আমাদের দেশের মুদ্রার মান দিনকে দিন নিচের দিকেই যাচ্ছে।
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই,আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে বাংলাদেশের মুদ্রা নিয়ে কিছু তথ্য শেয়ার করবো। আশা করি সবাই পড়লে অনেক কিছু জানতে পারবেন।
গত মাসের শেষের দিকে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের মুদ্রা নিয়ে নিউজ পেপারে একটি প্রতিবেদন এসেছে। চলতি বছরে বিশ্বের সেরা মুদ্রার তালিকায় তালেবানের “আফগানি” শক্ত অবস্থান দখল করেছে। দক্ষিণ এশিয়ার তিন নাম্বারে আছে আফগানিস্তানের আফগানি। এই বিষয়ে বিস্তর আলোচনা করে জানা যায় তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে অর্থনীতির উপর নজর দেন। কারন তারা জানে একটি দেশ উন্নত রাষ্ট্র হওয়ার পিছনে মূল কারন হলো অর্থনীতি। যে দেশের অর্থনীতি যত শক্ত ,মুদ্রাস্ফীতি যত কম সে দেশ তত উন্নত।
তালেবান সরকার আফগানি মুদ্রাকে শক্তিশালী করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছিলো। এসব পদক্ষেপ গুলোর মধ্যে রয়েছে স্থানীয় লেনদেনে ডলার ও পাকিস্তানি রুপি সহ অন্যান্য মুদ্রা ব্যবহার নিষিদ্ধ করা। পাশাপাশি দেশের বাইরে থেকে মার্কিন ডলার নিয়ে দেশে প্রবেশ ওপরও বিধিনিষেধ আরোপ করেছে। তাছাড়া তালেবান অনলাইন বাণিজ্যও অবৈধ ঘোষণা করেছে। এসব আইন মানার প্রতি গুরুত্ব বাড়িয়েছে তালেবান। নিজেদের মুদ্রার ব্যবহার বাড়িয়ে সিন্ডিকেট ও বাজার নিয়ন্ত্রন করেছে। যথা সম্ভব দেশের উৎপাদন বৃদ্ধির প্রতি জোড়ালো নজর দিয়েছে তালেবান সরকার। যার ফলে আজকে তাদের দেশের মুদ্রা বিশ্বের শক্ত অবস্থান দখল করেছে।
আমি এই নিউজটি পড়ে সাথে সাথে অনলাইনে সার্চ দিলাম। https://www.xe.com/ এতে সার্চ দিয়ে দেখতে পায় আমাদের মুদ্রার অনেক উপরে রয়েছে তাদের মুদ্রা। এক ইউএস ডলার কিনতে আমাদের মুদ্রায় খরচ করতে হয় ১১০ টাকা। আর আফগানি মুদ্রা খরচ করতে হয় ৭৬ আফগানি মাত্র। এমনকি ভারত,শ্রীলংঙ্কা,পাকিস্তানের উপরে রয়েছে তাদের মুদ্রার স্থান। তালেবান সরকার শক্ত হাতে তাদের দেশের অর্থনীতি নিয়ন্ত্রন করছে। সিন্ডেকেট,দুর্নীতি,বাজার নিয়ন্ত্রন করছে। আর আমাদের দেশে উন্নয়নে চোখের জলে নৌকা ভাঁসে।
বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগ চত্বরে বসে কিছু কিছু লোক তখন স্লোগান দিয়েছিলো বাংলাদেশ আফগানিস্থান হবে না কি সিঙ্গাপুর হবে সেটা নাকি তারাই নিধারন করবে। আজকে যদি বাংলাদেশ আফগানিস্থানের মত অর্থনীতিকে নিয়ন্ত্রন করতো তাহলে মুদ্রাস্ফীতি এত বাড়তো না। আর ৭৬ টাকা করে ডলার কেনা যেত। এখন তো আমাদের অর্থনীতি আফগানিস্থানের থেকে নিচে নেমে গেছে। আরো কত নিচে নামে সেটা আল্লাহই ভালো জানে। যারা তখন শাহবাগে স্লোগান দিয়েছিলো তারাও আজকে আফসুস করে। বাজার করতে গেলে ধীর্ঘনিঃস্বাস ফেলে।
পত্রপত্রিকায় দেখতেছি রিজার্ভ কমছেই। ব্যাংকগুলোর অবস্থা ভালো নেই। আর জিনিসপত্রের দামের অবস্থা কেমন সেটা না বলাই ভালো। কারন সাধারন মানুষ সবাই হারে হারে টের পাচ্ছে। প্রায় সব পণ্যের দাম রেকর্ড অতিক্রম করেছে। সরকার পেঁয়াজ আর আলুর দাম বেঁধে দিয়েও কমাতে পারে নি। মন্ত্রী এমপিরা বলছেন, সিন্ডিকেটের সঙ্গে তারা পারছেন না। যারা সব কিছু নিয়ন্ত্রন করবে তারা যদি না পারে তাহলে জনগন যাবে কোথায়। তারা যদি ব্যর্থতার পরিচয় দেয় তাহলে জনগন কি করবে। তারা তো নিজে কোনদিন বাজার করতে যায় না। বাজারে গেলে বুঝতো কি অবস্থা।
যায়হোক আমি কোন অর্থনীতিবিদ না। কিভাবে মুদ্রাস্ফীতি কমাতে হয়,কিভাবে দেশের মুদ্রার মান বাড়ানো যায় সেই বিষয়ে আমার তেমন কোন জ্ঞান নেই। যারা এসব নিয়ে গবেষণা করে,যারা দেশের দায়িত্ব নিয়ে চেয়ারে বসে আছে,তাদের শুভ বুদ্ধির উদয় হলেই দেশের জনগন একটু শান্তি পেত। মাঝে মাঝে নিজের ভিতর বিবেক নাড়া দেয়। যার কারনে বিভিন্ন বিষয় নিয়ে একটু লেখার চেষ্টা করি।
বন্ধুরা আজ আর বাড়াবো না। আজকে এখানেই বিদায় নিলাম। আগামীকাল আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে,সবাই বৃষ্টি উপভোগ করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা,ডিজাইন করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বর্তমানে আমাদের দেশের অর্থনীতির যা অবস্থা তাতে মুদ্রার মূল্য আরো কমবে বলে আমার কাছে মনে হয়। যদি এভাবে অর্থনীতি নিচের দিকে যেতে থাকে তাহলে আমাদেরকে বস্তা ভর্তি টাকা হাতে করে বাজার করতে যেতে হবে।
ভাইয়া ঠিক বলেছেন। বাহিরে আমাদের দেশের টাকার কোন মূল্য দিচ্ছে না। ভবিষ্যতে কি যে হবে আল্লাহই জানে। ধন্যবাদ।