বিশ্বাস অনেক মূল্যবান সম্পদ ‌।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন সবাই।আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরও একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আলোচনা করব। আজকে আমি বিশ্বাস নিয়ে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই আলোচনা করা বিষয়গুলো ভালো লাগবে।

20230704_205848_0000.png

বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ সেটা আমরা সবাই জানি। বিশ্বাসের উপর অনেক কিছু নির্ভর করে। একজন বিশ্বাসী মানুষ সব সময় খুবই সুখী থাকে এবং সমাজে তাকে সবাই অনেক বেশি মূল্যায়ন করে। কারণ সেও খুবই বিশ্বাসী একজন মানুষ তার প্রতি সকলের খুবই বিশ্বাস রয়েছে। আসলে সমাজের সবার চোখে বিশ্বাসী হয়ে ওঠাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সকলেই সকলের চোখে বিশ্বাসী হয়ে উঠতে পারে না। বর্তমান সমাজে বিশ্বাসী লোক পাওয়া খুবই কঠিন কারণ কাউকে বিশ্বাস করে কোন কাজ করলে সে বিশ্বাসের মর্যাদা রাখবে কিনা সেটা খুবই চিন্তার বিষয়।

আসলে আমাদের আশেপাশে আমরা প্রত্যেকটা মানুষকেই বিশ্বাস করার চেষ্টা করি। আর আমাদের যারা আপনজন তাদের মধ্যে বিশ্বাস স্থাপন করার মাধ্যমেই সম্পর্ক এগিয়ে যায়। তবে সে সম্পর্কের মধ্যে কিছু সম্পর্ক হয় বিশ্বাসের মাধ্যমে খুবই দৃঢ় আর কিছু সম্পর্ক বিশ্বাসের কারণে খুবই নড়বড়ে হয়ে যায়। যেমন আমরা আমাদের আপনজনদের কাছে বিশেষ করে অনেক কথাই বলি আর তারা সেই বিশ্বাসের মর্যাদাও রাখে। কিন্তু কিছু কিছুর মানুষ আছে যাদেরকে আপনি বিশ্বাস করে নিজের মনের কথা শেয়ার করেছেন কিছু কথা ব্যক্তিগত বিষয় অনেক কিছুই শেয়ার করলেন কিন্তু সে তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি।

তাকে বিশ্বাস করে বলা সেই কথা সে নিজের মধ্যে রাখতে পারেনি। সে অন্যজনকে বলে দিয়েছে বা কোন না কোনভাবে সে আপনার বিশ্বাস ভেঙেছে। আপনি একজন ব্যক্তিকে আপনার মনের কথা বললেন এবং তাকে বলেছেন কেউ যেন এই বিষয় সম্পর্কে কখনো না জানে। তো আপনি যাকে বিশ্বাস করে বলেছেন সে ব্যক্তি কিছুদিন পরেই এই কথাটা অন্যজনকে বলে দিলো আর এই কথাটা অন্যজনকে বলার মাধ্যমে অনেক বড় সমস্যা হয়ে যায়। তাকে বিশ্বাস করে বলা সেই কথা সে অন্যজনকে বলে দিয়েছে আর এই বলার কারণে আপনি অনেক বিপদে পড়েছেন আপনার জীবনে অনেক সমস্যা এসেছে। হতে পারে আপনি বিভিন্ন মানুষের কাছে খারাপ হয়ে গিয়েছেন বিভিন্ন মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আর সেই আপনার বিশ্বাস হারিয়েছে।

আর এভাবেই প্রতিনিয়ত মানুষ খুবই বিশ্বাস ঘাতকের রূপ নিচ্ছে। সমাজে আমাদের আশেপাশে অনেক বিশ্বাসঘাতক রয়েছে যাদেরকে আপনি নিজের আপন মনে করে বিশ্বাস করে অনেক কথাই বলেছেন। কিন্তু সে তার মর্যাদা রাখেনি আপনাকে বারবার বিপদে ফেলেছে। বিশ্বাসঘাতক হয়ে সারাটা জীবন থাকবে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ জিনিস। টাকা-পয়সা বা বিভিন্ন ধন সম্পদ চলে গেলে সেটা আবার দ্বিতীয়বার পাওয়া যায়। কিন্তু বিশ্বাস পেতে গেলে সারা জীবন লেগে যায়। একবার বিশ্বাস ভেঙে গেলে বিশ্বাস পেতে অনেক বেশি কষ্ট হয়। তার যতই সে বিশ্বাসী হওয়ার চেষ্টা করুক না কেন একজন মানুষের চোখে বিশ্বাসী হতে পারে না।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 3 years ago 

