবারো ঘাম দিয়ে সাদা কাগজ সমান করে কেটে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর সাদা কাগজ এর উপরের অংশটা কে এক পাশ থেকে ভাঁজ করে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর নীল রঙের রঙিন কাগজ কেটে দুটি সুন্দর ফুল তৈরি করে দিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর সাদা রঙের এবং নীল রঙের কোনায় দুটি ফুল সুন্দর করে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর সবুজ রঙের কাগজ ভাজ করে কাঁচি দিয়ে কেটে কয়েকটি সুন্দর পাতা তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর সাদা রঙের রঙিন কাগজের একপাশে সুন্দর করে হ্যাপি বার্থডে নিভলু ভাইয়া লেখাটি লিখে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
তারপর নীল রংয়ের ফুল গুলো চারপাশে সবুজ রঙের পাতা গুলোকে সুন্দর করে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে নিভলু ভাইয়া জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি কার্ড তৈরি করে দিয়ে নিলাম। আশা করি আমার তৈরি করা কার্ড আপনাদের সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
প্রথমে জানাই নিভলু ভাইয়া কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভাইয়ার জন্য অনেক সুন্দর একটি কার্ড তৈরি করেছেন আপু। কার্ড টি কালার কম্বিনেশন দারুন হয়েছে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।
পরবর্তীতে সবাই এভাবেই সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব
নিবলু ভাইয়ের জন্মদিনে উপলক্ষে দারুন একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনগুলো আরো সুখকর হোক সেটাই প্রত্যাশা করি। সুন্দর একটি কার্ড তৈরি করে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ।
নিভলু ভাইয়ার জন্মদিনে এই কার্ড তৈরি করতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো
প্রথমেই আমাদের সবার প্রিয় নিবলু ভাইয়াকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। নিবলু ভাইয়ার জন্মদিন উপলক্ষে আপনি আজকে খুবই সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আশা করি ভাইয়ার কাছেও এই শুভেচ্ছা কার্ড অনেক ভালো লাগবে দেখতে।
আপনাকেও ধন্যবাদ ভাইয়ের জন্মদিন উপলক্ষে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। নিভলু ভাইয়ের আজকে জন্মদিন জানতে পেরে আরো ভালো লাগলো শুভেচ্ছা রইল।
নতুন বছরে শুভেচ্ছা আপনাদের সবাইকেও অনেক অনেক
নতুন বছরের শুরুতে কারো জন্মদিন মানে বেশ সুখবর। নেভ্লু ভাইয়াকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সবার দিন ভালো কাটুক নতুন বছরে পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন। খুব সুন্দর একটি কার্ডের মাধ্যমে আপনি জন্মদিনের শুভেচ্ছা জানালেন। কার্ড দেখে অনেক ভালো লেগেছে আপু।
নতুন বছরের শুরুটা এভাবেই সবার ভালো কাটুক এই কামনা করি
https://x.com/bdwomen2/status/1874398736195154289?t=92yLkFupQGBTZCCTXopc3Q&s=19
প্রথমেই আমাদের সকলের প্রিয় নিবলু ভাইয়াকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জীবন থেকে দুঃখ কষ্ট মুখে যাক। আপনার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করেন এটাই কামনা করি। নতুন একটি কার্ড তৈরি করে শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সবাই নিভলু ভাইয়া জন্মদিনে উইশ করেছেন দেখে আমার কাছেও ভীষণ ভালো লাগলো
প্রথমেই নেভলু ভাইয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। বছরের একদম প্রথম দিনেই উনার জন্মদিন। ভাইয়ার জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন আপু। কালার পেপারের কম্বিনেশনটা খুব চমৎকার লাগছে দেখতে। নীল রংয়ের ছোট ছোট বল এবং পুঁথি গুলো দেওয়ার কারণে আরো আকর্ষণীয় হয়েছে। ধন্যবাদ আপু।
আমার এই কার্ড আপনার কাছে দারুণ লেগেছে দেখে খুশি হলাম
প্রথমেই নিভলু ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নিভলু ভাইয়ের জন্মদিন, এটা জানা ছিলো না। নিভলু ভাই অনেক ভালো মনের একজন মানুষ। আপনি উনার জন্মদিন উপলক্ষে দারুণ একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন আপু। বেশ ভালো লাগলো কার্ডটি দেখে। এতো চমৎকার একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করেছি নিজের মতো করে সুন্দর একটি কার্ড তৈরি করার জন্য