রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর হাতের আংটি
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত আমি চেষ্টা করি রঙিন কাগজ দিয়ে সুন্দর জিনিসগুলো তৈরি করার জন্য। রঙিন কাগজ দিয়ে বেশিরভাগ সুন্দর ওয়ালমেট তৈরি করলে ঘরের দেয়ালে টাঙ্গাতে পারি। তাই আমি সবসময় চেষ্টা করি রঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করার জন্য। তাই আজকে ভাবলাম রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি না করে সুন্দর একটি হাতের আংটি তৈরি করি। তাই গোলাপ ফুল তৈরি করে অসাধারণ একটি হাতের আংটি তৈরি করার চেষ্টা করি। পেইন্টিং এর পাশাপাশি রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই আমি দেরি না করে ছটফট এই সুন্দর আংটিতে তৈরি করে নিলাম। তাই বিভিন্ন জিনিসের পাশাপাশি এই সুন্দর আংটি তৈরি করে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার তৈরি করা এই সুন্দর আংটিটি আপনাদের অনেক পছন্দ হবে।
উপকরণ
✓ রঙিন পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি হলুদ রঙিন কাগজ নিয়ে নিলাম। তারপর সেই হলুদ রঙিন কাগজের মাঝখানে পেন্সিল দিয়ে একটি গোল বৃত্ত এঁকে নিলাম।
ধাপ - ২ :
তারপর পেন্সিলের দাগ অনুযায়ী রঙিন কাগজটাকে কেটে একটি সুন্দর বৃত্ত তৈরি করে নিলাম।
ধাপ - ৩ :
তারপর সেই গোল বৃত্তটার মাঝখান দিয়ে আঁকাবাঁকা করে ফুলের মত করে আবারো সুন্দরভাবে কেটে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর কেটে রাখা গোল বৃত্তের আঁকাবাঁকা ফুলটাকে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর আরেকটি হলুদ রঙির কাগজ নিয়ে নিলাম। তারপর সেই রঙিন কাগজটাকে চিকন করে কেটে হাতের আঙ্গুলের মাপে সুন্দর ভাবে পেঁচিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর তৈরি করে রাখা গোলাপ ফুল টাকে সেই গোল রঙিন কাগজের মাঝখান দিয়ে ঘাম লাগিয়ে সুন্দরভাবে ফুলটা বসিয়ে দিলাম।
শেষ ধাপ :
এইভাবে খুব সুন্দর একটি হাতের আংটি তৈরি করে নিলাম আশা করি আমার তৈরি করা এই হাতের আংটি আপনাদের সবার অনেক পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি হাতের আংটি তৈরি করেছেন আপু। এই আংটি দেখে মনে হচ্ছে বাজার থেকে আর কিনে আনতে হবে না। এভাবে বাসায় সুন্দরভাবে তৈরি করা যাবে। রঙিন কাগজ ব্যবহার করে কিভাবে আংটি তৈরি করতে হয় তা আমাদের শিখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভেচ্ছা রইল
বাজার থেকে যদি কিনে নিয়ে আসতাম তাহলে তো আমি নিজেই অনেক খুশি হয়ে যেতাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
https://twitter.com/bdwomen2/status/1606609545857753088?t=Y0sgwRDsvgRDPPevwQMKjA&s=19
আপু আপনার রঙিন কাগজ দিয়ে আংটি দেখতে অসাধারণ হয়েছে। আমার কাছেও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে অনেক ভালো লাগে। আপনার হাতে দেওয়ার পর মনে হচ্ছে যেন এর সৌন্দর্য ফিরে এসেছে। গোলাপ ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
চেষ্টা করলাম গোলাপ ফুলটি সুন্দরভাবে তৈরি করার জন্য। আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম
আপনার মত আমিও পেইন্টিং বা আর্টের পাশাপাশি রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতেও ভীষণ ভালো লাগে। আপনার এই কাজটি ভীষণ ভালো লাগলো। রঙ্গিন কাগজ দিয়ে আংটি তৈরি কখনো মাথায় আসেনি।
আমারও এইসব জিনিস তৈরি করতে অনেক ভালো লাগে। আপনার ভালো লাগে জেনে আরো অনেক খুশি হলাম।
রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর হাতের আংটি ইউনিক আইডিয়া ছিলো। এভাবে কখনো ভেবে দেখিনি। আসলে রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে অসাধারণ লাগে। চমৎকার ফুটিয়ে তুলেছেন। আপনার হাতে কিন্তু অনেক সুন্দর মানিয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।
চেষ্টা করলাম ভাইয়া সুন্দর ভাবে তৈরি করে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে
ওয়ালমেট বানিয়ে দেওয়ালে টাঙালে দেখতে বেশ ভালো লাগে।আজকে ওয়ালেট না বানিয়ে রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুলের আঙুলের আংটি বানিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার আঙ্গুলে মানিয়েছে। ভালো লাগলো।ধন্যবাদ
ঠিক বলেছেন আজকে ওয়ালমেট না তৈরি করে ভিন্ন রকম একটি জিনিস তৈরি করার চেষ্টা করলাম। সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
আমারও আর্ট এর পাশাপাশি রঙিন কাগজের তৈরি জিনিস গুলো খুব ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি আংটি তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর আংটি তৈরি করা যায় এটা কখনো মাথায় আসেনি। বেশ ভালো লাগলো আপনার আজকে ডাই প্রজেক্ট টি। ধন্যবাদ আপনাকে।
সবাই চেষ্টা করলে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন। তাই আমিও চেষ্টা করি সুন্দর জিনিসগুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য।
আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি আংটি তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আমি মাঝেমধ্যে চেষ্টা করি রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর প্রশংসনীয় মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে তৈরি করা আংটি খুবই সুন্দর হয়েছে আপু। সব সময় ওয়ালমেট তৈরি করতে ভালো লাগেনা। মাঝে মাঝে ভিন্ন কিছু তৈরি করলে ভালো লাগে। আপনার তৈরি করা আংটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর ভাবে আংটি তৈরির ধাপ তুলে ধরেছেন এবং আমাদেরকে শেখার সুযোগ দিয়েছেন। এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
ঠিক বলেছেন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
আমি তো ভাবছি অন্য কেউ দিয়েছে ৷ হাহাহা!!
তবে অন্যের হাত দিয়ে আমারও আংটি পড়ার ইচ্ছে ৷ তবে সেটা সময় হলেই হবে ৷
যা হোক সত্যি বলতে আপনার এমন দক্ষতা দেখে আমি অবাক ৷ আপনি এতো সুন্দর রঙিন কাগজ দিয়ে ফুলের আংটি বানিয়েছেন ৷ দেখতে যা লাগছে না আর আপনার হাতে অসাধারণ মানিয়েছে ৷
অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর আংটি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷
কে আর দেবে দিলে নিজের হাজবেন্ডই দেবেন।
আপনার কমেন্টটা পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া।
হি হি হি হি হি হি মজা করলাম আপু