গ্রামীণ নৃত্যসমূহ

ChatGPT Image Apr 13, 2026, 01_55_41 AM.png

Image Created by OpenAI

গ্রামের সরল জীবনযাপন আর প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে অতপ্রোতভাবে জড়িয়ে আছে গ্রামীণ নৃত্য। এই নৃত্যগুলো শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের জীবনধারা, উৎসব এবং আবেগের প্রতিফলন। প্রাচীনকাল থেকে গ্রামীণ সমাজে নাচ ছিল আনন্দ প্রকাশের অন্যতম প্রধান উপায়। ঝুমুর নৃত্য মূলত পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল। এই নাচে মেয়েরা রঙিন শাড়ি পরে এবং ছন্দময় গানের সঙ্গে দলবদ্ধ ভাবে নৃত্য পরিবেশন করে। এছাড়া ছৌ নৃত্য একধরনের যুদ্ধ নৃত্য ছিল। যা বিশেষ করে পুরুলিয়া অঞ্চলে খুব জনপ্রিয়। এতে মুখোশ ব্যবহার করে এবং নৃত্যের মাধ্যমে পৌরাণিক গল্প উপস্থাপন করে থাকে।

এরপর ভাদু নৃত্য পশ্চিমবঙ্গের গ্রামীণ মেয়েদের মধ্যে প্রচলিত একটি উৎসব ভিত্তিক নাচ ছিল। এটি সাধারণত ভাদ্র মাসের দিকে অনুষ্ঠিত হয়। এরপর বাউল নৃত্য ছিল বাংলার এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য। বাউলরা তাদের আধ্যাত্মিক ভাবনা ও দর্শন গানের মাধ্যমে প্রকাশ করে এবং তার সঙ্গে নৃত্যও করে। এরপর রয়েছে গম্ভীরা নৃত্য, যা মালদা অঞ্চলে বিশেষভাবে জনপ্রিয়। এটি মূলত সামাজিক ও রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। গ্রামীণ নৃত্য আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। আধুনিকতার যুগে এই ঐতিহ্যগুলো হারিয়ে যেতে বসেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63571.03
ETH 1680.88
USDT 1.00
SBD 0.41