ডাই :- ক্লে দিয়ে গাছে ঢালে বসে থাকা ময়ূর তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি এখন সব সময় রঙিন কাগজ অথবা ক্লে, রং এই সব কিছু দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করার চেষ্টা করি। কারণ এই জিনিসগুলো দিয়ে সুন্দর জিনিসগুলো খুব সহজেই তৈরি করা যায়। বিশেষ করে এখন ক্লে দিয়ে সবাই অনেক নানা ধরনের জিনিস তৈরি করে। এই ক্লে দিয়ে কিছু তৈরি করতে কিন্তু বেশ সময় লাগে। গত সপ্তাহেও আমরা ক্লে দিয়ে খুব সুন্দর একটি বর্ষাকালীন প্রকৃতির দৃশ্য তৈরি করার চেষ্টা করলাম।

আসলে তখন কিন্তু নিজের কাছেও বেশ ভালো লাগলো। ক্লে গুলো দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে কিন্তু অনেক সময় দিয়ে তৈরি করতে হয়। তাই আমি আজকেও একটি গাছের ডালে বসে থাকা ময়ূর তৈরি করার চেষ্টা করলাম। এই ময়ূর পুরোপুরি ভাবে তৈরি করার পর আমার নিজের কাছেও কিন্তু বেশ ভালো লাগলো। আসলে বিভিন্ন কালারের ক্লে দিয়ে তৈরি করার কারনে দেখতে এই জিনিসগুলো একটু আকর্ষণীয় মনে হয়। সবার মত কিন্তু আমার নিজের কাছে ক্লে দিয়ে তৈরি করতে বেশ ভালো লাগে। তাই এই সুন্দর ময়ূর তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ময়ূর তৈরি করার পদ্ধতি দেখে আপনাদেরও বেশ ভালো লাগবে।

IMG_20240626_114123.jpg

উপকরণ

✓ সাদা কাগজ
✓ ক্লে
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি

IMG_20240503_212246.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি সাদা কাগজের উপরে মোটা মার্কার কলম দিয়ে একটি গাছের ডাল এঁকে নিয়ে নিলাম।

IMG_20240712_181431.jpg

ধাপ - ২ :

তারপর গাছের ডাল এর মধ্যে একটি ময়ূরের স্কেচ পেন্সিল দিয়ে একে একেবারে নিচের অংশে বিভিন্ন কালারের ক্লে দিয়ে কিছু ডিজাইন করে নিলাম।

IMG_20240712_181449.jpg

ধাপ - ৩ :

তারপর গাছের ডালের নিচের অংশে একই রকম ভাবে ময়ূরের লেজের মত বিভিন্ন কালারের ক্লে দিয়ে ডিজাইন করে বসিয়ে নিয়ে নিলাম।

IMG_20240712_181520.jpg

ধাপ - ৪ :

তারপর গাছের ডালের উপরের অংশে গাঢ় নীল রঙের ক্লে দিয়ে পুরোটা ময়ূরের উপরের অংশ তৈরি করে বসিয়ে নিয়ে নিলাম।

IMG_20240712_181543.jpg

ধাপ - ৫ :

তারপর মাঝখানে হালকা গোলাপি এবং হলুদ রংয়ের ক্লে দিয়ে একটু ডিজাইন করে ময়ূরের মাঝখানে বসিয়ে নিয়ে এলাম।

IMG_20240712_181606.jpg

ধাপ - ৬ :

তারপর ময়ূরের মাথার উপরের অংশটাকে নীল রংয়ের ক্লে দিয়ে বসিয়ে চোখ এবং ময়ূরের ঠোঁট তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240712_181643.jpg

ধাপ - ৭ :

তারপর ময়ূর তৈরি করা হয়ে যাবার পরে গাছের ডালে সবুজ ক্লে দিয়ে কিছু পাতা চারপাশে বসিয়ে নিয়ে নিলাম।

IMG_20240712_181705.jpg

ধাপ - ৮ :

তারপর সবুজ রঙের পাতার মাঝখানে লাল আর হলুদ রঙের ক্লে দিয়ে কিছু ছোট ফুল তৈরি করে বসিয়ে নিয়ে নিলাম।

IMG_20240712_181731.jpg

শেষ ধাপ :

এভাবে ক্লে দিয়ে খুব সুন্দর গাছের ডালে বসে থাকা একটি ময়ূর তৈরি করে নিলাম। আশা করি এই ময়ূর আপনাদের সবার বেশ পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

IMG_20240626_114123.jpg

IMG_20240626_114141.jpg

IMG_20240626_114135.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপনি আজকে ক্লে দিয়ে অনেক সুন্দর ভাবে গাছের ডালে বসে থাকা ময়ূর পাখি তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া আপনার এধরনের কাজ গুলো বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি খুবই দক্ষতার সাথে ডাই প্রজেক্টটি তৈরি করেছেন। তাছাড়া কালার কম্বিনেশনেও দারুন ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বরাবরের মত সব সময় চেষ্টা করব ভালো কিছু কাজ আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

