ডিজিটাল আর্টের মাধ্যমে ছাতা মাথায় একটি মেয়ের চিত্রাংকন।১০% লাজুক-খ্যঁকের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Untitled (19).png

আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল আর্টের মাধ্যমে ছাতা মাথায় একটি মেয়ের চিত্রাংকন। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে এই আর্টটি করার জন্য আমি সর্বপ্রথম আমার ইনফিনিট ডিজাইন সফটওয়্যার দিয়ে প্রথমে ধাপে ধাপে গ্রাফটি করে নিলাম।তারপর সেখানেই আমি বাকি কালারের কাজগুলো সম্পন্ন করি।

প্রথম ধাপঃ

আমি প্রথমে গ্যালারি থেকে একটি মেয়ের ফটো ওপেন করলাম ইনফিনিটি অ্যাপের মাধ্যমে। এরপর এটির অপাচিটি কমিয়ে দিয়ে সেখানে আমি সর্বপ্রথম মেয়েটির ছাতার অংশ আঁকা শুরু করি।

Untitled (2).png

Untitled (3).png

দ্বিতীয় ধাপঃ

তারপর ছাতার অংশ আঁকা শেষে, আমি মেয়েটির হাত চুল ও জামার অর্ধাংশ একে নিলাম।

Untitled (5).png

Untitled (6).png

তৃতীয় ধাপঃ

এরপর আমি মেয়েটির জামার বর্ধিত অংশটি অংকন করে নিলাম।তারপর জামায় কিছু ডিজাইন করে নিলাম। আবার মাথায় চুলের জন্য স্কেচ তৈরি করলাম

Untitled (8).png

Untitled (10).png

চতুর্থ ধাপঃ

এরপর আমি মেয়েটির জামা ও ছাতার রংয়ের কাজ শুরু করলাম।মেয়েটির মাথায় যে ছাতা রয়েছে সেটি কালার করে নিলাম।তারপর মেয়েটির জামা কিছুটা অংশ কালার করে নিলাম

Untitled (11).png

Untitled (12).png

পঞ্চম ধাপঃ

তারপর মেয়েটির সম্পূর্ণ জামা কালার করে নিলাম এবং জামার ভিন্ন ডিজাইন গুলো ও কালার করলাম, আবার শরিরে ও পায়ে কালার করে নিলাম।

Untitled (16).png

Untitled (17).png

ষষ্ঠ ধাপঃ

এরপর মেয়েটির পিঠে জামার কালার করলাম। আর এর সমন্বয়ে এই চিত্রাংকনটি আপনাদের সাথে পরিপূর্ণ ভাবে তুলে ধরলাম।

Untitled (19).png

তো বন্ধুরা আজকে আমার এই ডিজিটাল আর্ট কেমন লেগেছে তা জানাবেন। আর পোস্টে কোন ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডিজিটাল আর্ট
ক্যামেরা.মডেলএম ৩২
সফটওয়্যারইনফিনিট ডিজাইন
সম্পাদনারিসাইজ & সেচুরেশন
অবস্থান

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 4 years ago 

☂️☂️ মাথায় হেঁটে চলা একটি মেয়ের খুবই সুন্দর দৃশ্য প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে আসলে আপনার ডিজিটাল পদ্ধতিতে অংক গুলা বরাবরই আমার অনেক ভালো লাগে

 4 years ago 

আমারও ডিজিটাল আর্ট ভালো লাগে, সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ভাইয়া অসাধারণ হয়েছে আপনার ছাতা মাথায় একটি মেয়ের চিত্রাংকন, দিন দিন ডিজিটাল আর্টের দিকে অনেক দক্ষতা অর্জন করেছেন ভাইয়া, আজকের ডিজিটাল আর্টটি অসম্ভব ভালো লেগেছে, অনেক সুন্দর করে ধাপ গুলো উপস্থাপনাও করেছেন, এতো সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, সেই সাথে অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 4 years ago 

অনেক খুশি হলাম আপনার মন্তব্যটি পড়ে, ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায়। ফ্যামিলির সবাইকে নিয়ে কামনা করি।

