পূর্ণিমা ও অমাবস্যা

ChatGPT Image Apr 13, 2026, 02_29_06 AM.png

Image Created by OpenAI

বাংলার গ্রামীণ সংস্কৃতিতে প্রকৃতি শুধুমাত্র পরিবেশ নয়, বরং আমাদের জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। চাঁদের দুটি দিক আমাদের বাঙালি সমাজে বেশি পালন করা হয়ে থাকে। এগুলোর প্রভাব বেশি গ্রামীণ লোকজনের মধ্যে দেখা যায়। বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যার রাতকে বিশেষ চোখে দেখা হয়। এই বিষয়গুলো গ্রামবাংলার মানুষের মনে গভীর প্রভাব ফেলে এসেছে যুগের পর যুগ ধরে। এছাড়া এই দুই বিশেষ তিথিকে ঘিরে তৈরি হয়েছে নানা লোকবিশ্বাস, আচার-অনুষ্ঠান ও রহস্যময় ধারণা। পূর্ণিমার রাত মানেই আকাশভরা উজ্জ্বল চাঁদ, শান্ত পরিবেশ আর একধরনের অদ্ভুত প্রশান্তি।গ্রামবাংলায় বিশ্বাস করা হয়, পূর্ণিমার রাতে শুভ শক্তির প্রভাব বেশি থাকে।

তাছাড়া এই রাতে দেব-দেবীর পূজা করলে তা বিশেষ ফলদায়ক হয়। আর অমাবস্যা মানেই চাঁদহীন রাত, চারপাশে গভীর অন্ধকার। এই রাতকে ঘিরে তৈরী হয় নানা ভয় ও রহস্য। লোকবিশ্বাস অনুযায়ী, অমাবস্যার রাতে অশুভ শক্তির প্রভাব বেড়ে যায়। অনেকেই এই রাতে বাইরে বের হওয়া এড়িয়ে চলে, বিশেষ করে গ্রামাঞ্চলে। যদিও এই লোক বিশ্বাস গুলোর অনেকটাই বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত নয়, তবুও কিছু ক্ষেত্রে চাঁদের প্রভাব, যেমন জোয়ার-ভাটা বিষয়টা বাস্তব। তবে মানুষের মন ও সংস্কৃতির উপর এর প্রভাব অনেকাংশেই বিশ্বাস ও অভ্যাসের ফল। পূর্ণিমা ও অমাবস্যা শুধুমাত্র চাঁদের অবস্থান নয়। বরং মানুষের বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য প্রতিফলন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61984.79
ETH 1763.17
USDT 1.00
SBD 0.38