(এসো নিজে করি) ডাই :- ক্লে দিয়ে একটা বন এর ওয়ালমেট তৈরি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে ভিন্ন রকম একটি সুন্দর ওয়ালমেট তৈরি করব। ক্লে যে কোন জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণ ক্লে নরম হবার কারণে সময় লাগলেও যে কোন জিনিস ভাঁজ করে তৈরি করা যায়। তাই আমি নিজের মতো করে সব সময় ভিন্নরকম জিনিস তৈরি করার চেষ্টা করি। এই ওয়ালমেট এর মধ্যে চেষ্টা করেছি সুন্দর করে কালার গুলো ফুটিয়ে তোলার জন্য। তাছাড়া আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকের এই ওয়ালমেট আমি কিভাবে তৈরি করলাম সেটা খুব সহজেই আপনাদের মাঝে বর্ণনা দিয়ে শেয়ার করলাম। আশা করি আমার তৈরি করা এই বন এর ওয়ালমেট আপনাদের অনেক ভালো লাগবে।
উপকরণ
✓ রঙিন পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি চারকোনা কার্ডবোর্ড নিয়ে নিলাম। তারপর কার্ডবোর্ড এর উপরের অংশে আকাশ এবং চারপাশে কিছু অংশ সবুজ এবং নীল রংয়ের ক্লে দিয়ে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর নিচের দু'পাশের অংশগুলো কেউ হালকা কফি কালার ক্লে দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর মাঝখানে নদীর মত করে আঁকাবাঁকা করে আরও একটি অংশ হালকা নীল রংয়ের ক্লে দিয়ে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর দুপাশে গাড় কফি কালারের ক্লে দিয়ে গাছে ঢাল এর মত করে কিছু অংশ তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
কাপড় গাছের ডাল গুলোর মধ্যে নারিকেল গাছের পাতার মতো করে দুটি হালকা এবং গাঢ় সবুজ রংয়ের ক্লে দিয়ে পাতা তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
একই রকম ভাবে পাশের আরো একটি বড় নারিকেল গাছের পাতা সুন্দর করে দুটি ভিন্নরকম সবুজ রং দিয়ে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর গাছের গোড়ায় সবুজ রংয়ের ক্লে দিয়ে ছোট ছোট কিছু ঘাস তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
তারপর কালো এবং আরও কয়েকটি কালারের ক্লে দিয়ে একটি সুন্দর পাখি তৈরি করে গাছের একপাশে বসিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৯ :
তারপর চারপাশে কিছু বড় বড় পাতা সবুজ রংয়ের ক্লে দিয়ে তৈরি করে গাছের চারপাশে বসিয়ে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবেই খুব সুন্দর একটি ভিন্নরকম ডাই তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার এই কাজটি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আপনার তৈরি ওয়ালমেটটি সত্যিই অসাধারণ! ক্লে দিয়ে এত সুন্দরভাবে বনের দৃশ্য তুলে ধরা খুবই প্রশংসনীয়। নারিকেল গাছ, পাখি এবং রঙিন পাতা সব কিছুই একদম নিখুঁতভাবে সাজানো হয়েছে। আপনার দক্ষতা ও সৃজনশীলতার জন্য অনেক ধন্যবাদ! এই ধরনের কাজের আরও অনুপ্রেরণা আসুক।
https://x.com/bdwomen2/status/1920839246895624305?t=x32oVBTCo-uzna2ZtmijEg&s=19
বেশ সুন্দর বানিয়েছেন ওয়ালমেটটি।আর ক্লে দিয়ে বানানো যে কোন জিনিস দেখতে বেশ সুন্দর হয়। আপনিও বেশ সুন্দরভাবে বানিয়েছেন। কালার কম্বিনেশনও বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ সুন্দর একটি ওয়ালমেট বানানোর পদ্ধতি শেয়ার করার জন্য।
আপনি বনের অসম্ভব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। অনেক সুন্দর করে আপনি নারকেল গাছগুলি তৈরি করেছেন আর পাখিটি দেখতেও অনেক সুন্দর হয়েছে। বিভিন্ন রঙের ক্লে দিয়ে অসম্ভব সুন্দর তৈরি করেছেন এই ওয়ালমেটটি। আপনার দক্ষতা সত্যিই তুলনাহীন। ধন্যবাদ আমাদের মাঝে আপনার এত সুন্দর দক্ষতা প্রকাশ করার জন্য।
ওয়ালমেট দেখে অনেক ভালো লাগলো আপু। দেখতে অনেক সুন্দর হয়েছে। দারুন একটি ওয়ালমেট তৈরি করে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
https://x.com/bdwomen2/status/1920840721885507680?t=KuZy8gn0okq_PYc-MQ7rPw&s=19
ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে বেশ ভালো লাগে। চমৎকার একটি বনের ওয়ালমেট তৈরি করেছেন। এরকম ওয়ালমেট গুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। কালার কম্বিনেশন চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদের কেউ উপহার দেওয়ার জন্য।
আপনার তৈরি করা ক্লে দিয়ে বনের ওয়ালমেটটি ভীষণ সুন্দর হয়েছে দেখতে। ক্লের কালার কম্বিনেশন একদম পারফেক্ট লাগছে আমার কাছে। অসম্ভব সুন্দরভাবে আপনি প্রত্যেকটি জিনিস তৈরি করেছেন নারকেল গাছ, পাখি, এবং নদী সহ প্রত্যেকটি জিনিস অনেক সুন্দর হয়েছে দেখতে। অতুলনীয় আপনার দক্ষতা। এত সুন্দর একটি ক্রিয়েটিভিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার তৈরি করা এই সুন্দর ওয়ালমেট দেখতে ভালোই লাগছে। নিশ্চয়ই আপনি অনেক দক্ষতার সাথে এটা তৈরি করেছেন। দক্ষতা মূলক কাজগুলো দেখলে নিজেও অনেক বেশি উৎসাহিত হয়। এরকম কাজগুলোর মাধ্যমে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করলে অনেক বেশি ভালো লাগে। আপনার সৃজনশীলতা দেখে সত্যি ভালো লেগেছে। সুন্দর ওয়ালমেট ঘরের দেয়ালে লাগালে ভালো লাগবে দেখতে।
ক্লে দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা খুব একটা সহজ কাজ নয়। তবুও আপনি খুব সুন্দর ভাবে ক্লে ওয়ালমেট টি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।যা দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।