কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20230625-WA0000.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

মানুষ কোন কাজে ভেঙে পড়তে নেই। কারণ মানুষ পারবে না একথা চিন্তা করো ঠিক না। যে কাজটি আপনাকে দিয়ে হবে না সেই কাজ অন্য কাউকে দিয়ে হবে। এই নয় যে এ কাজটি করা যাবেনা। মানুষ পারেনা এমন কোন কাজ নেই। হ্যাঁ তবে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে সব কাজে সম্ভব হয়। পৃথিবী থেকে অনেক কিছু হারিয়ে যায় তা আবার অন্যরূপে আবারো ফিরে আসে। সময় অনেক সময় অনেক কিছু পরিবর্তন করে দেয়। এই নয় যে এই কাজটি এই সময় পারেন নাই সেটি আপনি অন্য সময় ঠিকভাবে করতে পারবেন।

অনেক সময় পরাজয় থেকেও মানুষ অনেক কিছু শিক্ষা নিয়ে থাকে। আপনি যখন একটি কাজ একবার দুইবার পারেন নাই দেখেন আবার চেষ্টা করেন তখন কাজটি করতে পারবেন। যদি ভেঙে পড়ে যান তাহলে কাজটি আপনার দ্বারা সম্ভব নয়। মনোবল নিয়ে কাজগুলো করতে হবে তাহলে সম্ভব হয়। সফল হতে হলে আপনাকে পরাজয় থেকেও শিক্ষা নিতে হবে। আর একজন ভালো মানুষ কখনো ভেঙে পড়া থেকে না দাঁড়ালে সেটা তার বোকামি। চেষ্টা করতে হবে ভেঙে পড়া থেকে আমি আবার নতুন করে দাঁড়ানোর চেষ্টা করব।

মানুষ পারেনা এমন কোন কাজ নেই। সময় দিয়ে যেকোনো কাজ করতে পারলে তা অনেক সময় দেরিতে হলেও সম্ভব হয়ে ওঠে। আমি মনে করি ধ্বংস থেকেও মানুষ শুরু করে এবং সেটি শিক্ষা হিসাবে গ্রহণ করে। যেমন অনেক কিছু অনেক বছর আগে পৃথিবী থেকে হারিয়ে গেছে। তখন ওই জিনিসগুলো অন্য কোনরূপে অনেক বছর পর আবার ফিরে আসে। তবে এ থেকে মানুষ অনেক ধরনের শিক্ষা গ্রহণ করতে পারে। শিক্ষার কোন শেষ নেই বয়স নেই। এগুলো থেকে মানুষ যদি শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে জীবনের সফল হতে পারবে।

আর ভেঙে পড়ে যদি চেষ্টা না করে সেই কখনো সফল হতে পারবেনা। সফলতা অর্জন করতে হলে ভেঙে পড়া থেকে শিক্ষা নিতে হবে। মানুষ পারে না এমন কোন শব্দ নেই। যে কাজ আপনাকে দিয়ে হচ্ছে না সে কাজ অন্য কাউকে দিয়ে হবে। তবে মনোবল নষ্ট করা যাবে না। বারবার চেষ্টা করলে অনেক সময় কাজগুলো অনেক সহজ হয়ে যায়। তবে সব কাজের মধ্যে সফলতা ব্যর্থতা দুটিই থাকে। ব্যর্থ হয়ে ভেঙে পড়লে তা আপনাকে দিয়ে হবে না। চিন্তা করতে হবে ব্যর্থ থেকে আমি ঘুরে দাঁড়াবো তাহলে আমাকে দিয়ে কাজগুলো হবে।

একজন জ্ঞানী লোক বুঝে নিতে হবে ভেঙে পড়া থেকে শিক্ষা নিতে হবে। পৃথিবী থেকে যা কিছু হারিয়ে যায়। সেগুলো এক সমানে এক সময় আবার পৃথিবীতে ফিরে আসে। অনেকে বলে যেখানে শুরু আবার সেখানে শেষ। তাই আমি মনে করি ভেঙে পড়া থেকে শিক্ষা নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান হলোক হচ্ছে দেশের এবং পৃথিবীর বিবেকবান। বুদ্ধিমান লোক দিয়ে সবকিছু সম্ভব হয়। মানুষ পারেনা এমন কোন কাজ নেই। মানুষ যদি চেষ্টা করে সম্পূর্ণ পৃথিবীর যেকোনো কাজ একসময় না একসময় সম্ভব করতে পারবে। তাই বলবো কোন কাজে ভেঙে পড়ো না। সব কাজে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। এবং সব কাজ থেকে শিক্ষা এবং অভিজ্ঞতা নিতে হবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।সত্যি বলেছেন ভাইয়া মানুষ পারে না এমন কিছু হতে পারে না। মানুষের দ্বারা সব সম্ভব। শুধু চেষ্টা আর পরিশ্রম করলে সব সম্ভব। ধন্যবাদ আপনাকে শিক্ষামূলক একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি নিয়ে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মানুষের জীবনটা এমনই ভাঙ্গা গড়া নদীর মত। কখনো জোয়ারের রুপে এসে ভরপুর হয়ে যাবে। আবার কখনো শূন্যতে পরিণত হবে। তাই ভেঙ্গে পড়লে চলবে না একদিন না একদিন সফলতা আসবে। অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি টপিক্স নিয়ে আপনি আমাদের সাথে শেয়ার করবেন।

 3 years ago 

ঠিক বলেছেন কোন কিছুতে ভেঙে পড়া ঠিক নয়। একটি কাজ যখন একবার না পারলে দ্বিতীয়বার চেষ্টা করা দরকার। আর যেটি পৃথিবী থেকে হারিয়ে যায় সেটি আবার কোন না কোন রূপে ফিরে আসে। আর মানুষ পারেনা এমন কোন কাজ নেই। খুব সুন্দর একটি টপিক নিয়ে আজকে আপনি পোস্ট করেছেন।

 3 years ago 

কোন কাজ একবার না পারিলে দ্বিতীয়বার চেষ্টা করা দরকার। কথাটি আপনি একদম ঠিক বলেছেন। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আমাদের জীবনে উত্থান-পতন বা সুখ-দুঃখ আসবেই। এটাকে অস্বীকার করা আমাদের কোন উপায় নেই। তাই আমাদের জীবনের খারাপ সময়ে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরে শক্ত ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। একই সাথে নিজেদের আত্মবিশ্বাস এবং সঠিক কর্মকে আঁকড়িয়ে ধরতে হবে। তাহলে আমাদের জীবনের যেকোন দুঃখকে বা যেকোন ধরনের ক্ষতিকে পুষিয়ে নিয়ে সাফল্যের দিকে ধাবিত হতে পারবো। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

যেকোনো কাজে সফলতা ব্যর্থতা আছে। সেগুলো থেকে মানুষ ভালো দিকগুলো খেয়াল রেখে কাজ করতে হবে। সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64079.78
ETH 1856.47
USDT 1.00
SBD 0.39