💵আমার সংগ্রহ করা কারেন্সিসমূহ💵। ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শুক্রবার, ২৪ ই ডিসেম্বর ২০২১।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



PicsArt_12-24-10.04.23.jpg



আশাকরি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজ নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তবে আজকের পোস্টের বিষয়টি আলাদা। যদিও এর আগে এই বিষয়ে অনেকগুলো পোস্ট করেছি আমি আপনাদের মাঝে। আমার একটা শখ আছে। এটা হলো আমি বিভিন্ন দেশের কারেন্সি বা নোট সংগ্রহ করি। এখন পযর্ন্ত আমার সংগ্রহে পৃথিবীর ৬০ টা দেশের ১৭৫ টার বেশি নোট রয়েছে। কিছুদিন আগে আমি কিছু নোট আমার সংগ্রহে যোগ করেছি। আজ সেটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। আশাকরি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


IMG_20211224_085112.jpg

IMG_20211224_085158.jpg



  • এটা হলো কাতারের একটি নোট। কাতার অতি পরিচিত নাম আমাদের কাছে। বিশেষ করে পরের বছরের ফিফা বিশ্বকাপ কাতারে হবে এজন্য বর্তমানে কাতার সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। এটা কাতারের ১ রিয়াল। কাতারের মুদ্রার নাম রিয়াল। এটা কাতারের বৈধ একটি নোট। কাতারের কেন্দ্রীয় ব‍্যাংক থেকে নোটটা বের করা হয়।এটা একটা পলিমার নোট। এই নোটে দুটি ভাষার ব‍্যবহার করা হয়েছে এটা হলো আরবী এবং ইংলিশ। এই নোটের একপাশে কিছু পাখি এবং অন‍্যপাশে মরুভূমির কিছুটা দৃশ্য দেওয়া রয়েছে। এই নোটটা আমার সংগ্রহে যোগ হয়েছে ২০২১ সালের নভেম্বর মাসে। কাতারের ১ রিয়াল=২৩.৬০ বাংলাদেশী টাকা।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


IMG_20211224_085032.jpg

IMG_20211224_085015.jpg



  • এটা হলো ইরাকের একটি নোট। ইরাক আমাদের পরিচিত একটি দেশ। এটা ইরাকের ২৫০ দিনার। ইরাকের মুদ্রার নাম দিনার। এটাও ইরাকের বৈধ একটি নোট। এটা ইরাকের কেন্দ্রীয় ব‍্যাংক থেকে বের করা হয়। এটা অনেক সুন্দর একটি নোট। এই নোটও দুইটি ভাষার ব‍্যবহার করা হয়েছে একটি আরবী এবং অন‍্যটা ইংরেজি। এই নোটের একপাশে কিছু প্রাচীন ভবনের ছবি দেওয়া রয়েছে। এই নোটটা আমার সংগ্রহে যোগ ২০২১ সালের নভেম্বর মাসে। ইরাকের দিনারের মূল্য বাংলাদেশের টাকার তুলনায় অনেক কম। কিন্তু নোটটা অনেক সুন্দর এবং মানসম্পন্ন। ইরাকের ১ দিনার=০.০৬০ বাংলাদেশী টাকা।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


IMG_20211224_084859.jpg

IMG_20211224_084917.jpg



  • এটা সিরিয়ার একটি নোট। আমরা জানি সিরিয়া যুদ্ধবিধ্বস্ত একটি দেশ। এটা সিরিয়ার ৫০০ পাউন্ড এর একটি নোট। সিরিয়ার মুদ্রার নাম পাউন্ড। এটা সিরিয়ার বৈধ একটি নোট। ২০১৩ সালে সিরিয়ার কেন্দ্রীয় ব‍্যাংক থেকে নোটটা বের করা হয়। এই নোটেও দুইটা ভাষার ব‍্যবহার করা হয়েছে একটি ইংরেজি এবং অন‍্যটা আরবী। এই নোটের একপাশে কয়েকজন নারীর খাবার পরিবেশন এবং অন‍্যপাশে একটি মসজিদের ছবি দেওয়া রয়েছে। এই নোটটা আমার সংগ্রহে যোগ হয় ২০২১ সালের নভেম্বর মাসে। সিরিয়ার ১ পাউন্ড = ০.২০ বাংলাদেশী টাকা। সিরিয়ার টাকার মানও কম বাংলাদেশের তুলনায়।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