 4 years ago 

আপনার আর্ট অসাধারণ হয়েছে ভাইয়া। দক্ষ কারিগর ছাড়া এমন আর্ট অসম্ভব। শুভকামনা রইলো।

 4 years ago 

খুশি হলাম আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ভাই।

 4 years ago 

ভীষণ সুন্দর হয়েছে ডিজিটাল আর্টটি। ছাতা মাথায় মেয়েটি কি সুন্দর লাগছে দেখতে। আপনি খুব সুন্দরভাবেই ধাপে ধাপে উপস্থাপন করতে পেরেছেন এই ডিজিটাল আর্টটি। বিশেষত প্রশংসা করতে হয় কালারিং এর জন্য । আপনি খুব সুন্দর ভাবে কালার বাছাই করেছেন । উপযুক্ত কালার দিয়ে ছবিটিকে খুব সুন্দর করে তুলেছেন।

 4 years ago 

চেষ্টা করেছি যাতে কালার কম্বিনেশন টা ঠিক থাকে, সেই ধারাবাহিকতায় আর্টটি আপনাদের মাঝে তুলে ধরলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago (edited)

ঘুম থেকে উঠেই এত চমৎকার একটা ডিজিটাল আর্ট দেখতে পাবো এটা ভাবতেও পারিনি ভাই। চমৎকার ভাবে রঙগুলো ম্যাচিং করে পুরো ছবিটা তৈরি করেছেন। সত্যিই মুগ্ধ হয়ে গেছি। জামা টার ডিজাইন টাও বেশ করেছেন। এই কাজগুলো আমি পারিনা। আফসোস হয় এজন্য। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে একটা উপস্থাপনা আমাদের উপহার দেওয়ার জন্য ।

 4 years ago 

আফসোসের কিছু নাই প্রিয় ভাই। আপনি যেটা পারেন সেটা তো আমরা পারি না। তবে চেষ্টা করলে আপনি ও ভালো পারবেন ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ছাতা মাথায় একটি মেয়ের ডিজিটাল আর্ট খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে ছাতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে একেবারে সত্তিকারের ছাতা । তাছাড়া মেয়েটির ড্রেসও খুব সুন্দর করে আপনি আর্ট করেছেন। সব মিলিয়ে ভালো লাগছে দেখতে।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর করে মন্তব্য করার জন্য।আপনাদের মন্তব্য পেলে কাজের উৎসাহ পাই।

 4 years ago 

ভাই সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম আপনার ডিজিটাল অংকন দেখে। আপনি খুবই সুন্দর ডিজিটাল অঙ্কন করেছেন। ছাতামাতা মেয়েটি ডিজিটাল অংকন দেখে আমার অনেক ভালো লেগেছে, শুভকামনা রইল।

 4 years ago 

আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো, এত সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 4 years ago 

এগুলো আসলে কিভাবে সম্ভব?? সত্যিই ভাই অনেক সৃজনশীলতা তা ছাড়া এই কাজ করা সম্ভব নয়। একদম নিখুঁত ছিল আপনার ডিজিটাল চিত্রাংকন
এক কথায় বলতে গেলে অসাধারণ

 4 years ago 

এত সুন্দর মনমুগ্ধকর একটি প্রশংসা মূলক মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই

 4 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে ডিজিটাল অংকন এর মাধ্যমে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের অনেক চমৎকার একটি দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অংকন আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশন টা অসাধারন ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ

 4 years ago 

আমার চিত্রাংকনটি আপনার পছন্দ হয়েছে জেনে খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

ভাই আপনি খুব সুন্দর করে একটি মেয়ের ছাতা মাথায় রেখে দাঁড়িয়ে থাকার দৃশ্য অংকন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে মেয়েটির ছাতাটি অসাধারণ হয়েছে। মনে হচ্ছে কোন এক রূপবতী মেয়ে হেঁটে যাচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মেয়ের ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 4 years ago 

আসলেই মেয়েটি অনেক রূপবতী ছিল যদিও তার চেহারা আমিও দেখতে পাইনি। তবে আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59313.02
ETH 1559.88
USDT 1.00
SBD 0.42