🌳কথা ও কবিতা "মায়ের কাছে"🥀

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব

স্বরচিত কবিতা


সকলকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন,এটাই প্রত্যাশা করি।

1000021007.jpg


"মায়ের কাছে" কবিতা নিয়ে কিছু কথা


কবিতাটি "মায়ের কাছে" মায়ের প্রতি সন্তানের অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধার প্রতীক। এখানে মায়ের অসীম ভালোবাসা, তার আত্মত্যাগ ও সংগ্রামী চেতনা প্রতিফলিত হয়েছে।

কবিতার শুরুতেই মা এবং সন্তানের সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়েছে, যেখানে সন্তানের জন্য মা অমূল্য ধন হিসেবে বিবেচিত। মায়ের গর্ভে থাকা থেকেই সন্তানের কাছে মায়ের মর্যাদা উচ্চ।

মা শুধুই একজন অভিভাবক নয়, তিনি সন্তানদের জন্য পথপ্রদর্শক এবং স্বপ্নদ্রষ্টা। মায়ের শিক্ষা ও ভালোবাসা সন্তানের জীবনের ভিত্তি তৈরি করে, যা তাকে আলোর পথে পরিচালিত করে।

মায়ের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি কবিতার মূল স্তম্ভ, যেখানে সন্তানের অঙ্গীকার প্রতিফলিত হয়। এটি বোঝায় যে সন্তান তার মায়ের স্বপ্ন পূরণে অবিচল থাকতে চায়।

মায়ের স্নেহ এবং নিরাপত্তার চাদরেও সন্তানের অবস্থা নিরাপদ, যা তাকে জীবনের নানা প্রতিকূলতার মধ্যে শক্তি জোগায়।

সার্বিকভাবে, এই কবিতা মায়ের প্রতি সন্তানের অশেষ ভালোবাসা এবং তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে একটি আবেগময় চিত্রকল্প তৈরি করে।

1000014305.jpg


কবিতাটির মূলভাব

কবিতাটি মা ও সন্তানের সম্পর্কের গভীর অনুভূতি এবং মায়ের আত্মত্যাগের গল্প তুলে ধরে। এখানে মা হলেন সন্তানের জীবনের প্রথম গুরু, যিনি সন্তানকে স্নেহ, শিক্ষা, এবং নিরাপত্তা প্রদান করেন।

মা একজন সংগ্রামী নারী, যিনি সন্তানকে আলোর পথে নিয়ে যেতে সমর্থ। সন্তানের চোখে, মা হলেন তার সেরা বন্ধু এবং খেলার সাথী, যিনি সুখ-দুঃখে সর্বদা পাশে থাকেন।

সন্তান তার মায়ের স্বপ্ন পূরণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং মায়ের ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়স্থল। এই কবিতার মাধ্যমে, মা-সন্তানের সম্পর্কের অনন্য বন্ধন এবং মায়ের অবদানকে গভীরভাবে অনুভব করা যায়।

মায়ের কাছে সন্তানের অবস্থান ও মূল্যায়ন তুলে ধরে, এটি একজন আদর্শ সন্তানের গুণাবলি এবং মায়ের প্রতি অঙ্গীকারকে তুলে ধরে।

1000021008.jpg

কবিতা -"মায়ের কাছে "

কলমে -সেলিনা সাথী

মায়ের কাছে সেরা আমি
অমূল্য এক ধন,
গর্ভে থেকেও জয় করেছি
আমার মায়ের মন।

মা যে আমার সংগ্রামী এক
মহীয়সী নারী,
সেই মায়েরই জন্য আমি
জীবন দিতেও পারি।

জীবন বাজি রেখে যে মা
দেখালো আলোর মুখ,,
সেই মায়েরই ভালোবাসা
আমার অসীম সুখ।

শিক্ষা দীক্ষায় পরিপূর্ণ
রূপ দিয়েছেন যিনি
ইহ কালে পরকালের
বেহেস্ত হলেন তিনি।

তিনি'ই আমার পথপ্রদর্শক
তিনিই স্বপ্নদ্রষ্টা,
মায়ের প্রতি সহায় হবেন
আমার প্রিয় স্রষ্টা।