বিশ্বাস এমন একটা জিনিস একবার হারিয়ে গেলে তাকে আর কখনো ফিরে পাওয়া যায় না। যে মানুষটি অবিশ্বাসই করে সে শত চেষ্টা করলেও তাকে বিশ্বাস করা খুবই কঠিন হয়ে পড়ে। এই সমাজে যারা বিশ্বাস করেন মানুষকে কথা দিয়ে কথা রাখেন কথার মধ্যে কোন খেলাপ হয় না তারা অনেক বেশি সম্মানের হয়। তাদেরকে মানুষ অনেক বেশি সম্মানিত করেন। খুব সুন্দর একটি টপিকস নিয়ে আপনি আমাদের সাথে শেয়ার করলেন পড়ে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বিশ্বাস অনেক মূল্যবান সম্পদ ‌‌‌‌‌ঠিকবলেছেন আপু। বিশ্বাস এবার চলে গেলে তা পাওয়া মুশকিল। সমাজে এখন এমন মানুষ রয়েছে দেখলে বিশ্বাস করা যায়। তবে ভিতরে ভিতরে শয়তান। মানুষকে বিশ্বাস করা এখন খুব কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। সুন্দর লিখেছেন আপু ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি একদম ঠিক বলেছেন বিশ্বাস অমূল্য সম্পদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে পৃথিবীতে সকল সম্পর্কই বিশ্বাসের উপর নির্ভরশীল শুধুমাত্র মা বাবার সম্পর্ক ছাড়া। বিশ্বাস হচ্ছে অমূল্য সম্পদ। বিশ্বাস যদি থাকে একজন ভালো বন্ধুর হাত ধরে সাঁতরিয়ে আটলান্টিক পাড়ি দেওয়া যায় আর যদি বিশ্বাস না থাকে তাহলে পূর্ণিমা রাতে পাঁচ মিনিট ফুল বাগানে হাঁটা সম্ভব হয় না। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো । চমৎকার বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

পৃথিবীতে মানুষ বিশ্বাস নিয়ে বেঁচে থাকে এটাই চিরন্তন সত্য। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে বিশ্বাস অনেক বেশি মূল্যবান একটা সম্পদ। তবে বিশ্বাসের মূল্য সব মানুষ দিতে পারে না। কেউ কেউ রয়েছে একটা মানুষকে অনেক বেশি বিশ্বাস করে কিন্তু সেই মানুষটা তাকে সেই বিশ্বাসের মূল্য দেয় না। যার কারণে অনেক কষ্ট হয়। এখন তো অনেক বিশ্বাসঘাতক আমাদের আশেপাশে রয়েছে। যাকে একটা মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে, সে যদি বিশ্বাসের মূল্য না দিতে পারে, তাহলে তার কাছ থেকে কোন কিছুই আশা করা যায় না। অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট শেয়ার করেছেন আপনি।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি করার জন্য। অনেক ধন্যবাদ।

 3 years ago 

বিশ্বাস যে কত বড় মুল্যবান তা শুধু তারাই বুঝে যারা বিশ্বাসের মর্যাদা দেয়, আর যারা বিশ্বাস এর মর্যাদা দেয় না তারা কখনোই বুঝতে পারবে না যে বিশ্বাস কত বড় মুল্যবান সম্পদ। বিশ্বাস তাদের কাছে ছেলে খেলা। যাই হোক বিশ্বাস এর গুরুত্ব নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট করেছেন, ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলোকে আমার অনেক উৎসাহিত করে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60302.51
ETH 1580.28
USDT 1.00
SBD 0.42