IMG_20211224_084824.jpg

IMG_20211224_084810.jpg



  • এই নোটটা নিয়ে আমি বেশ ঝামেলায় আছি। এটা যে কোন দেশের নোট আমি বুঝতে পারছি না। এই নোটের উপর যে ভাষা ব‍্যবহার করা হয়েছে সেই ভাষা আমি জানি না। তবে এটা সম্ভবত শ্রীলঙ্কা বা মঙ্গোলিয়ার নোট হবে। এই নোটের উপরে সম্ভবত যে লোকটার ছবি দেওয়া রয়েছে উনি ঐ দেশের মহান কোনো ব‍্যক্তি। এটা অনেক সুন্দর একটি নোট। এবং এটা ঐ দেশের বৈধ একটি নোট। এই নোটের মুদ্রার নামও আমার মনে নেই। তবে ১ রুপির নোট হতে পারে। এই নোটটা আমার সংগ্রহে যোগ হয় ২০২১ সালের নভেম্বর মাসে। আপনারা কেউ যদি জেনে থাকেন এটা কোন দেশের নোট তাহলে কমেন্টে বলে যাবেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


IMG_20211224_084705.jpg

IMG_20211224_084725.jpg



  • এই নোটের ক্ষেএেও ঘটনা একই। এটা যে কোন দেশের নোট আমি বুঝতে পারছি না এবং আমার মনেও নেই। এটা অবশ‍্য বেশ পুরাতন একটি নোট। এই নোটটা ঐ দেশের কেন্দ্রীয় ব‍্যাংক থেকে ১৯৯৫ সালে বের করে। এই নোটেও শুধুমাত্র একটা ভাষা ব‍্যবহার করা হয়েছে। এবং এটা যে কোন ভাষা সেটা আমি জানি না। তবে এটা ইউক্রেন অথবা উজবেকিস্তানের নোট হবে। এই নোটের একপাশে একটি দূর্গ এর ছবি দেওয়া রয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এই ন‍োটের মূল‍্য। এই নোটে দেওয়া আছে ৫০,০০০ হাজারের একটি নোট। যে মুদ্রায় হোক না কেন এর দাম কিন্তু একেবারে কম না। নোটটা সংগ্রহ করতে আমাকে বেশ বেগ পেতে হয়েছিল। কারণ আমি যার থেকে নিয়েছি তার কাছে একটিমাত্র নোটই ছিল। যাইহোক আপনারা যদি জানেন এটা কোন দেশের নোট আমাকে জানিয়ে যাবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


----------
ফটোগ্রাফার@emon42
ফটোগ্রাফি ডিভাইসVIVO Y91C


সবাইকে ধন্যবাদ💖💖💖।



আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।



7b4bio5hobgt1ToxyJNZ2CBe2hrJJxxFumrTYgdiB16dsHGkxy5u76CUy1NXorPzXaMcRyXict6abfZKwupPgossU5rvzNFrfZu3mixHrTzqWdZpkJ9YsuTNWgaCHKTM7Z8rmrTgLzaeAtSZQApiPzpBJDDQ.png



FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif

Sort:  
 5 years ago 

বেশকিছু নোট সংগ্রহ করেছেন আপনি। আপনার মত আমারও বেশকিছু দেশের মুদ্রা সংগ্রহে আছে। এগুলো সংগ্রহ করতে বেশ ভালই লাগে।আপনার পোস্টটি দেখে বেশ উৎসাহ পেলাম। ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

ধন্যবাদ আপনাকে।।

 5 years ago 

আপনার সংগ্রহ করা কারেন্সিসমূহ গুলো দেখে ভালো লাগলো এর আগেও অনেক শেয়ার করেছেন। দারুন উদ্যোগ নিয়েছেন আপনি। ধন্যবাদ আপনাকে

 5 years ago 

ধন্যবাদ ভাই।।

 5 years ago 

ভাই আপনার কারেন্সি মুদ্রাগুলো সংগ্রহ করা অনেক দুর্বোধ্য কাজ সেটা আপনি সংগ্রহ করেছেন, আপনার পোষ্টের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের কারেন্সি মুদ্রা সম্পর্কে অবগত হলাম ও জানতে পারলাম। শুভকামনা রইল আপনার জন্য।

