ডাই পোস্ট- প্রথমবারের মত ক্লে দিয়ে পুতুল তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই? আশা করি যে যেখান আছেন পরিবার পরিজন নিয়ে ভালোই আছেন। আমি সবার জন্য দোয়া করি যেন সবাই সবসময় ভালো ও সুস্থ থাকেন। আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আসলে আমরা যে যেভাবেই থাকি না কেন বেচেঁ আছি এটাই আল্লাহ্ এর দরবারে শুকরিয়া।প্রতিদিনের মত আজও আবারও চলে এলাম আপনাদের মাঝে আমার আরও একটি ব্লগ নিয়ে। আজও আবার আমার পোস্টে একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম। আসলে সবার পোস্ট গুলো দেখে ভালো লাগে। নিজেরও ইচ্ছে হয় সবার মত করে ভিন্ন ভিন্ন পোস্ট দেই। কেন যেন হয়ে ওঠে না। তাই আজ একটু নিজের পোস্টে ভিন্নতা আনার চেষ্টা করলাম।

হ্যাঁ বন্ধুরা আজ আবারও চলে এলাম ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে। আজ আমি একটি ক্লে দিয়ে ডাই পোস্ট নিয়ে এলাম। আসলে এই প্ল্যাটফর্মে আসার পর সবার ভালো ভালো পোস্ট দেখে খুব ভালো লাগে। আসলে এখানে আসার পর আমি অনেক কিছু শিখতে পেরেছি।অনেক কিছু সম্পর্কে জানতে ও চিনতে পেরেছি। এখানে সবার সুন্দর সুন্দর ডাইগুলো দেখে আমার খুব লোভ লেগে যায়। কেউ বানায় কাগজ দিয়ে, কেউ বানায় ক্লে দিয়ে। এখন আবার ক্লে দিয়ে ডাই ভাইরাল হয়েছে। সবাইকে দেখি কি সুন্দর সুন্দর ক্লে দিয়ে ডাই বানিয়ে এখানে শেয়ার করে। দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আর এই মুগ্ধতা থেকে আজ নিজেও প্রথম বারের মতো ক্লে দিয়ে ডাই বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম।আর বানানোর পর আমি মুগ্ধ হয়ে গেলাম। যে আমিও কিছুটা হলেও চেষ্টা করতে পেরেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে আমার আজকের এই প্রথমবার ক্লে দিয়ে ডাই বানানোর ডাই পোস্টি। তবে আমি আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আমার প্রথমবার ক্লে দিয়ে সুন্দর একটি পুতুল বানানো দেখে আসি।

image.png

image.png

image.png

image.png

প্রয়োজনীয় উপকরণ সমূহ

image.png

• ক্লে সেট
• মার্কার
• কাচিঁ
• কলম ক্যাপ
• টুটপেক্ট

প্রথমবারের মত ক্লে দিয়ে পুতুল তৈরি

প্রস্তুত প্রণালী

ধাপ-১

image.png

প্রথমে শরীরের রং মিলিয়ে সামান্য ক্লে নিয়ে সেটাকে পুতুলের মুখ বানানোর জন্য গোল করে সেটাকে একটু চ্যাপটা করে নিলাম।

ধাপ-২

image.png

image.png

এবার কালো মার্কার পেন দিয়ে চোখ একে নিলাম ও গালের মধ্যে হালকা ব্লাসোন দিয়ে মুখের ফেশটা আরও একটু সুন্দর করে দিলাম।

ধাপ-৩

image.png

এবার বডির জন্য আবারও একটু ক্লে নিয়ে সেটাকে হাত দিয়ে একটু লম্বা করে বানিয়ে নিলাম এবং কাঁচি দিয়ে একটু নিচে দিয়ে কেটে নিলাম এবং সুন্দর করে মাথার নিচের অংশটুকু বানিয়ে নিলাম।

ধাপ-৪

image.png

এবার ফ্রগের জন্য বেগুনী কালার ক্লে নিয়ে সেটাকে গোল করে পাতলা করে চেপটা করে নিলাম।

ধাপ-৫

image.png

এবার একটি কলমের ক্যাপ দিয়ে ফ্রগের মাঝে কেটে নিলাম পুতুলটির গলা দিয়ে ফ্রগটি পড়ানোর জন্য

ধাপ-৬

image.png

এভাবে ফ্রগটিকে পরিয়ে হাত দিয়ে ফ্রগটি একটু কুচি ডিজাইন করে নিলাম এবং টুটপেক্ট দিয়ে মুখটি বডির সাথে এ্যাডজাস্ট করে নিলাম এবং কালো ক্লে নিয়ে মাথার চুলের পেছনের অংশ বানিয়ে সেটা লাগিয়ে নিলাম। আসলে প্রথম ক্লে ডাই বানালামতো তাই ভয়ে ভয়ে বানিয়েছি আর এত ছবিও তোল সম্ভব হয়নি।

ধাপ-৭

image.png

image.png

এখন আবারও ক্লে নিয়ে পুতুলের কয়েকটা সামনের চুল বানিয়ে নিলাম।

ধাপ-৮

image.png

এবার আবারও হাতের জন্য ক্লে নিয়ে সুন্দর করে পুতুলের দুটো হাত বানিয়ে নিলাম।

ধাপ-৯

image.png

এবার বেগুনী কালার আর গোলাপী কালার ক্লে নিলাম কয়েকটা নাকফুল বানানোর জন্য। অবশ্য পরে ভেবে দেখলাম আরেকটু অন্য কালার ফুল বানালে ভালো হতো। কিন্তু বানাতে বানাতে এমনি অনেকটা সময় লেগে গেছে। এখান দিয়ে বাড়ির সব কাজ কর্ম বন্ধ হয়ে আছে। আবার ক্লে দিয়ে বানাচ্ছি তাই রেখেও দিতে পারছি না। তাহলে ক্লে শক্ত হয়ে যাবে। তাই একবারে বসে বানিয়ে নিলাম।

