মৃত্যু এবং আমাদের পরিকল্পনা।

in আমার বাংলা ব্লগlast year

‎আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। তবে আজ মনটা একটু খারাপ। কি কারনে তা আপনাদের বলছি।
‎‎


halloween-2880427_1280.jpg

Photo Source


‎আমি বর্তমানে যে ফার্মেসিতে আছি, সেই ফার্মেসি মালিকের বয়স খুব একটা বেশিনা। সর্বোচ্চ ৩৫ হবে। উনার এক বন্ধু, নাম সায়েম। ওনারা দুজনেই আমার পূর্ব পরিচিত। সায়েম ভাই খুবই অমায়িক একজন মানুষ। পৈত্রিক সূত্রে কিছু জমি-জামা পেয়েছিলেন। সেখানে কয়েকটি দোকান তুলেছেন। নিজে একটি দোতলা বাড়ি তৈরি করেছেন। তারপরও অন্যান্য স্থানীয়দের মতো তিনি বসে বসে খাওয়ার চেষ্টা করেননি। তিনি কাজ করতেন। অবশ্য সৌখিন কাজ। যেমন, কিছুদিন আগে তিনি শরীয়তপুরে বড় একটি মাছের ঝিল রেখেছেন। সপ্তাহখানেক আগেও সেখানে সাড়ে সাত লক্ষ টাকার মাছ বিক্রি করে এসেছেন। সেই গল্পই তিনি গত পরশুদিন আমাদের সাথে করলেন।

‎আজ শুক্রবার, উনার মামাতো বোনের বিয়ে ছিল। সেই লক্ষ্যে গত বৃহস্পতিবার রাতে মামাতো বোনের গায়ে হলুদ অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে সবার সাথে ভালো এবং সুন্দর সময় কাটিয়েছেন। যাওয়ার আগে আমাদের ফার্মেসিতে এসেও প্রতিদিনের মতো বেশ খানিকটা সময় কাটিয়েছেন গল্প করে। সেই গায়ে হলুদ অনুষ্ঠানে তিনি বিরিয়ানি খেয়েছিলেন। অন্যদেরকেও সমাদার করেছিলেন। এরপর রাত হওয়ায় বাসায় চলে আসেন।

‎এ অংশটুকু তাদের পরিবারের কাছ থেকে শোনা। বাসায় আসার খানিক পর তিনি অস্বস্তিবোধ করতে থাকেন। হঠাৎ করেই তিনি বমি করা শুরু করেন। সেজন্য যখন তিনি বাথরুমে গিয়েছেন কোনভাবে হয়তো সেখানে পড়ে গিয়েছেন। তৎক্ষণাৎই তার মৃত্যু হয়। পরিবারের ধারণা তিনি হয়তো বমি করার আগেই স্ট্রোক করেছিলন। সায়েম ভাই সুস্থ্য-সবল মানুষ ছিল। তার এমন আকস্মিক মৃত্য আমাকে বেশ নাড়া দেয়। আমার নিজেরও মনটা খারাপ হয়ে যায়। বিশেষত, সুস্থ্য স্বাভাবিক একজন মানুষের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছিনা। কিন্তু মৃত্যু এমন একটা বিষয়, যা যেকোনো সময়, যেকোনো স্থানেই ঘটতে পারে। আমাদের সকলেরই এই জন্য প্রস্তুত থাকা উচিৎ।

‎এখনো কানে বাজে, সায়েম ভাইয়ের কথাগুলো। উনার পরিকল্পনা ছিল, বিয়ের পর্বটা শেষ করে আবার শরীয়তপুর ফিরে গিয়ে নতুন করে ঝিলে মাছ চাষ করবেন। আমরা কতই না পরিকল্পনা করি নিজেদেরকে ঘিরে। কিন্তু সব পরিকল্পনা সফল হওয়ার আগেই মৃত্যু আমাদের দরজায় কড়া নাড়ে। কিছু মৃত্যু আমরা একদমই মেনে নিতে পারিনা। সায়েম ভাইয়ের মৃত্যুটাও তেমনি।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 66046.22
ETH 1795.83
USDT 1.00
SBD 0.44