প্রদীপ তলার অন্ধকার

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

প্রদীপ তলায় অন্ধকার থাকে এটা আমরা সকলেই জানি। অর্থাৎ ধরুন একটা প্রদীপ যদি আমি জ্বালাই। অর্থাৎ একটি প্রদীপ এ যদি আমি আগুনের শিখা জ্বালাই।তাহলে দেখবেন যে, সে তার উপরে কিংবা চারপাশে খুব আলো করে রেখেছে কিন্তু প্রদীপের ঠিক নিচের দিকে যদি তাকান। তাহলে দেখবেন যে, সেখানে এতোটাই অন্ধকার যে কোনো আলো ছেঁটে ফোটাও নেই। অর্থাৎ বেশিরভাগ মানুষের জীবন কিন্তু এমনটাই হয়ে থাকে।অর্থাৎ আমি যদি ভালো মানুষদের কথা বলি,ভালো মনের মানুষদের কথা বলি। তাহলে তাদের জীবনটা অনেকটা এমনটাই হয়।

অর্থাৎ একটি ভালো মানুষকে যদি আমি প্রদীপ এর সাথে তুলনা করি। তাহলে দেখা যায় যে এক্সসে প্রদীপের মতোই আলোকিত করছে চারপাশ। তার চারপাশকে আলো দিচ্ছে, আলো ছড়িয়ে দিচ্ছে তার উপরে, আশেপাশে সব জায়গায়। কিন্তু তার মনের মধ্যে কিংবা তার নিজের কোনো আলো নেই। অর্থাৎ নিজের জন্য কোনো আলো বরাদ্দ নেই যেমনটা থাকে প্রদীপের তলা।

আসলেই মানুষগুলোর জন্য আমার বরাবর এই কিছুটা কষ্ট হয়। কারণ এই মানুষগুলো আসলে সকলকে ভালো রাখতে গিয়ে সকল আলোকিত করতে গিয়ে তাদের নিজেদের জীবন বিপন্ন করে ফেলে। বিভিন্ন রকম সমস্যার কারণ এ তারা অন্যের সমস্যা যখন নিজের মাথায় নেয়। তখন সেই সমস্যাগুলো তার নিজের হয়ে যায়। আর আমাদের জীবনে আমরা নিজের সমস্যা সামলেই কুল পাই না সেখানে কোনো মানুষ যদি অন্যান্য মানুষের সমস্যাও সমাধান করতে যায়। তাহলে বুঝতে হবে যে, সেই মানুষটি আসলে কতোটা সমস্যার মধ্যে থাকে। এই মানুষগুলোর প্রতি আমাদের প্রচন্ড রকমের শ্রদ্ধাশীল হওয়া উচিত।অন্যের সমস্যা নিয়ে মানুষগুলো নিজের জীবন নষ্ট করে, নিজের জীবন ত্যাগ করে অন্য মানুষের সুখ খোঁজে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছে আমাদের শুধু দেখার নজর দরকার হয়।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59511.06
ETH 1566.48
USDT 1.00
SBD 0.42