ধাপ-১০

image.png

আর এই হলো আমার ক্লে দিয়ে বানানো নাক ফুল।

ধাপ-১১

image.png

এবার সবুজ ক্লে নিয়ে ফুলের জন্য কয়েকটা ডাল বানিয়ে নিলাম।

ধাপ-১২

image.png

এবার পুতুলের মধ্যে একে একে মাথার চুল, ফুলের ডাল ও ফুলগুলো লাগিয়ে নিলাম

শেষ-ধাপ

image.png

আর এভাবে ধীরে ধীরে সময় নিয়ে শেষ করে নিলাম আমার আজকের ক্লে দিয়ে পুতুলের ডাই পোস্টি।

উপস্থাপন

image.png

আর এভাবে আস্তে আস্তে সম্পূর্ন শেষ করে নিলাম আমার আজকের প্রথমবারের মতো ক্লে দিয়ে অসাধারন পুতুল ডাই । আর আপনাদের মাঝে এর উপস্থাপনাও সমাপ্তি করলাম। জানিনা কেমন হয়েছে আমার আজকের ডাই পুতুলটি। তবে আমি চেষ্টা করেছি প্রথম ক্লে দিয়ে কিছু করার জন্য আমার নতুন আঙ্গিকে নতুন পোস্ট শেয়ার করতে। ইনশাল্লাহ্ আগামীতেও করবো। আজ ডাই ক্লে দিয়ে ডাই পুতুলটি কেমন হলো জানার অপেক্ষায় থেকে এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে ও সবার ভালোবাসা নিয়ে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 2 years ago 

প্রথম বারের মতো ক্লে দিয়ে চমৎকার সুন্দর পুতুল বানিয়েছেন আপু। আপনার পুতুলটি দেখে মনে হচ্ছে কাপড়ের তৈরি কিনতে পাওয়া যায় যে পুতুল গুলো ঠিক সে গুলোর মতো হয়েছে। ধাপে ধাপে পুতুল তৈরি পদ্ধতি চমৎকার সুন্দরভাবে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পুতুল বানানো পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

কি বলে আপু সত্যি কাপড়ের পুতুলের মত? ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ওয়াও! এতো দেখছি দারুন ক্রেয়েটিভিটি। একেবারে পুতুল। সবার সাথে সাথে আপনিও তো দেখছি ভাইরাল হয়ে গেছেন। এখন তো দেখি সবাই কম বেশী ক্লে দিয়ে নতুন নতুন জিনিস তৈরি করছে। আপনিও আজ অসাধারণ একটি পুতুল তৈরি করেছে । আপনা তৈরি করা পুতুলটি কিন্তু দারুন হয়েছে।

 2 years ago 

হা হা হা মন্তব্য পড়ে মজা পেলাম। ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

 2 years ago 

বর্তমান সময়ে কমিউনিটির মধ্যে ক্লে ব্যবহার করে যে কোন জিনিস তৈরি করার একটি আমেজ উঠেছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করেপ্রথমবারের মত ক্লে দিয়ে পুতুল তৈরি করেছেন। আপনার তৈরি প্রথমটি অসাধারণ হয়েছে। আর আপনি ধারাবাহিকভাবে পুতুল তৈরি প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

জি ভাইয়া আমি নিজেও সেই আমেজের অংশীদার হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

সবাই ক্লে দিয়ে এতো ক্রিয়েটিভ ক্রিয়েটিভ জিনিস তৈরি করে শেয়ার করছেন যা দেখে নিজেও ভীষন উৎসাহ পাচ্ছি। আপু আপনার প্রথম বানানো পুতুলটি খুবই সুন্দর হয়েছে। আপনি খুব চমৎকার ভাবে এই পুতুলটি তৈরি করে আমাদেরকে দেখিয়েছেন।আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আপু।ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সুন্দর এই পুতুলটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

জেনে ভালো লাগলো যে আমার বানানো পুতুলটি আপনার ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago (edited)

আপু আপনি প্রথমবারেই বাজিমাত করেছেন। আপনার তৈরি করা পুতুলটি অসাধারণ হয়েছে। দেখে মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা কোন পুতুল। চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আবারো নতুন কিছু উপস্থাপন করবেন আপু।

 2 years ago 

হি হি হি। কই আর বাজিমাত করতে পারলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

ক্লে দিয়ে পুতুল তৈরি খুব সুন্দর হয়েছে। প্রথম বারেই পারফেক্ট ভাবে তৈরি করেছেন। ভিন্ন রকম পোস্ট গুলো দেখতে সব সময়ই ভালো লাগে। এধরনের পুতুল গুলো ছোটরা পেলে ভীষণ খুশি হবে। আপনার মাধ্যমে আমিও শিখে নিলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

নতুন কোন কিছু দেখতে বেশ ভালই লাগে।প্রথম বারই বেশ সুন্দর একটি পুতুল তৈরি করেছেন ক্লে দিয়ে।দেখতে বেশ কিউট লাগছে।বাচ্চারা পেলে বেশ খুশি হবে এই পুতুলটি পেলে।আমার কাছে বেশ ভালো লেগেছে পুতুলটি।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ক্লে দিয়ে দারুন একটি পুতুল তৈরি করেছেন আপু।দেখতে চমৎকার লাগছে পুতুলটি।আসলে বোঝাই যাচ্ছেনা যে এটি আপনি প্রথমবার তৈরি করেছেন।ভালো লাগলো পুতুলটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আরে আপু প্রথমবারই চেষ্টা করলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38