কাঁটামুকুট ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফিটি হলো কাঁটামুকুট ফুল গাছের ফটোগ্রাফি। কাঁটামুকুট গাছের পুরো শরীর জুড়েই কাটা রয়েছে। এর ফুলগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে। যেমন লাল, গোলাপি,সবুজ এই তিনটি কালারের কাঁটামুকুট ফুল সচরাচর সব জায়গায় দেখা যায়। তবে কমলা ও হলুদ কালারের কাঁটামুকুট ফুলে রয়েছে। তবে এই দুটি কালার খুব কমই দেখা যায়। এই ফুল গাছগুলো বাড়ির ছাদে বেলকনিতে এসব জায়গায় দেখতে বেশ সুন্দর লাগে। এই ফুল গুলো বেশ কয়েক জাতের হয়ে থাকে। আমার বাড়িতে দুটি জাতের কাঁটামুকুট গাছ রয়েছে। আজকে শেয়ার করা এই কাটা মুকুট গাছটি অনেক পুরনো একটি গাছ। গাছটির খুব বেশি বৃদ্ধি হয়নি। তবে শুরুর দিকে মোটামুটি ভালই ফুল আসতো। এখন আগের মতো গাছে খুব একটা ফুল আসে না। এই গাছ সাথে সাথে ভেজা পরিবেশে বেঁচে থাকতে পারে না। গাছের গোড়ায় বেশি পরিমাণ জল দিলে গাছের গোড়া পচে যায়। আর গাছের বৃদ্ধির জন্য আলোযুক্ত স্থানের বেশি প্রয়োজন। আমার শেয়ার করা কাটা মুকুট গাছের ফুলগুলো লাল কালারের। যাইহোক, গতকাল ছাদে গিয়ে গাছগুলোর পরিচর্যা করতে গিয়ে দেখি কাঁটামুকুট গাছটির অবস্থা খুব একটা ভালো নয়। তাই কাঁটামুকুট গাছটি একটু আলো যুক্ত স্থানে রাখি। আর সাথে আমি গাছগুলোর কিছু ফটোগ্রাফিও করে নেই। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250518_172949.jpg

IMG_20250518_172952.jpg

IMG_20250518_172956.jpg

IMG_20250518_172937.jpg

IMG_20250518_172939.jpg

IMG_20250518_172936.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  
 last year 

ওয়াও আজকে আপনি চমৎকার কয়েকটি কাঁটা মুকুট ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেন। এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

বেশ ভালো লাগলো আপনার বাড়ির কাটা মুকুট ফুল দেখে। কাটা মুকুট ফুল দেখতে বেশ ভালই লাগে। আপনি প্রতিনিয়ত প্রত্যেকটি গাছের অনেক সুন্দর করে বর্ণনা করে থাকেন পড়তে বেশ ভালো লাগে। আজকের পোস্টটি পড়েও বেশ ভালো লাগলো।

 last year 

কাঁটামুকুট ফুলটা বেশ সুন্দর হয়ে থাকে। এবং বিভিন্ন রঙেরও হয়ে থাকে। দারুণ লাগছে আপনার ধারণ করা কাঁটামুকুট ফুলগুলো। ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর করেছেন ভাই। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।।

 last year 

আজকেও আপনি একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ আজকে আপনার কাছ থেকে এই সুন্দর ফটোগ্রাফি দেখে খুব ভালোই লাগছে৷ যেভাবে আপনি এই সুন্দর কাঁটা মুকুট ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া যেন কোন উপায় নেই৷ যেভাবে আপনি একের পর এক ফটোগ্রাফি শেয়ার করেছেন তা যেরকম সুন্দর দেখা যাচ্ছে৷ আপনি খুব সুন্দর বর্ণনাও শেয়ার করেছেন৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59182.76
USDT 1.00
ETH 1536.64
SBD 0.42