রঙিন কাগজ দিয়ে তৈরি ইঁদুরের অরিগ্যামি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করি সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ইঁদুরের অরিগ্যামি তৈরি করার চেষ্টা করলাম। এখন তো সবাই বেশ সুন্দর সুন্দর রঙিন কাগজ দিয়ে ভিন্ন ধরনের কিছু তৈরি করার চেষ্টা করে। বিশেষ করে ওয়ালমেট অথবা অরিগ্যামি গুলো সবাই তৈরি করে থাকে। তাই আমিও আজকে আর অন্য কোন ওয়ালমেট তৈরি না করে সুন্দর একটি ইঁদুরের অরিগ্যামি তৈরি করার চেষ্টা করলাম। আমরা সব সময় নিজেদের ঘরের মধ্যে বিভিন্ন ছোট-বড় ইঁদুর দেখতে পাই। তাই আমিও একটি ছোট্ট ইঁদুরের অরিগ্যামি তৈরি করলাম।

সত্যি বলতে আমাদের ঘরের মধ্যে খুব ছোট একটি ইঁদুর আমি প্রায় অনেকদিন আগে থেকেই দেখি। আমি যখন সন্ধ্যা বেলায় কিছু বানাতে বসি তখনই ওই ইঁদুরটা আসে। এখন কিন্তু ইঁদুরটা প্রায় অনেকটাই বড় হয়ে গিয়েছে। ইঁদুরটাকে আমি প্রায় ছোট থেকেই দেখি। জানিনা কেন ওই ইঁদুরটা এখানে আসে। কিন্তু আমার কাছেই ইঁদুরটা দেখলে ভীষণ মায়া হয়। আমি তো প্রায় সময় তাকে মুড়ি বিস্কিট খেতে দেই। তাই ঐদিন হঠাৎ করে ইঁদুর টাকে দেখার পরে ভাবলাম আজকেই ইঁদুরের একটি অরিগ্যামি তৈরি করব। তাই চেষ্টা করলাম সুন্দরভাবে এই অরিগ্যামি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আমার তৈরি করা এই অরিগ্যামি আপনাদের সবার বেশ পছন্দ হবে।

IMG_20240131_213809.jpg

উপকরণ

✓ রঙিন পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20240315_173152.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কালো রংয়ের রঙিন কাগজ কেটে মাঝখান দিয়ে ঘাম দিয়ে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।

IMG_20240303_130711.jpg

ধাপ - ২ :

তারপর গোলাপি রঙের আরেকটি রঙিন কাগজ কেটে দুটি বড় গোল কেটে নিলাম এবং একটি ছোট বৃত্ত কেটে নিয়ে নিলাম।

IMG_20240303_130728.jpg

ধাপ - ৩ :

তারপর সাদা রঙের রঙিন কাগজ কেটে মোটা মার্কার কলম দিয়ে সেই রঙিন কাগজের মধ্যে দুটি চোখ এঁকে নিয়ে নিলাম।

IMG_20240303_130736.jpg

ধাপ - ৪ :

তারপর কালো রঙিন কাগজে উপরে গোলাপি এবং চোখ দুটিকে গান দিয়ে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240303_130746.jpg

ধাপ - ৫ :

তারপর সাদা কাগজ থেকে কাঁচি দিয়ে সমান করে তিনটি চিকন রঙিন কাগজ কেটে নিলাম।

IMG_20240315_183256.jpg

ধাপ - ৬ :

তারপর কালো রঙের এবং চোখের সামনের অংশে ইঁদুরের গোঁফের মত করে সেই সাদা চিকন কাগজগুলো গান দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240303_130759.jpg

শেষ ধাপ :

এভাবে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ইঁদুর তৈরি করে নিলাম। আশা করি আমার তৈরি করা এই ইঁদুর আপনাদের সবার বেশ পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

IMG_20240131_213840.jpg

IMG_20240131_213822.jpg

IMG_20240131_213809.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আমার তো মনে হচ্ছে ওই ইঁদুরটা প্রতিদিন আপনাকে দেখার জন্য আসে 🤭😁। না হলে প্রত্যেকদিন ইঁদুরটা কেনই বা আসে, আর আপনিই বা প্রত্যেকদিন এটাকে কেন দেখেন🤔?? যাই হোক আপনি খুব সুন্দর করে কিউট দেখতে একটা ইঁদুরের অরিগ্যামি তৈরি করেছেন। ইঁদুরটাকে দেখতে সত্যি খুব কিউট লাগছিল। আমার কাছে তো আপনার তৈরি করা সম্পূর্ণ অরিগ্যামি খুব ভালো লেগেছে দেখতে। যে কেউ চাইলে আপনার উপস্থাপনা দেখে এই সুন্দর ইঁদুরের অরিগ্যামিটা তৈরি করতে পারবে।

