সততা হলো সেরা নীতি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন সবাই।আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরও একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের কাছে আমার এই আলোচনা করা বিষয়গুলো ভালো লাগবে।

B612_20230801_194930_009.jpg

আজকে আমি আপনাদের মাঝে সততা নিয়ে কিছু কথা বলব। সততা ভালো মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন মানুষ যদি সৎ হতে পারে সমাজে তার মূল্যায়ন বেশি সে সমাজের আদর্শ হয়ে বেঁচে থাকে। আর বর্তমান সমাজের সৎ মানুষ হওয়া নিজেকে সৎ হিসেবে গড়ে তোলা খুবই কঠিন। খুব কম মানুষই পারে নিজেকে সৎ হিসেবে গড়ে তুলতে। আমি মনে করি যে নিজেকে সততার মধ্যে রাখতে পারে‌। সেই মানুষ যার মধ্যে সততাতে নেই যে নিজেকে সততার মধ্যে রাখতে পারে না নিজের মধ্যে সততা তৈরি করতে পারেনা সে মানুষের কাতারে পড়ে না।

যারা সমাজের সৎ মানুষ হিসেবে পরিচিত তারা এমনি এমনি সৎ হয়নি। কারণ বর্তমানে সমাজে সৎ মানুষ হয়ে টিকেট থাকাটা খুবই কষ্টকর। কারণ যে সহজ সরল পদ্ধতি জীবন যাপন করে সমাজে সেই কষ্ট বেশি ভোগ করে। যেমন ধরুন একটা জায়গায় বড় একটা ঝামেলা হয়েছে এবং সেখানে পুলিশ আদালত হয়েছে। সে ঝামেলার মধ্যে দুই পক্ষ রয়েছে সেই দুই পক্ষের মধ্যে এক পক্ষ ঠিক আর এক পক্ষ ভুল। তাদের ক্ষমতা বেশি যেই পক্ষ ঠিক তাদের ক্ষমতা কম। এই অবস্থায় কেউ যদি ঠিক ব্যক্তির পক্ষ নিয়ে কথা বলে তাহলে ভুল ব্যক্তিরা তাদের উপর অত্যাচার করবে সে ভয় কেউ কিছু বলছে না। এ অবস্থায় কোন সৎ ব্যক্তি যদি ভুল মানুষের বিপক্ষে গিয়ে ঠিক মানুষের পক্ষে কথা বলে।

তখন তার কি অবস্থা হবে চিন্তা করেন। এই ভয়ে মানুষ সৎ থাকতে চায় না নিজেকে বাঁচানোর জন্যই এখন সততা থেকে মানুষ দূরে থাকে। আর যারা সততার পক্ষে থাকে তারা জীবনে অনেক কষ্ট করে। এজন্য বর্তমান পরিস্থিতিতে সৎ মানুষ পাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। মানুষ পরিস্থিতিতে পড়ে নিজেকে বাচানোর জন্য সমাজে ঠিকভাবে চলার জন্য সততাকে ত্যাগ করেছে। আর যারা সৎ রয়েছে তাদের কে খারাপ মানুষগুলো বিভিন্ন চাপ দিয়ে দিয়ে সৎ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। আর কিছু কিছু মানুষ রয়েছে তারা নিজে নিজে সৎ থাকতে চায় না নিজে থেকে অসৎ পথে চলে যায় তাদের কথা তো নাইবা বললাম।

