ক্লে দিয়ে চমৎকার একটি ঘরের ডাই প্রজেক্ট তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবারও আমার আরও একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ যেই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা হলো ডাই । আসলে বিভিন্ন ধরনের ডাই অরিগ্যামি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই ধরনের কাজগুলো নিজের হাতে করতে যেমন আনন্দ লাগে। ঠিক সেই ভাবে এখানে পোস্টগুলোও দেখতেও অনেক ভালো লাগে।এখন দেখি সবাই ক্লে দিয়ে কি সুন্দর সুন্দর ডাই তৈরী করে। আমিও ভাবলাম যে আমিও ক্লে দিয়ে এই রকম সুন্দর সুন্দর ডাই বানাবো। আর ক্লে দিয়ে এর আগে আমি একটি পুতুল বানিয়েছি যা দেখে আমি নিজের অবাক হয়েছি। যে ক্লে দিয়ে এত সুন্দর জিনিস বানানো যায়। যদিও সময় সল্পতার জন্য সেইভাবে কাজ করতে বসতে পারি না। তারপরও আজ আবার চেষ্টা করলাম ক্লে দিয়ে একটি ডাই বানাতে।

3.jpg

2.jpg

4.jpg

হ্যাঁ বন্ধুরা এই কমিউনিটিতে সবাই কি সুন্দর সুন্দর ডাই অরিগ্যামি আরও কত কত আর্ট পোস্ট করে যা দেখে আমার ভীষণ লোভ লাগে।আসলে প্রতিটি মানুষ কোন কিছু করতে হলে তাকে কারও না কারও উৎসাহর প্রয়োজন হয়।আজ তেমনি ভাবে এই কমিউনিটির সবাইকে দেখে আমিও উৎসাহ পেয়ে চলে এলাম আমার ক্লে দিয়ে চমৎকার একটি ঘরের ডাই প্রজেক্ট নিয়ে। আসলে ক্লে দিয়ে কাজ করতে অনেক ভালো লাগে।যদিও একটু সময় নিয়ে করতে হয়। আসলে সব কিছু বানাতে গেলে সময় নিয়ে করতে হয়। আর ক্লে দিয়ে কাজ করতে আমার বেশ ভালো লাগে। কি সুন্দর নরম ঠান্ডা ক্লে। আর বিভিন্ন কালারগুলো দিয়ে বানালে যেকোন জিনিস দেখতে যেন আরও সুন্দর লাগে। আজ যেমন আমার এই ক্লে দিয়ে ঘরটি বানানোর পড়ে অসম্ভর ভালো লেগেছে। আশা করি আপনাদেরও সবার আজ আমার বিভিন্ন কালারের ক্লে দিয়ে বানানো ঘরটি অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন ক্লে দিয়ে কিভাবে আমি ঘরটি সুন্দর করে বানালাম দেখে আসি।

প্রয়োজনীয় উপকরণ সমূহ

photocollage_20248616252487.jpg

photocollage_20248616252487.jpg

• ক্লে সেট
• ব্রাশ

ক্লে দিয়ে চমৎকার একটি ঘরের ডাই প্রজেক্ট তৈরি

প্রস্তুত প্রণালী

ধাপ-১

a.jpg

প্রথমে সবুজ ক্লে নিয়ে গোল করে সেইটাকে আবার চ্যাপটা করে ঘরের জন্য একটি মাঠ বানিয়ে নিলাম

