(এসো নিজে করি)ডাই :- কার্ডবোর্ড আর ক্লে দিয়ে @puss এর বাগান বাড়ি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর ভিন্ন রকম সুন্দর জিনিস তৈরি করতে আমার কাছে এমনিতেও বেশ ভালো লাগে। আপনারা সব সময় আমার কাজগুলো বেশ পছন্দ করেন। তাই আমি সময় এবং ধৈর্য ধরে যেকোনো জিনিস সুন্দর ভাবে তৈরি করার চেষ্টা করি। ঠিক তেমনি আজকে একটি $puss এর বাগান বাড়ি তৈরি করলাম। সত্যি বলতে প্রথমে কি তৈরি করব ভেবে পাচ্ছিলাম না। তারপর চিন্তা করলাম একটি $puss বাড়ি তৈরি করব। তারপর এই সুন্দর বাগানবাড়ি তৈরি করলাম। আপনারা অনেকেই জানেন আমার যে কোন জিনিস তৈরি করতে একটু বেশি সময় লাগে।

কারন আমি তাড়াহুড়ো করে কিছু তৈরি করতে পারি না। ঠিক তেমনি এই বাগান বাড়িটি তৈরি করতে আমার দুই দিনের সন্ধ্যা লেগেছিল। সবসময় আমি সুন্দর পরে যে কোন জিনিস ভালোভাবে তৈরি করার চেষ্টা করি। কারণ দিনে তেমন সময় পাইনা। আমার কাছে এই পুশ বাগানবাড়ি তৈরি করার পরে অনেক ভালো লাগলো। দেখার পরে নিজে নিজে চিন্তা করতে লাগলাম আমার নিজেরও যদি এরকম একটি বাড়ি থাকতো তাহলে অনেক ভালো হতো। কিন্তু কি আর করার এটাতো ক্লে দিয়ে তৈরি করা। যাই হোক আপনাদের মাঝে এই সুন্দর $puss এর বাগান বাড়ি তৈরি করে শেয়ার করতে পেরেছি তাতেই বেশ ভালো লাগলো। আশা করি আমার তৈরি করা $puss এর বাগান বাড়ি আপনাদেরও বেশ ভালো লাগবে।

IMG-20241202-WA0007.jpg

IMG-20241202-WA0019.jpg

উপকরণ

✓ কার্ডবোর্ড
✓ ক্লে
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20241206_094411.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ঘরের মাপ অনুযায়ী দুটি কার্ডবোর্ড এর মধ্যে দাগ দিয়ে তারপর সমান করে কেটে নিয়ে নিলাম।

IMG_20241206_094434.jpg

ধাপ - ২ :

তারপর কার্ডবোর্ড গুলোর উপরের অংশে ক্লে দিয়ে সুন্দর করে পুরোপুরি লাগিয়ে নিয়ে নিলাম।

IMG_20241206_094450.jpg

ধাপ - ৩ :

তারপর ঘরের একপাশে সুন্দর করে হলুদ রঙের এবং হালকা রঙের ক্লে দিয়ে দুটি জানালা তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241206_094510.jpg

ধাপ - ৪ :

তারপর জানালা দুটির মাঝখানে হলুদ দেওয়া আরো দুটি কালারের ক্লে দিয়ে সুন্দর একটি দরজা তৈরি করে বসিয়ে নিয়ে নিলাম।

IMG_20241206_094533.jpg

ধাপ - ৫ :

তারপর লাল রঙের ক্লে দিয়ে ঘরের চাল গুলোকে সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241206_094552.jpg

ধাপ - ৬ :

তারপর কিছু পাতা এবং কিছু ঘাস সবুজ রং এর সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241206_094613.jpg

ধাপ - ৭ :

তারপর জানালার দুপাশে সুন্দর করে পাতা এবং ঘাস দিয়ে আরও কিছু ফুল তৈরি করে বসিয়ে নিয়ে নিলাম।

IMG_20241206_094711.jpg

ধাপ - ৮ :

তারপর ঘরের চারপাশের কার্ডবোর্ড গুলোকে এবং চাল টাকে সুন্দর করে জোটা লাগিয়ে একটি ঘর তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241206_094744.jpg

ধাপ - ৯ :

তারপর অন্য আরেকটি কার্ডবোর্ডের চারপাশে সুন্দর করে সবুজ রঙের ক্লে দিয়ে পুরোপুরি ভরাট করে নিয়ে নিলাম।

IMG_20241206_094806.jpg

ধাপ - ১০ :

তারপর ঘরটাকে মাঝখানে বসিয়ে ঘরের উপরে অন্য রকম ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে আরও একটি সুন্দর জিনিস তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241206_095029.jpg

ধাপ - ১১ :

তারপর তৈরি করে রাখা কিছু ফুল এবং কিছু ঘাস দিয়ে ঘরের চারপাশে সুন্দর করে বসিয়ে নিয়ে নিলাম।

IMG_20241206_095055.jpg

ধাপ - ১১ :

তারপর আরো দুটি কালার ক্লে দিয়ে সুন্দর করে দুটি $puss তৈরি করে ঘরের সামনের অংশে সুন্দর করে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।

IMG_20241206_095401.jpg

ধাপ - ১২ :

তারপর দুটি গাছের ডাল নিয়ে গাছের ডাল গুলোর মধ্যে কফি কালারের ক্লে দিয়ে সুন্দর করে অন্যরকম ভাবে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241206_095420.jpg

ধাপ - ১৩ :

তারপর কয়েকটি আলাদা রঙের ক্লে দিয়ে গাছের ডাল গুলোর উপরে সুন্দর করে ফুল বসিয়ে নিয়ে নিলাম।