মায়ের স্বপ্ন করতে পূরণ
থাকব অবিচল,
আঁধার ঘরের আলো যে মা
বাড়ায় বাহু বল।

প্রিয় বন্ধু মা যে আমার
মা'ই খেলার সাথী
মাকে নিয়েই রঙিন করব
সুখ দুঃখের রাতি।

মায়ের কাছেই সেরা আমি
আদর্শ সন্তান,
মায়ের আঁচল তলেই হল
নিরাপদ স্থান।


১৫ অক্টবর ২০২৪
সময় দুপুর -৩:১০
কবিতা কুটির -নীলফামারী।




বন্ধুরা আমার আজকের কবিতটি, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের ভালোলাগাই আমার সার্থকতা ও পরম পাওয়া। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারো সুন্দর সুন্দর কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হব, আমি সেলিনা সাথী...

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা তার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করেন। আমার বাবা পিতা মরহুম শহিদুল ইসলাম ও মাতা রওশনারা বেগম। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি'সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনীত হয়েছি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ক্রিয়েটিভ রাইটিং

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  
 2 years ago 

অসাধারণ কিছু কবিতা লেখেন, আজকের কবিতাটি পড়ে ভালো লাগলো। মা নিয়ে অসাধারণ কবিতা লিখেছেন ছন্দে অনেক মিল রয়েছে। যার কারণে কবিতাটি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো।

 2 years ago 

এত চমৎকার করে উৎসাহ দেয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।।

 2 years ago 

মায়ের কাছে কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার প্রত্যেকটা কবিতা আমি পড়ে থাকি। আপনি খুবই দক্ষতার সাথে কবিতাগুলো লিখে থাকেন। ছন্দে সুন্দর মিলিয়ে লেখেন যা পড়তে ভালো লাগে।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে ভীষণ ভালো লাগলো। যে আপনি আমার প্রত্যেকটি কবিতাই মনোযোগ সহকারে পড়েন। এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

আসলে পৃথিবীতে মায়ের মতো আর দ্বিতীয় কেউ হয় না। একজন মা তার সন্তানকে তার সর্বোচ্চ দিয়ে সব সময় পাশে থাকার চেষ্টা করে। আপনি সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এবং মায়ের প্রতি সন্তানের ভালোবাসা একটি সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার।

 2 years ago 

পৃথিবীতে প্রতিটি মায়ের এবং সন্তানের নিবিড় সম্পর্ক, আন্তরিকতার ছায়ায় বেধে থাকুক এটাই প্রত্যাশা।

 2 years ago 

খুব সুন্দর একটি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাটা আমার কাছে খুব ভালো লাগলো আপু। মায়ের ভালোবাসা নিয়ে দারুন একটা কবিতা লিখেছেন। আসলে মায়ের তুলনার শেষ নেই। আর সেখানে মায়ের স্নেহ ভালোবাসা সব মিলিয়ে অনেক দারুন উপস্থাপনা। এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

পৃথিবীতে ছোট্ট একটি শব্দ মা। যার কোন তুলনা হয় না। আর সময়ের সাথে সাথে আমরা সেই মায়ের সাথে ভালো আচরণ করতে ভুলে যাই কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

হৃদয় ছুঁয়ে যাওয়ার মত একটি কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা চমৎকার এই কবিতা আমাকে অনেক অনেক মুগ্ধ করেছে। বেশ দারুণভাবে কবিতার প্রত্যেকটা লাইন আপনি লিখেছেন আপু। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক অনেক খুশি হলাম দারুন একটি কবিতা পড়তে পেরে।

 2 years ago 

আপু আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য এবং প্রশংসা আমাকে নতুন নতুন কবিতা সৃষ্টি করতে উৎসাহ দেয়। এত চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63907.98
ETH 1844.47
USDT 1.00
SBD 0.38