বাঁশির সুরে গ্রামীণ অনুভূতি

ChatGPT Image Mar 9, 2026, 01_49_42 AM.png

Image Created by OpenAI

গ্রামের বিকেল মানেই এক অন্যরকম অনুভূতি। নরম রোদ, ধানের ক্ষেতের ওপর হালকা হাওয়া, দূরে গরুর ঘণ্টার শব্দ অর্থাৎ গলায় যে ঘন্টা বাঁধা থাকে আর কোথাও থেকে ভেসে আসা এক মায়াবী বাঁশির সুর। শহরের কোলাহলে আমাদের মধ্যে যে আবেগ-অনুভূতি হারিয়ে যায়, সেই অনুভূতিটাই যেন বাঁশির সুরে ফিরে আসে গ্রামীণ জীবনে। বাঁশি শুধু একটি বাদ্যযন্ত্র নয়, এটি গ্রামের হৃদস্পন্দন, স্মৃতি, প্রেম, বিরহ আর প্রকৃতির সঙ্গে মানুষের চিরন্তন সম্পর্কের এক অনন্য ভাষা। গ্রামে বাঁশির সুর কখনো আলাদা করে শোনা যায় না, এটি মিশে থাকে প্রকৃতির শব্দের সঙ্গে। একজন রাখাল যখন মাঠে বসে বাঁশি বাজায়, তখন মনে হয় সে শুধু মানুষ নয়, প্রকৃতিরই এক অংশ হয়ে গেছে।

তবে এই ধরণের সুরে কোনো জটিলতা থাকে না, তারপর থাকে না কোনো আধুনিক যন্ত্রের কৃত্রিমতা। যেটা থাকে, সেটা হলো শুধু সরলতা, যা আমাদের গ্রামীণ জীবনের মূল সৌন্দর্য। বাংলার গ্রামে রাখাল আর বাঁশি যেন এক অবিচ্ছেদ্য অংশ। গরু চরাতে চরাতে রাখালের একা সময় কাটানোর সঙ্গী হলো বাঁশি। সেই সুরে থাকে একাকীত্ব, স্বপ্ন, কখনো আবার অজানা কারো জন্য অপেক্ষা। আজকের দিনে দাঁড়িয়ে সবকিছু বদলে গেছে। গ্রামে মোবাইল ফোন, টিভি, লাউডস্পিকার ইত্যাদি সবকিছু এসে সেই পুরোনো বাঁশির সুর আগের মতো শোনা যায় না। রাখালের সংখ্যা কমেছে, মাঠ কমেছে, সময়ও বদলেছে।

Sort:  

Good job

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61645.32
ETH 1714.00
USDT 1.00
SBD 0.38