 5 years ago 

ধন্যবাদ ভাই।।

 5 years ago 

বাহহ ইমন তুমি দেখছি টাকার একটি জাদুঘর বানানোর চেষ্টায় আছো অনেক দেশের টাকা তুমি নিজের সংগ্রহে রেখেছো এবং আমাদের দেখার সুযোগ করে দিয়েছো ধন্যবাদ এবং শুভ কামনা।

 5 years ago 

টাকার জাদুঘর 😂😂😂

 5 years ago 

তাইতো মনে হচ্ছে🤑🤑🤑

 5 years ago 

একেক জনের একেক রকম শখ থাকে। এবং সবাই চায় তার সবগুলো সঠিকভাবে পূরণ করতে। আসলেই আপনার শখটি সম্পূর্ণ আলাদা ও ভিন্নধর্মী। আপনার মাধ্যমে অনেক দেশের মুদ্রা দেখতে পেলাম এবং তার মূল্য জানতে পারলাম। আমার জন্য দোয়া রইলো ভাইয়া যেন আপনি আরও দেশের কারেন্সি সংগ্রহ করতে পারেন।

 5 years ago 

আপনাকেউ ধন্যবাদ ভাই এত সুন্দর অনুপ্রেরণা মুলক একটি মন্তব্যের জন্য।।

 5 years ago 

এভাবেই এগিয়ে যান ভাই। 🥰

 5 years ago 
 5 years ago 

আগে ছোটবেলায় আমরা ডাকটিকিট সংগ্রহ করে একটি খাতার মধ্যে লাগিয়ে রাখলাম। আপনার সংগ্রহে টাকাগুলো দেখে মনে পড়ে গেল স্মৃতিটা। এটা একটা ভালো অভ্যাস আপনি আরো নতুন নতুন অর্থ সংগ্রহ করে সেগুলো স্মৃতি হিসেবে রেখে দিতে পারেন। ধন্যবাদ।

 5 years ago 

ধন্যবাদ ভাই।

 5 years ago 

বৈদেশিক মুদ্রা কিংবা দেশি পুরান কালের মুদ্রা সংগ্রহ সংরক্ষণ করতে আমারও বেশ ভালো লাগে ভাইয়া। ছোটবেলা থেকেই অনেক আগের কয়েন এবং পুরাতন টাকা সংগ্রহ করে রাখতাম। আমার অনেক আত্মীয় প্রবাসী হওয়ায় এবং আমার বাবা বিদেশে থাকা কালিন সে টাকাগুলো আমি সংরক্ষণ করে রেখেছি এখনো।
খুব সুন্দর ভাবে আপনি আজকের এই পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এবং অনেক অনেক ভালোবাসা রইলো আপনার

 5 years ago 

তাহলে আমাদের তো অনেক মিল আছে এই বিষয়ে 🙂

 5 years ago 

এই ব্যাপারটা আমার বেশ মজা লাগে। আমার এক বন্ধুর এমন নেশা ছিল। অনেক দেশের টাকা পয়সা সংগ্রহ করতো । আমাদের দেখাতো টিফিনের ফাঁকে আর সেসব নিয়ে নানা রকম গল্প করতো। আপনার এই অভ্যাসটা আমার বেশ ভাল লেগেছে। নতুন নতুন অনেক বিষয় জানা যায় এবং দেখা যায়। লেগে থাকুন এভাবেই।

 5 years ago 

ধন্যবাদ দিদি অনুপ্রেরণা ‍ দেওয়ার জন্য।।

 5 years ago 

পোস্টটা পড়ে অনেক ভালো লাগলো। আমিও ছোট বেলায় সংগ্রহ করতাম। তবে এখন আর এই অভ্যাসটা নেই। যাইহোক ইরানি ও কাতার এর নোটগুলো অনেক পছন্দ হয়েছে। পোস্ট পড়ে মুদ্রা সম্পর্কে অনেক তথ্য পেলাম। ধন্যবাদ ভাইয়া।

 5 years ago 

ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64079.78
ETH 1856.47
USDT 1.00
SBD 0.39