ময়ূর তৈরি দেখতে জাস্ট অসাধারন লাগতেছে আপু। ক্লে দিয়ে কম বেশি সবাই চমৎকার সব ডাই প্রজেক্ট উপহার দিয়ে যাচ্ছেন। কালার কম্বিনেশন চমৎকার ফুটে উঠেছে। নিখুঁত ভাবে পুরো কাজটি ফুটিয়ে তুলেছেন অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

কমিউনিটিতে সবাই ক্লে দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর কাজ করছে। দেখতে বেশ ভালই লাগে ক্লের কাজ। আজ আপনার ক্লের ময়ূরটিও দেখতে বেশ সুন্দর লাগছে। বেশ সুন্দরভাবে ধাপে ধাপে ক্লে দিয়ে ময়ূর তৈরির পদ্ধতি শেয়ার করেছেন। ধন্যবাদ সুন্দর একটি ্ডাই উপহার দেয়ার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এখন ক্লে দিয়ে সবাই দেখি কম বেশি সুন্দর জিনিসগুলো তৈরি করার চেষ্টা করে

 2 years ago 

আপনার কাজগুলো প্রতিনিয়ত আমার ভালো লাগে আপু। এত সুন্দর করে ক্লে দিয়ে গাছের ঢালে ময়ূর দেখে জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি। সত্যি বলেছেন আপু। ক্লে দিয়ে কাজ করতে যদিও কিছুটা সময় লাগে। কিন্তু তৈরি করার পর দেখে যেন নিজেই মুগ্ধ হয়ে যাই। ক্লে দিয়ে আমিও একটি পুতুল করেছিলাম কিছুদিন আগে। হয়তো সেরকম সুন্দর হয়নি। তারপর আমার কাছে অনেক ভালো লেগেছিল।

 2 years ago 

আমার করা প্রত্যেকটি কাজ আপনার কাছে ভীষণ ভালো লাগে জেনে খুশি হলাম ধন্যবাদ

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার আজকের এই ডাই পোস্ট তৈরি করা। যেখানে ক্লে দিয়ে অসাধারণ একটি পাখি এবং গাছের ডাল তৈরি করে দেখিয়েছেন। খুবই ভালো লাগলো আমার কাছে আপনার সুন্দর এই কার্যক্রম।

 2 years ago 

আমি চেষ্টা করেছি সুন্দরভাবে গাছের ডালে বসে থাকা একটি ময়ূর তৈরি করার জন্য

 2 years ago 

বর্তমান সময়ে কমিউনিটির মধ্যে ক্লে ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিস পত্র তৈরি করার সিজন চলতেছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে গাছে ঢালে বসে থাকা ময়ূর তৈরি করেছেন। আপনার আর্ট করা এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি বেশ দারুন ভাবে উপস্থাপন করেছেন।

 2 years ago 

ক্লে দিয়ে যে কোন জিনিস খুব সহজেই তৈরি করা যায় কিন্তু তৈরি করতে কিন্তু বেশ সময় লাগে

 2 years ago 

অনেকেই ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে থাকেন। আজ আপনি আমাদের সাথে ক্লে দিয়ে অসাধারণ একটি গাছে বসা ময়ূরের দৃশ্য তৈরি করেছেন। আপনার ক্লে দিয়ে তৈরি দৃশ্যটি এক কথায় অসাধারণ হয়েছে। আপনার তৈরি দৃশ্যটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর দৃশ্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি নিজেও চেষ্টা করেছি ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করার জন্য

 2 years ago 

বাহ ক্লে দিয়ে খুব চমৎকার একটি ময়ূরের দৃশ্য অঙ্কন করেছেন। ময়ূরের কালার কম্বিনেশন চোখে লাগার মত হয়েছে। খুব সুন্দর ভাবে চিত্রটি প্রদর্শন করেছেন। যে কেউ দেখে মুগ্ধ হবে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর ধাপে ধাপে তুলে ধরার জন্য। ভালো থাকবেন সর্বদায় এই কামনা করি।

 2 years ago 

আমার তৈরি করা এই ময়ূর আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ

 2 years ago 

আপু আপনি এখন রঙিন কাগজ এবং ক্লে দিয়ে সব সময় কাজ করেন জেনে খুবই ভালো লাগলো। আমি কখনো ক্লে দিয়ে কাজ করিনি। তবে মনে হয় এই কাজগুলো করা অনেক সময়ের ব্যাপার। ক্লে দিয়ে গাছের ডালে বসে থাকা ময়ূর তৈরি করে আমাদের মাঝে প্রতিটি ধাপ তুলে ধরেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু। টাইটেলে বানান ভুল হয়েছে আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59525.90
ETH 1570.17
USDT 1.00
SBD 0.42