জেনারেল রাইটিং :- মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

1_20230828_193223_0000.jpg

মানুষের পক্ষে সব পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। মানুষ বলতে আমাদের সবাইকে বোঝানো হচ্ছে যদি আমাদের মধ্যে সাহস থাকে তাহলে আমরা যে কোন কাজ কষ্ট হলেও সে কাজ করতে পারবো। মানুষ পারে না এমন কোন কাজ নেই। সেই কাজের জন্য আপনাকে সাহস জোগাতে হবে। আর সাহস যদি না থাকে কোন কিছুই করা সম্ভব নয়। প্রত্যেক কাজের জন্য আপনাকে সাহস করে দিতে হবে। অনেকে বলে সাহস থাকলে নাকি ফিফটি পার্সেন্ট কাজ হয়ে যায়। আসলে মানুষের সবচাইতে বড় গুণ হচ্ছে সাহস।

কিছু লোক ঘুমিয়ে স্বপ্ন দেখে সাহস করে না তারা কখনো স্বপ্ন পূরণ করতে পারে না। আর যাদের মধ্যে ও সাহস থাকে এ কাজ আমাকে দিয়ে হবে। তাহলে ওই লোক সে কাজটি করতে পারে। সাহস যদি থাকে কাজ দেরী হলো এক সময় কাজটি সফল হয়। সফলতা পেতে হলে আপনাকে প্রথমে সাহস এবং কাজ দুটোই করতে হবে। অনেক মানুষ কোন কাজের সাহস করে না এ কারণে সেই কাজের ফলও আসে না। সাহস থাকলে যে কোন কাজের মধ্যে সুফল পাওয়া যায়। যে ব্যক্তি সুখী সেই যে কোন কাজে সাহস করে করে।

দেখেন মানুষ তৈরি করেছে জাহাজ। যারা এ জাহাজ তৈরি করেছে তারা সাহস করে কাজটি করার কারণে জাহাজটি তৈরি করতে পেরেছে। যেমন ধরেন মঙ্গল গ্রহে সাবাস করে মানুষ যাওয়ার জন্য কাজ করেছেন। যদিও কাজটির সময় লাগলো তারপরও সম্পূর্ণ করতে পারলো। এই কারণে সাহস থাকলে মানুষ সবকিছু করতে পারে। অনেক ছাত্র-ছাত্রী আছে তারা পরীক্ষার সময় সাহস করে না বলে আমি পারবো না। এই কারণে তাদের পরীক্ষার রেজাল্ট তেমন ভালো হয় না। ছাত্র-ছাত্রী যাদের ভিতরে সাহস আছে তাঁরা পরীক্ষাতে ভালো করে। যদিও পড়ালেখা করতে হবে।

স্বপ্ন এমন মানুষকে বাঁচিয়ে রাখে। আপনি মানুষ হিসেবে স্বপ্ন দেখতে পারেন। আর এই স্বপ্ন পূরণ করতে আপনাকে সাহস যোগাতে হবে। আপনার যদি ধরেন একটি বাড়ি তৈরি করবেন। তাহলে আপনাকে সাহস করে বাড়ি তৈরি করা সম্পূর্ণ জিনিস জোগাতে হবে। সাহস যদি না থাকে তাহলে কোন কিছুই সম্ভব হয় না। স্বপ্ন অনেকে দেখে কিন্তু বাস্তবিত করতে হলে স্বপ্ন পূরণের জন্য আপনাকে সাহসের সাথে কাজ করতে হবে। তবে সাহস থাকতে হবে সঠিক পথের জন্য। তাহলে আপনার স্বপ্ন বাস্তবই তো হবে।