জীবনে চলার পথে সততা খুবই গুরুত্বপূর্ণ সেটা আর্থিক ভাবেই হোক, সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক। সততার বেশি প্রভাব পড়ে, পারিবারিকভাবে এবং আর্থিকভাবে। একটা পরিবারে থাকাকালীন আপনি যদি সেই পরিবারের সততার সাথে না চলেন সেই পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। পরিবার কখনো সুষ্ঠু সুন্দর পরিবার হতেই পারবে না কারণ সেখানে সততা নেই। মানুষের মধ্যে অন্যায় হচ্ছে পরিবারের মানুষ একজন আরেকজনের প্রতি অন্যায় করছে কিন্তু সে অন্যায়ের বিচার আপনি একজন পরিবারের মানুষ হয়ে যদি না করেন আপনি যদি সে অন্যায় কারো প্রশ্রয় দেন। আপনার মধ্যে যদি সততা না থাকে তাহলে চিন্তা করুন পরিবারের মানুষগুলো কতটা অশান্তির মধ্যে আছে। সেজন্য পরিবারেও সততা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।

আর আর্থিকভাবে সততা থাকাটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আর্থিকভাবে একজন মানুষ যদি সৎ না হয় তাহলে সেখানে অনেক বড় বড় সমস্যা হয়। যেমন দুই বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করেছেন সেই ব্যবসায় এক বন্ধুর সৎ যে বন্ধুর মধ্যে সততা নেই। সে টাকা পয়সা নিয়ে বিভিন্ন ঝামেলা করবে নিজেকে সামলাতে না পেরে টাকা পয়সা চুরি করবে। বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে এবং ব্যবসা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবকিছুই চলে যাবে। সেজন্য আর্থিকভাবেও অনেক সততা থাকা প্রয়োজন।

যেমন একটা বাস্তব উদারন বলি আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বু একটা ব্যবসা করত। সেখানে অনেকগুলো লোকজন ছিল। বেশ ভালো বেতনে ছিল আমাদের সংসার খুবই সুন্দরভাবে চলত। সেখানে প্রায় অনেক গুলো লোকই ভাল ছিল তার মধ্যে একটা লোক ছিল খুবই অসৎ। তার মধ্যে সততা বলতে কিছুই ছিল না। সে সব সময় উপরে সবার কাছে ভালো সেজে থাকতো কিন্তু ভিতরে তার সততা ছিল না। সেই একদিন ব্যবসার সব টাকা এক সাথে করে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। সে নিজে একা এতগুলো মানুষের পেটে লাথি মেরে পালিয়ে গেছে সে একবারও চিন্তা করেনি এতগুলো মানুষ কিভাবে তাদের সংসার চালাবে। তার মধ্যে যদি এতোটুকু সততা কাজ করতো তাহলে সে এতগুলো মানুষের মুখের দিকে তাকিয়ে এই চুরিটা করতে পারত না। নিজের মতো করে সততা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সততা নিয়ে চমৎকার লিখেছেন। বর্তমান সমজা সৎ মানুষ কম পাওয়া যায়। যদিও উপরে উপরে ভালো মানুষ সেজে থাকে তবে ভিতরে ভিতরে খুব খারাপ তাদের কোন সততা নেই বললেই চলে। সত্যি লোকটি চুরি করে অনেক গুলো লোককে বিপদের মধ্যে ফেলে দিয়েছিলো।

 3 years ago 

প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমার পুরো পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য। সৎ ব্যক্তি পৃথিবীতে সত্যি খুবই কমই পাওয়া যায় এখন।

 3 years ago 

আপনি ঠিক বলছেন আপু যাদের মধ্যে সততা থাকে না তারা মানুষের পর্যায়ে পড়ে না। যারা সততা বুকে লালন করে তারা ভালো মানুষ নামে সমাজে পরিচিত হয়ে ওঠেন। তবে সততা নামটি নিজেকে ধরে রাখতে হয় যদি লোভ থাকে তাহলে সে সততা কখনো ধারণ করা যায় না। অনেক ভালো লেগেছে আপনার লেখা সততাই সেরা নীতি টপিক্স পড়ে।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে আমার আজকের এই আলোচনা বিষয়টি পড়ে জেনে খুবই খুশি হলাম। আপু আসলে আপনাদের মাঝে লেখাগুলো শেয়ার করেছে আপনাদের কাছে ভালো লেগেছে এর থেকে বড় কিছু আর হতেই পারে না। আপু আপনাকে ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