ধাপ-২

b.jpg

এবার মাঠটিকে ব্রাশ এর সাহায্যে একটু ডিজাইন করে নিলাম।

ধাপ-৩

c.jpg

এবার আবারও আরেক কালার ক্লে নিয়ে বাড়ির জন্য একটি রাস্তা বানিয়ে নিলাম।

ধাপ-৪

d.jpg

এবার রাস্তাটি মাঠের মধ্যে লাগিয়ে নিলাম।

ধাপ-৫

e.jpg

এবার ঘরের জন্য আবারও সাদা কালার ক্লে নিয়ে গোল করে নিলাম।

ধাপ-৬


f.jpg

এবার ঘরের সেপের জন্য সুন্দর করে একটি সেপ বানিয়ে নিলাম।

ধাপ-৭

g.jpg

এবার সেপটিকে ক্লে ছুড়ি নিয়ে সুন্দর করে কেটে সেপ করে নিলাম।

ধাপ-৮

h.jpg

এবার আরও একটি কালার ক্লে নিয়ে দরজা বানিয়ে নিলাম।

ধাপ-৯

j.jpg

0i.jpg

এবার আবার একই ক্লে নিয়ে জানালা বানিয়ে নিলাম।

ধাপ-১০

k.jpg

এবার আরও একটি কালার ক্লে নিয়ে দরজা ডিজাইন করার জন্য লম্বা করে বানিয়ে নিলাম।

ধাপ-১১

m.jpg

এবার একে একে দরজা জানালা ও দরজার পাইপিন গলো সুন্দর করে লাগিয়ে নিলাম ।

ধাপ-১২

n.jpg

এবার জানালার জন্য ক্লে দিয়ে আবারও দুটি ডিজাইন বানিয়ে নিলাম।

ধাপ-১৩

o.jpg

এবার আরেক কালার ক্লে নিয়ে ঘরের ওপরের দেয়ালের সুন্দর একটি অংশ বানিয়ে নিলাম

ধাপ-১৪


0p.jpg

এবার ঘরটির উপরের অংশ লাগিয়ে মাঠের মধ্যে ঘরটি সুন্দর করে লাগিয়ে নিলাম এবং ঘরটি সুন্দর করে মাঠের মধ্যে বসিয়ে দিলাম।

ধাপ-১৫

q.jpg

এবার আবারও সবুজ ক্লে দিয়ে বাড়ির পাশে পাতাবাহার গাছ লাগানের জন্য কিছু পাতা কেটে দুটো পাতাবাহার গাছ বানিয়ে নিলাম।

ধাপ-১৬

s.jpg

এবার বাড়ির পাশে আরও একটি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ক্লে দিয়ে আরও একটি ডাল ও ব্যাঙের ছাতার মতো বানিয়ে নিলাম।

ধাপ-১৮

t.jpg

এবার মনে করলাম বাড়ির ছাদে একটি কবুতর বসিয়ে দেই। যেই কথা সেই কাজ। সাদা কালার ক্লে দিয়ে একটি কবুতর আর কালো ক্লে দিয়ে দুটি চোখ বানিয়ে কবুতরটি বানিয়ে নিলাম।

শেষ-ধাপ

u.jpg

এবার এক এক করে সকল কিছু ঘরের প্রকৃতির চারিপাশে সুন্দর করে ফিটিং করে নিলাম।

উপস্থাপন

PhotoEditor_202486161821727.jpg

আর এভাবে করেই আস্তে আস্তে সম্পূর্ন শেষ করে নিলাম আমার আজকের অসাধারন একটি প্রকৃতির মাঝে ক্লে দিয়ে ঘর । আর আপনাদের মাঝে এর উপস্থাপনাও সুন্দর করে সমাপ্তি করলাম। জানিনা কেমন হয়েছে আমার আজকের ডাই ক্লে দিয়ে অসাধারণ ঘর ডাই প্রজেক্টটি। তবে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে আবারও আমার নতুন আঙ্গিকে নতুন পোস্ট শেয়ার করতে। ইনশাল্লাহ্ আগামীতেও করবো। আজ ডাই ওয়ালমেটটি কেমন হলো জানার অপেক্ষায় থেকে এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে ও সবার ভালোবাসা নিয়ে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর হে প্রতিভা সম্পন্ন একটি পোস্ট দেখে। যেখানে চমৎকার ভাবে আপনি ক্লে দিয়ে ঘর তৈরি করেছেন। মাঝে মাঝে এমন সুন্দর সুন্দর দক্ষতা দেখলে অনেক অনেক ভালো লাগে আমার।

 2 years ago (edited)

আমার ক্লে ডাই আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। প্রতিনিয়ত এভাবে সাপোট করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বেশ সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা ডাই প্রজেক্ট টি দেখে বেশ মুগ্ধ।খুবই নিখুঁত ভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ডাই প্রজেক্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বেশ সুন্দর একটি ডাই প্রোজেক্ট করেছেন আপনি। প্রতিটা ধাপই নিখুঁত। রঙিন হওয়ার কারণে ঘরটি কিউট দেখতে লাগছে৷ আপনাকে শুভেচ্ছা জানাই এমন সুন্দর হাতের কাজ করার জন্য।।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেখ খুশি হলাম। ধন্যবাদ আপু।

 2 years ago 

ক্লে দিয়ে যে কোন কিছু বানালে অনেক সুন্দর লাগে আপু।আপনি আজকে ক্লে দিয়ে চমৎকার একটি ঘরের ডাই প্রজেক্ট তৈরি করেছেন যা অসাধারণ সুন্দর হয়েছে। ধাপে ধাপে খুব সুন্দর করে গুছিয়ে ক্লে দিয়ে চমৎকার একটি ঘরের ডাই প্রজেক্ট তৈরি করেছেন ও তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ক্লে দিয়ে চমৎকার একটি ঘরের ডাই প্রজেক্ট তৈরি করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আমার কাছেও ক্লে দিয়ে বানানো সকল কিছু ভালো লাগে। প্রশংসিত মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 65388.44
ETH 1968.44
USDT 1.00
SBD 0.37