আমি সফলতাকে অনেক পছন্দ করি এজন্য সাহসের প্রয়োজন হয়। সাহস থাকলে মানুষ অনেক জটিল কাজ কর সহজভাবে করতে পারে। সাবাস এমন একটি শক্তি । যেটি নিজের মধ্যে থাকে। তাই সাহস করে মানুষ অনেক কাজ করে ফেলে। তাই আমি বলব স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে প্রথম সাহস জোগাতে হবে। এরপর আপনাকে ধীরে ধীরে কাজ চালু করতে হবে। আর আপনি সঠিকভাবে যদি কাজ করতে পারেন তাহলে আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। তাই স্বপ্ন পূরণের জন্য প্রথম সাহসটাই বড়ই প্রয়োজন। আমার আজকের টপিক পরে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ আপনাদেরকে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 3 years ago 

বাস্তবিক অর্থে স্বপ্ন পুরন করতে হলে লাগবে সাহস সাথে ধৈর্য্য। তাহলেই আমরা আমাদের সব স্বপ্ন পুরন করতে পারবো। দারুন লিখেছেন আপনি অনেক ধন্যবাদ গুছিয়ে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে আমার পোস্ট নিয়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন, মানুষ চাইলে সবকিছু করতে পারে মানুষের সাধ্যের বাইরে কোন কিছু নেই। যে কোন কাজকে ভয় না করে সাহসিকতার সাথে কাজে ঝাঁপিয়ে পড়লে অবশ্যই সফলতা অর্জন করা যায়। যে কোনো কাজ করার জন্য মনে সাহস রাখা এবং বুদ্ধিমত্তার খুবই প্রয়োজন হয়ে থাকে। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া মানুষ চাইলে সবকিছু করতে পারে সাধ্যের বাইরে কিছু নেই। এর জন্য মানুষের সাহস থাকা দরকার। পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রতিটি মানুষই স্বপ্ন দেখে। তবে সবার স্বপ্ন পূরণ হয় না। কিন্তু যেসব মানুষ তাদের স্বপ্নকে পূরণ করার জন্য খুবই উদগ্রিব থাকে এবং স্বপ্নগুলোকে পূরণ করার জন্য সাহস দেখায় এবং চেষ্টা করে, তারাই একমাত্র নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে এবং তার স্বপ্ন পূরণ করতে পারে। আপু আপনি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

মানুষের মনের মধ্যে সাহস এবং চেষ্টা থাকলে যে কোন কাজ করা সম্ভব। আর স্বপ্ন দেখা ভালো কারণ স্বপ্ন দেখলে একসময় যেকোনো কাজের আগ্রহ থাকে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

সাহসিকতা মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। ভালো চিন্তাধারা সৎ মানসিকতা এবং নিজের সাহসিকতা যদি থাকে তাহলে অবশ্যই সে সফল হয়। তবে এর মধ্যে সবথেকে বড় বিষয় হলো সেটা হচ্ছে সততা। সাহসিকতার পাশাপাশি যদি নিজের মধ্যে সততা থাকে তাহলে অবশ্যই সে একদিন বড় কিছু হতে পারবে। খুব সুন্দর লিখেছেন আপু ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ঠিক বলেছেন মানুষের সাহসিকতা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এর জন্য সঠিক পরিকল্পনা দরকার। সুন্দর মন্তব্য করাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

যে মানুষ অনেক সাহসী সে মানুষ যে কোন কাজ করতে পারে। আপনি ঠিক বলেছেন যে মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে সাহস করে কোন কাজ করে না সে সফলতা অর্জন করতে পারবে না। মানুষের পক্ষে যে কোন স্বপ্ন পূরণ করা সম্ভব। কথাটি আপনি 100% সত্য বলেছেন। যদি তার মধ্যে সাহস থাকে। সাহস করে যদি সে তার কাজ করে তাহলে সে ভালো কিছু করতে পারবে। ধন্যবাদ আপনাকে খুব শিক্ষনীয় একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ মানুষের পক্ষে যে কোন স্বপ্ন পূরণ করা সম্ভব। যদি সে সঠিক পরিকল্পনা এবং স্বপ্ন বাস্তবায়িত করতে পারে। উৎসাহিত মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66846.21
ETH 1932.08
USDT 1.00
SBD 0.38