এক কথায় আপনি বুঝিয়ে দিয়েছেন জীবনের একটা মানে রয়েছে সততার মধ্যে, যার মধ্যে সততা নেই তার মধ্যে আসলে নৈতিকতার চিটেফোঁটাও নেই, সততা একটা মানুষকে মানুষের মতো মানুষ করে তুলে।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া যার সততা আছে সে কখনো কারো খারাপ চিন্তা করতে পারেন কারো ক্ষতি করার কথা চিন্তাও করেনা। সেজন্য সৎ মানুষ হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ ভালো মানুষ হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য।

 3 years ago 

মানুষের মানবিক গুণাবলীর মধ্যে সততা একটি গুন।এই গুন যার ভেতর থাকে না সে মানুষ নয়।আপনি একটি উদাহরণ দিলেন আপু।সত্যিই এমন ঘটনা শুধু আপনার বাবার সাথেই ঘটেনি।এমন ঘটনা আমরা প্রতিনিয়তই নানান ভাবে নানা জায়গায় দেখতে পাই।একজন মানুষের কারনে এতোগুলো মানুষের বিপদ,দুর্ভোগ এটা কয়জনা ই বা বোঝে।আমি মনে করি একজন সৎ মানুষের মধ্যে আর কোন খারাপ কিছু থাকতে পারেনা।কারন সততাই তাকে সব খারাপ কিছু থেকে বাঁচিয়ে রাখে।ধন্যবাদ আপু সততা নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া একজন ব্যক্তি যদি চায় তার আশেপাশের মানুষগুলোকে সুখে রাখতে পারে। আর যদি সে না চায় তাহলে তার আশপাশের মানুষগুলো তার জন্য অনেক বেশি কষ্টকর তার মধ্যে সততা থাকে না বিধায় সে মানুষগুলোকে কষ্ট দেওয়ার কথা চিন্তা করে। আমার পুরো পোস্টটি পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে আমাদের সমাজের সব ব্যক্তি খুবই কম রয়েছে। ১০০% এর ভিতর ৯০% মানুষ অসৎ। আমাদের সমাজের মধ্যে সৎ ব্যক্তিগুলোকে খুবই কম দেখা যায়। আপনি আপনার আব্বুকে দিয়ে পর্যন্ত এই উদাহরণ টা দিয়েছেন। আসলে ওই লোকটা ছিল অসৎ। তাই তে তার মনে অন্যদের জন্য কোন চিন্তা ছিল না। এত সুন্দর একটা পোস্ট লিখে সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে অনেক কিছু জানতে পারলাম।

 3 years ago 

এটা কিন্তু সত্যি সততা হচ্ছে সেরা নীতি। আর আপনি সেই সততাকে উপলব্ধি করে আজকের এই পোস্টটা লিখেছেন দেখে ভালো লেগেছে। ওই লোকটা রোজগার করা প্রত্যেকটা মানুষের পেটে লাথি মেরে সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। তার মনে এটাও চিন্তা ছিল না যে অন্যরা কিভাবে খাবে। সৃষ্টিকর্তা কিন্তু অসৎ ব্যক্তিদের কর্মের শাস্তি অবশ্যই একদিন না একদিন দিবে। আর সৎভাবেই থাকতে হবে আমাদের। কারণ সৎ ব্যক্তিকে সবাই খুব পছন্দ করে।

 3 years ago 

জীবনে চলার পথে আমাদের সকলের মনের মধ্যে সততা সর্বদা বিরাজমান রাখতে হবে কারণ দুনিয়ার বুকে যে যত সচেতন আর সততা পরায় তার রয়েছে অনেক মূল্য আর সম্মান। অনেক সুন্দর একটি বিষয়কে কেন্দ্র করে আজ আপনি আমাদের মাঝে লিখেছেন দেখে ভালো লাগলে পোস্ট।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36