ডাই :- ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে কলমদানি তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ভিন্ন রকম কিছু মানেই নতুন কিছু। তাই আমি সবসময় নিজের মতো করে চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু তৈরি করার জন্য। আমার কাছে এই ধরনের জিনিসগুলো তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। তাই আজকে প্লাস্টিকের বোতল আর রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি করলাম। আসলে এই ধরনের জিনিসগুলো তৈরি করতে যেমন সময় লাগে ঠিক একই রকম ঘরে সাজিয়ে রাখলেও দেখতে বেশ সুন্দর দেখায়।

সত্যি বলতে এই কলমদানি টি তৈরি করার পরে আমার বেশ অনেকটাই কাজে লেগেছে। কারণ আমি রং করার তুলি গুলো সঠিকভাবে রাখতে পারতাম না। অনেক সময় এলোমেলো হয়ে যেত। তাই অনেক ভেবে চিন্তে এই কলমদানিটি তৈরি করে নিয়েছি। আসলে কলমদানিটি তৈরি করার পরে বেশ অনেকটাই ভালো লাগলো। আসলে এইসব জিনিসগুলো অনেক উপকারে লাগে। তাই আজকে ফেলে দেওয়া বোতল দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি করলাম। আশা করি এই কলমদানিটি আপনাদের সবার বেশ পছন্দ হবে।

IMG_20240206_204329.jpg

উপকরণ

✓ রঙিন পেপার
✓ প্লাস্টিকের বোতল
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20240206_192419.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি প্লাস্টিকের বোতলের মাঝখান দিয়ে সুন্দরভাবে কেটে নিচের অংশ নিয়ে নিলাম।

IMG_20240212_111602.jpg

ধাপ - ২ :

তারপর প্লাস্টিকের বোতলের নিচের অংশের মধ্যে একটি হলুদ রঙের কাগজ ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240212_111738.jpg

ধাপ - ৩ :

তারপর নীল রঙের রঙিন কাগজ থেকে দুটি সম্মান করে রঙিন কাগজ কেটে নিলাম আবার একটি চারকোনার রঙিন কাগজ কেটে নিলাম।

IMG_20240212_111756.jpg

ধাপ - ৪ :

তারপর প্রথমে হলুদ রঙের রঙিন কাগজের মাঝখানে চার কোনার রঙিন কাগজটাকে ঘাম দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিলাম।

IMG_20240212_111833.jpg

ধাপ - ৫ :

তারপর নীল রঙের রঙিন কাগজের উপরে নিচে আরো চিকন দুটি রঙিন কাগজ ঘাম দিয়ে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240212_111854.jpg

ধাপ - ৬ :

তারপর কালো রঙের রঙিন কাগজ থেকে একটি চিকন করে রঙিন কাগজ কাঁচি দিয়ে সুন্দরভাবে কেটে নিয়ে নিলাম।

IMG_20240212_111926.jpg

ধাপ - ৭ :

তারপর সাদা রংয়ের রঙিন কাগজের মধ্যে মার্কার কলম দিয়ে দুটি চোখ এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়ে নিলাম।

IMG_20240212_162827.jpg

ধাপ - ৮ :

তারপর ঘাম দিয়ে কালো রঙের রঙিন কাগজের মাঝখানে চোখ দুটোকে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240212_162858.jpg

ধাপ - ৯ :

তারপর হলুদ রঙের দুটি রঙিন কাগজ কেটে প্লাস্টিকের বোতলের দুপাশে জোড়া লাগিয়ে দুটি হাত তৈরি করে নিলাম।

IMG_20240212_162922.jpg

শেষ ধাপ :

এভাবে সুন্দর একটি কলমদানি তৈরি করে নিলাম। আশা করি আমার তৈরি করা এই কলমদানি আপনাদের সবার বেশ পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

IMG_20240206_204329.jpg

IMG_20240206_204219.jpg

IMG_20240206_204313.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

প্লাস্টিকের বোতল দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। এরকম নিজের হাতে তৈরি করে কোন জিনিস ব্যবহার করতে আমার কাছে বেশ ভালই লাগে। কলমদানিটি দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার ধপগুলো খুব সুন্দর সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছে। এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর একটি কলমদানি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ্ চমৎকার একটি আইডিয়া তো। এখন হতে তাহলে আমিও আর প্লাটিস্টকের বোতল ফেলবো না। এমন সুন্দর আইডিয়া তো আর যেমন তেমন মাথা হতে আসে না। খুব ক্রেয়েটিভ মানুষ আপনি। যাই হোক নতুন একটি আইডিয়া দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আমরা আমাদের চারপাশের সুন্দর জিনিসগুলো দিয়েই ঘরের প্রয়োজনীয় জিনিস তৈরি করতে পারি।

 2 years ago 

ফেলে দেওয়া বোতল দিয়ে বেশ দারুন একটি কলমদানি তৈরি করেছেন।কলমদানিটিদেখতে অনেক চমৎকার লাগছে। কলমদানির কালার কম্বিনেশন টাও বেশ দারুন ছিল এবংকলমদানি
বানানো খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা ফেলে দেওয়া বোতল দিয়ে কলমদানিটি আপনার অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

রঙিন কলমদানি অনেক সুন্দর দেখতে লাগতেছে। চোখ হাত দেওয়ার কারনে আকর্ষণীয় লাগতেছে। এধরনের কাজ গুলো সৃজনশীলতা বৃদ্ধি করে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অও,খুব সহজেই তৈরি করে ফেললেন দারুণ একটি কলমদানী।যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে।আসলে পুরোনো জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করতে পারলে ঘরের সৌন্দর্য্য অনেক বেড়ে যায়, ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সব সময় মতো পাশে থাকার জন্য।

 2 years ago 

আজকে আপনি ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে কলমদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি কৃত কলমদানিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ফেলে দেয়া জিনিস কাজে লাগিয়েছেন, দেখে অনেক বেশি ভালো লাগলো আমার। আপনি কলমদানি তৈরি করার প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ফেলে দেওয়া জিনিস গুলো দিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস তৈরি করলে সেই জিনিসগুলো অনেক প্রয়োজনে লাগে।

 2 years ago 

ফেলে দেওয়া বোতল দিয়ে দারুন একটি কলমদানি তৈরি করে ফেললেন। দেখতে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। আসলে নিজের বুদ্ধি খাটিয়ে অনেক ফেলে দেওয়া জিনিসও কাজে লাগানো যায় ।যেটি আপনি প্রমাণ করলেন। বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ সবসময় উৎসাহমূলক কমেন্ট করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু আপনি ফেলে দেয়া বোতল দিয়ে চমৎকার একটি কলমদানী তৈরি করে দেখালেন।কলমদানীটি দারুন হয়েছে আপু।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। এ ধরনের ডাই পোস্ট গুলো দেখলে খুব ভালো লাগে। ফেলে দেয়া এমন নানান জিনিস দিয়ে আমরা কিন্তু নানা প্রয়োজনীয় জিনিসগুলো বানাতে পারি।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই ধরনের নানা রকম জিনিস তৈরি করতে অনেক বেশি ভালোলাগা আপনার ভালো লেগেছে জেনে খুশি।

 2 years ago 

ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে অনেক সুন্দর করে একটি কলমদানি তৈরি করেছেন আপু। বেশ কিউট লাগছে দেখতে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কলমদানি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে সুন্দর ঘটনামূলক কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63769.82
ETH 1868.77
USDT 1.00
SBD 0.38