 2 years ago 

জানিনা ইঁদুরটা কেন আসে কিন্তু আমি প্রায় সময়ই ইঁদুরটাকে দেখি। আপনার মন্তব্যের জন্য আরো ধন্যবাদ

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ইঁদুরের অরিগ্যামি তৈরি করেছেন। অরিগ্যামিটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে এভাবে তৈরি অরিগ্যামি গুলো দেখতে অনেক সুন্দর লাগে। আপনি এখানে মোট তিন রংয়ের কাগজ ব্যবহার করে সুন্দর একটি ইঁদুরের অরিগ্যামি তৈরি করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার এই ইঁদুরের অরিগ্যামি আপনার ভালো লেগেছে দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুব বেশি কিছু বলবো না ৷ আপনার ডাই প্রজেক্ট বা আর্ট যাই বলি সবকিছু ভিন্ন ৷ আর আজকেও তাই দারুন একটি রঙিন কাগজ দিয়ে তৈরি ইঁদুরের অরিগ্যামি তৈরি করেছেন ৷ বেশ সুন্দর আর ইউনিক একটি ডাই প্রজেক্ট দেখলাম ৷ অসংখ্য ধন্যবাদ আপু সেই সাথে শুভকামনা রইল অবিরাম ৷

 2 years ago 

চেষ্টা করি ভিন্ন রকম কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য যাতে আমার কাজগুলো আপনাদের ভাল লাগে।

 2 years ago 

ইঁদুরকে দেখে ইঁদুরের অরিগ্যামি করতে বসেছেন জেনে ভালো লাগলো ৷ খুবই সুন্দর হয়েছে ৷ আসলে রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে খুবই ভালো লাগে ৷ আপনি খুবই সুন্দর এবং নিখুঁত ভাবে ইঁদুরের অরিগ্যামি করেছেন ৷ ভীষণ ভালো লাগলো আমার এই ডাই পোস্টটি দেখে ৷ ধাপ গুলোও অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন ৷ ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

ইঁদুরের অরিগ্যামি তৈরি করার পরে আমার নিজের কাছেও বেশ ভালোই লাগলো আপনার মন্তব্য পড়ে আর খুশি হলাম।

 2 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ইঁদুরের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের অরিগ্যামি বানাতে আমিও খুব পছন্দ করি। ধাপ গুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ইঁদুর কে ভালোবেসে ইঁদুরের অরিগ্যমি তৈরি বেশ মজার একটা ব্যাপার। ইদুরকে ভালোবেসে আপনি খেতেও দেন শুনে খুব ভালো লাগলো। আপু আপনার অরিগ্যমিটি অনেকম বেশি সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে ধাপগুলো ফুটিয়ে তুলেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ইঁদুরটাকে প্রতিদিন দেখার কারণে আজকে আমি ইঁদুরের অরিগ্যামি তৈরি করার চেষ্টা করলাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই দক্ষ তার সাথে ইঁদুর তৈরি করেছেন। এই ইঁদুর তৈরি করার ধাপগুলো দেখে সত্যি আমার খুবই ভালো লাগলো। আর এই ডাই পোস্টটি আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার পোষ্টের মধ্যে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ইঁদুরের অরিগ্যামি তৈরি করেছেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে। বিশেষ করে কালার আপনার তৈরি নতুন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি আপনার তৈরি পদ্ধতিতে মাঝে মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি এই অরিগ্যামি সুন্দর ভাবে তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য

 2 years ago 

আমিও আপনার মতো ইঁদুর পুষেছি এবং এখন আমার ঘরের সব কেটেকুটে সাবার করে দিচ্ছে। আপনি রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর করে ইঁদুরের অরিগ্যামি শেয়ার করেছেন। ধাপে ধাপে ইঁদুর তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে শেয়ার করেছেন। সব মিলিয়ে বেশ ভালো লাগলো ইঁদুরের অরিগ্যামি টি।ধন্যবাদ আপনাকে পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আমাদের ঘরেও ইঁদুর একেবারে কেটেকুটে সব শেষ করে দিচ্ছে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38