IMG_20241206_095438.jpg

ধাপ - ১৪ :

তারপর ঘরের দুপাশে সুন্দর করে তৈরি করে রাখা দুটি গাছ জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।

IMG_20241206_095459.jpg

ধাপ - ১৫ :

তারপর উপরের অংশে কিছু মেঘ এবং একটি সুন্দর সূর্য আরো দুটি কালারের ক্লে দিয়ে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241206_095515.jpg

ধাপ - ১৬ :

তারপর ঘরের সামনে ঘরের রাস্তার মতো করে কিছু ক্লে দিয়ে সুন্দর একটি ঘর তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241206_095542.jpg

শেষ ধাপ :

এভাবে ক্লে দিয়ে খুব সুন্দর একটি $puss এর বাগান বাড়ি তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার তৈরি করা এই বাগান বাড়ি আপনাদের সবার অনেক পছন্দ হবে। সবাই ভালো থাকবেন

IMG-20241202-WA0019.jpg

IMG-20241202-WA0009.jpg

IMG-20241202-WA0005.jpg

IMG-20241202-WA0010.jpg

IMG-20241202-WA0006.jpg

IMG-20241202-WA0007.jpg

IMG-20241202-WA0011.jpg

IMG-20241202-WA0008.jpg

IMG-20241202-WA0004.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

খুব সুন্দর পুষের বাগান বাড়ি তৈরি করেছেন আপনি। আপনার এত সুন্দর একটি ডাইপোস্ট তৈরি করতে দেখে মুগ্ধ হলাম। দেখার মত ছিল আপনার আজকের এই পোস্ট। এক কথায় ইউনিক আর অসাধারন হয়েছে।

 2 years ago 

পরবর্তীতে আরো ভালো কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব

 2 years ago 

IMG_20241206_111351.jpg

 2 years ago 

কার্ডবোর্ড আর ক্লে দিয়ে পুশের বাগানবাড়ি তৈরি করেছেন দেখতে খুবই চমৎকার লাগছে। আপনার হাতের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। পুশ দুইটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছে। কালার কম্বিনেশন টাও বেশ দারুন ফুটেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার নিজের কাছেও তৈরি করার পরে এই বাগানবাড়িটা দেখে অনেক ভালো লাগলো

 2 years ago 

পরবর্তী আরো সুন্দর কিছু দরকার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

দারুণ হয়েছে আপু। অনেকটা সময় লেগেছে মনে হচ্ছে। এতো নিখুঁত করেন আপনি ক্লের কাজগুলো। কি বলে যে প্রশংসা করব নিজেই বুঝে উঠি না। অপূর্ব।

 2 years ago 

ঠিক বলেছেন যে কোন জিনিস সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য একটু তো সময় দিয়ে তৈরি করতে হয়

 2 years ago 

কার্ডবোর্ড আর ক্লে দিয়ে চমৎকার পুষের বাড়ি তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। নীল আকাশের মাঝে সূর্যি মামা যেন চেয়ে আছে। আপনার কাজের দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

কার্ডবোর্ড আর ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করলে মৃত বেশ ভালো লাগে

 2 years ago 

আমি আপনাদের ট্যালেন্ট দেখি আর অবাক হয়ে যাই। আমি ১০দিন চেষ্টা করলেও এটা তৈরি করতে পারব না,আর আপনি সেখানে মাত্র দুই সন্ধ্যায় বানিয়েছেন। অসাধারণ হয়েছে পুশ এর বাগানবাড়িটি। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি নিজেও অনেক সময় দিয়ে দুদিন বানিয়েছিলাম

 2 years ago 

আইডিয়াটা অসাধারণ ছিল আপু। কার্ডবোর্ড ও ক্লে দিয়ে পুসের বাগান বাড়ি তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দরভাবে পোস্টটি করেছেন এবং দেখেও বোঝা যাচ্ছে অনেক সময় ধরে কাজটি করেছেন। ধন্যবাদ আপু ইউনিক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালো লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়ে

 2 years ago 

আপনার এত সুন্দর আইডিয়া দেখে তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকে আপনি খুবই সুন্দর একটা ডাই প্রজেক্ট তৈরি করেছেন। যেটা ছিল একেবারে মনোমুগ্ধকর। পুরো দৃশ্যটাকে আপনি অনেক সুন্দর করে তুলে ধরেছেন। পুশের বাগান বাড়ি দেখে জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। বুঝতেই পারছি আপনি এটা অনেক সময় ব্যবহার করে তৈরি করেছেন। এটা সত্যি কারের একটা বাগানের মত মনে হচ্ছে।

 2 years ago 

পরবর্তীতে চেষ্টা করব আরো ভালো কিছু সুন্দর ডাই তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

আপনার তৈরি করা এই সুন্দর puss এর বাগান বাড়ি দেখতে ভালোই লাগছে। নিশ্চয়ই আপনি অনেক দক্ষতার সাথে এটা তৈরি করেছেন। দক্ষতা মূলক কাজগুলো দেখলে নিজেও অনেক বেশি উৎসাহিত হয়। এরকম কাজগুলোর মাধ্যমে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করলে অনেক বেশি ভালো লাগে। আপনার সৃজনশীলতা দেখে সত্যি ভালো লেগেছে। সুন্দর puss এর বাগান বাড়ি ঘরে সাজিয়ে রাখলে ভালো লাগবে দেখতে।

 2 years ago 

আমার তৈরি করা এই বাগান বাড়ি আপনাদের ভালো লেগেছে দেখে অনেক খুশি হলাম এবং উৎসাহিত পেলাম

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60423.20
ETH 1583.38
USDT 1.00
SBD 0.42