DIY " এসো নিজে করি "রঙিন কাগজ দিয়ে পাখির অরিগ্যামি তৈরি(🦊১০% লাজুক খ্যাক এর জন্য)
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।অনেক দিন হইলো ক্র্যাফট বানানো হয় না।ভার্সিটিতে ক্লাসের চাপের কারণে কাজের সময়টা ভালো ভাবে কাজে লাগাইতে পারতেছি না। আবার সময়মতো পোস্ট করতে পারতেছি না।গতকাল কিছু সময় পেয়েছিলাম।কাজে লাগানর চেষ্টা করেছি।আজকে এরই ধারাবাহিকতায় একটি পাখির অরিগ্যামি তৈরি করবো।আশা করছি আপনাদের ভালো লাগবে।বেশি কথা না বলে চলেন শুরু করি।
রঙিন কাগজ দিয়ে পাখির অরিগ্যামি তৈরি |
|---|

উপকরণ
- ৮ ইঞ্চি বাই ৮ ইঞ্চি কালার পেপার।
- একটি কাঁচি
প্রথমে পেপারটি নিয়ে পেপারের দুদিকে সমান ভাবে ভাঁজ করে নিবো।
এরপর পেইজ টা উল্টিয়ে নিয়ে কোণাকুণি ভাবে দুই দিকে ছবির মত করে ভাঁজ করে নিবো।
এবারে পেইজটা এভাবে দুদিক থেকে ভিতরে দিকে ভাঁজ করে নিলে এমন দেখাবে।
এরপর চিত্রের ন্যায় একটা ভাঁজ করে নিবো।
এবার আগের ভাঁজটি খুলে আবার এভাবে আরেকটি ভাঁজ করে নিবো।
অপরপাশেও একই পদ্ধতি অবলম্বন করে বিপরীত পাশে আরেকটি ভাঁজ করে নিবো।
এরপর ভাঁজ করা অংশ বাহিরে রেখে চিত্রের ন্যায় ভাঁজ করে নিবো।
এরপর আবার চিত্রের ন্যায় ভাঁজ করে নিলে এমন দেখাবে ।
এরপর দুপাশেই একইভাবে ভাঁজ করে নিলে এমন হবে।
এরপর খুব সুন্দর করে সামনের দিকের অংশগুলো ভাঁজ করে নেবো।
এরপর দুপাশে সেম আগের মতো করে ভাঁজ করে নিলে চিত্রের মতো দেখাবে।
এরপর সামনের দিকের লম্বা অংশগুলো ভিতরে দিকে ঢুকে দিলে চিত্রের ন্যায় দেখাবে।
এরপর আবারো বাকি লম্বা অংশগুলো ভাঁজ করে নিলে পাখির ঠোট টি কম্পলিট হয়ে যাবে।
এবারে নিচের দিকে বেরিয়ে থাকা কাগজের অংশটুকু চিত্রের ন্যায় ভাঁজ করে নিলে পাখির পা কম্পলিট হয়ে যাবে।
এরপর পাখিটিকে সুন্দর করে সোজা করে রেখে দিলে পাখির ন্যায় দেখাবে।
আর এভাবেই শেষ হয়ে গেলো আমাদের সেই রঙিন কাগজ দিয়ে একটি পাখির অরিগ্যামি তৈরির কাজ।জানি না কেমন হয়েছে।ভালভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।আপনাদের উৎসাহ পেলে আরও ভালো কিছু করতে পারবো।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।তবে দেখা হবে অন্য কোন দিন অন্য কিছু নিয়ে।
| ফটোগ্রাফি | রবিউল ইসলাম |
|---|---|
| ডিভাইস | Realme 7 Pro |
| ছবি তোলার স্থান | লোকেশন |
আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

রঙিন কাগজ দিয়ে পাখির অরিগামি টি দেখতে সত্যিই অনেক অনেক সুন্দর হয়েছে। আপনি খুবই যত্নের সাথে রঙিন কাগজ দিয়ে পাখির অরিগামি তৈরি করেছেন, তা দেখে বেশ বুঝতে পারছি। এবং এই কাগজের তৈরি পাখির অরিগামি কিভাবে তৈরি করেছেন তার প্রত্যেকটি ধাপ খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমার পোস্টের মাধ্যমে আপনি কিছু শিখতে পেরেছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর মতামতের জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে পাখির অরিগামি তৈরি করেছেন। এই ধরনের অরিগামি দেখতে খুবই ভালো লাগে। আপনি খুব সহজভাবে পাখির অরিগামি তৈরি করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি পাখির অরিগেমি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে আপনার এত সুন্দর মতামতের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
রঙিন কাগজ দিয়ে পাখির অরিগ্যামি তৈরি করেছেন ভাই। সত্যি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে আপনার এই পোস্ট টি দেখে। চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ভাই। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। 💞💞
ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর মতামত দিয়ে আমার পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি এই পাখিটি জাস্ট ফাটাফাটি হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি করে আমাদের মাঝে প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।
চমৎকার ছিল কিন্তু আপনার অরিগামি টি। আসলে কাগজ দিয়ে যে এত সুন্দর সুন্দর কাজগুলো তৈরি করেন সত্যিই আমি অনেক মুগ্ধ হয়ে যাই। প্রতিভা আছে ভাই আপনার ,বিকশিত করুন আপনি পাশেই আছে আপনার।
ধন্যবাদ আপনাকে ভাই আপনার এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর এক পাখির অরিগ্যামি তৈরি করেছেন ভাই। চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ভাই। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল । এভাবেই এগিয়ে যান।
ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর মতামতের জন্য ভাই।
আপনি খুব চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে একটি পাখি তৈরি করে দেখেছেন, ছোটবেলা আমরা চেষ্টা করতাম কাগজ দিয়ে অনেক কিছু বানানো, তখন নতুন কোন কিছু বানাতে পারলে নিজের কাছে অনেক ভাল লাগত, এবং অন্যরাও আগ্রহের সাথে শেখার চেষ্টা করত আমাদের কাছে। স্কুল জীবনের সেই মধুর স্মৃতি মনে পড়ে গেল।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর স্মৃতিচারণ আমার পোষ্টের মাধ্যমে করার জন্য। আর এত সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার এসব ইউনিক আইডিয়া সত্যি আমার অনেক ভালো লাগে। সুন্দর হয়েছে রঙিন কাগজ পাখির অরিগামি। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন সবকিছু। আপনাকে সাধুবাদ জানাই আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর মতামতের জন্য ভাই।
এটা সত্যি অনেক সুন্দর ছিলো।অনেক সুন্দর ভাবে রঙ্গিন কাগজ দিয়ে একটি পাখির অরিগ্যামি তৈরি করেছেন।ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি পাখির অরিগ্যামি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকার জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে আপনার সম্পন্ন করা পাখির অরিগামিটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। পাখির মুখের অংশটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পাখিরও আরিয়ানের সম্পন্ন করার পদ্ধতি গুলো ধাপ আকারে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
আপনার কাছে ভাল লেগেছে জেনে ভাল লাগলো।ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।