নিজের পায়ে নিজে কুড়াল মারা।
আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। আমিও ভাল আছি। আজকে আমি একটা প্রচলিত কথা নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলব। আর সেই প্রচলিত কথাটি হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা এই বিষয়টি নিয়েই আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি আপনারা সবাই আমার এই পোস্ট পড়বেন এবং ভালো লাগলে একটি কমেন্ট করবেন।
নিজের পায়ে নিজে কুড়াল মারা এই প্রবাদ বাক্যটি বা প্রচলিত কথাটি আমরা প্রায় সময় বিভিন্ন পরিস্থিতিতে একজন আরেকজনকে বলে থাকে। আমাদের সমাজে এরকম অনেক লোকজন রয়েছে যারা নিজের পায়ে নিজের কুড়াল মারে। আর নিজের পায়ে নিজে কুড়াল মারা এর অর্থ হলো নিজের ক্ষতি নিজে করা। আমাদের চারপাশ এরকম অনেক লোক রয়েছে যারা না বুঝে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে নিজের ক্ষতি নিজেই করে থাকে।
আর তারা যে নিজের ক্ষতি নিজে করে সেই ক্ষতিটা তারা বুঝতেও পারে না। তারা ভাবে তারা যে কাজটি করেছে তাতে তাদেরই লাভ হয়েছে। কিন্তু অন্য দিক দিয়ে দেখা যায় যে সেই লোকটি এই কাজের মাধ্যমে নিজেরই ক্ষতি করেছে। আর এই পরিস্থিতিতেই আমরা অন্যজনকে বলে থাকি নিজের পায়ে নিজে কুড়াল মরেছে এই লোকটি।
জীবনে চলার পথে আমরা অনেক সময় অনেক কাজ করে থাকি। তার মধ্যে মনের অজান্তে ভুলবশত অনেক ঘটনা ঘটে যায়। দেখা যায় যে আমরা এমন কিছু কাজ করে থাকি যেগুলি পরবর্তীতে আমাদের নিজের ক্ষতি হয়ে দাঁড়ায়। হয়তোবা মনের অজান্তে না হয় নিজের স্বইচ্ছায় এরকম অনেকগুলি ঘটনা ঘটে এবং সেই ঘটনাগুলি একটা সময় নিজের বিপদ হয়ে দাঁড়ায় এটাই নিজের পায়ে নিজেকে কুড়াল মারা।
এজন্য জীবনে চলার পথে প্রতিটা ক্ষেত্রে অনেক সতর্কতার সহিত চলতে হয়। অন্যথায় কিছু কিছু জিনিস নিজের ক্ষতি হয়ে দাঁড়ায় এবং কিছু কিছু বিষয় জীবনে শুধরানোর সুযোগ থাকে না। সবাইকে সবসময় এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় না হলে নিজের বিপদ নিজেই ডেকে আনা হয়। আমরা অনেকেই আছি নিজের মনের অজান্তে মাঝেমধ্যে এই বিষয়ের সাথে জড়িত হয়ে যাই। আমার এই পোস্ট ভিজিট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| শ্রেণী | জেনারেল |
|---|---|
| ফটোগ্রাফার | @ahp93 |
| ডিভাইস | Poco X3-Pro |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম এমরান হোসেন পাটোয়ারী। আমার স্টিমিট অ্যাকাউন্ট @ahp93। আমি ডিসেম্বর 2022 থেকে Steemit ব্যবহার করছি। আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি পছন্দ করি। আমি কাজের ব্যস্ততার মাঝে যখনই সময় পাই ভ্রমণ করি। আমি তথ্য প্রযুক্তিতে খুব আগ্রহী। আমি প্রযুক্তি সম্পর্কে আরও জানতে চাই এবং আমি প্রযুক্তি সম্পর্কে শেখাতে চাই।
https://twitter.com/AHP14338073/status/1649819632130457601?t=EmicUshj4-h4OGWgkRKbKA&s=19
সত্যি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছেন। হ্যাঁ আমাদের জীবন চলার পথে ভুলবশত নিজেদের অজান্তেই অনেক কাজ হয়ে যায় যেটা ভবিষ্যতে আমাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়। তাই আমাদের সবার উচিত অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটা পদক্ষেপ নিয়ে জীবন যুদ্ধে এগিয়ে চলা।
আসলে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা নিজের পায়ে নিজে কুড়াল মারে। আসলে এই কথাটা আমরা বেশিরভাগ সময় বলে থাকি যখন একজন মানুষ নিজেরই ক্ষতি করে। আপনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকের পোস্টটা লিখেছেন। আসলে সব সময় এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা দরকার না হলে নিজের বিপদ নিজেই ডেকে আনবে। সতর্কতার সাথে সব ধরনের কাজ করা দরকার আমাদের সবার। খুবই ভালো লেগেছে আপনার আজকের লেখার টপিক।
মানুষ তার জীবন চলার পথে যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো করে থাকে নিজে নিজ থেকে বুঝতে পারে না এবং অনেক সময় বুঝেও যেন অবুঝের পরিচয় দিয়ে থাকে। যাই হোক আজকে আপনি এমন একটা সুন্দর টফিক্স নিয়ে আমাদের মাঝে লেখালেখি করছেন তা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি।