কালার পেপার দিয়ে গিফটবক্স তৈরি ।
আজ - ১৩ই ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | শরৎকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে কিভাবে খুব সহজেই একটি পেপার গিফট বক্স বানাবেন সেটি শেয়ার করব।
প্রয়োজনীয় উপকরণঃ
- আঠা।
- কালার পেপার।
- স্কেল।
- সাইন পেন।
প্রথম ধাপঃ
- বক্স বানানোর জন্য 21 সেন্টিমিটার সাইজের একটি পেপার কেটে নেব।
দ্বিতীয় ধাপঃ
- এরপর ৭.৩০ সেন্টিমিটার করে পেপার চার পাশে চারটি দাগ কেটে নেব।
তৃতীয় ধাপঃ
- দাগ কাটা দিক গুলকে ভাঁজ করে নিব।
চতুর্থ ধাপঃ
- ভাজ করা হয়ে গেলে কোনায় যে ভাজ গুলো রয়েছে এগুলো কে কেটে নেব।
পঞ্চম ধাপঃ
- এবার নিচের ছবিগুলোর মতো করে আঠা দিয়ে একটি বক্সের সেপ তৈরি করে নিব।
ষষ্ঠ ধাপঃ
- এরপর বক্সের ঢাকনা তৈরীর জন্য ১১ সেন্টিমিটার এর একটি পেপার কেটে নেব। এরপর ৩ সেন্টিমিটার করে চারপাশের চারটি দাগ কে কেটে নেব। অর্থাৎ বক্সের মতো করে তৈরি করে নেব।
সপ্তম ধাপঃ
- এরপর ঢাকনার মধ্যে দুইটি পেপার কে নিচের ছবির মত করে আঠা দিয়ে জুড়ে দিব।
শেষ ধাপঃ
- এরপর ফুল তৈরির পালা, ফুল তৈরির জন্য একটি পেপার দুই ভাজ করে গোল আকৃতি করে দিব। নিচের ছবির মতো করে।
তৈরি করা ফুলটিকে ডাকনার সাথে আঠা দিয়ে লাগিয়ে দিব।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |
দেখতে অনেক সুন্দর হয়েছে ভাইয়া। অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
অনেক সুন্দর হয়েছে ভাইয়া এবং দেখতেও আকর্ষনীয় লাগছে, এভাবে বাড়ীতে বক্স তৈরী করে কাউকে সহজেই সারপ্রাইজ দেয়া সম্ভব।
বাহ ভাই সুন্দর একটি জিনিস তৈরি করেছেন।আমরা অনেক সময় অনেককে উপহার দিয়ে থাকি, অনেক সময় দেখা যায় উপহারের থেকে গিফট প্যাকিং বক্সের দাম বেশি পড়ে যায়।এক্ষেত্রে আপনার পোস্টটা ফলো করা যেতে পারে খুব সুন্দর।
কালার পেপার দিয়ে গিফটবক্স অনেক সুন্দরভাবে তৈরি করেছেন।গিফটবক্স তৈরির ধাপগুলো খুব সুন্দরভাবে বিবরণ দিয়েছেন। এত সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
উপস্থাপনা যেমন চমৎকার বক্সটাই চমৎকার হইছে।
খুব সুন্দর হয়েছে ভাইয়া, আপনার জন্য শুভকামনা রইল।
ভাইয়া আমি প্রথমে দেখে ভাবছিলাম আপনাকে কেউ উপহার দিশে গেছে। পরে টাইটেল দেখলাম এটা কাগজ দিয়ে বানানো। অনেক সুন্দর হয়েছে ভাইয়া। শুভ কামনা রইল।
সুন্দর বানিয়েছেন ভাইয়া।কাগজের তৈরি বক্স দেখতেও ভালো লাগছে।আমিও চেষ্টা করবো এভাবে বানানোর জন্য।
সুন্দর বানিয়েছেন ভাইয়া শুভেচ্ছা রইল আপনার জন্য।
খুবই চমৎকার একটি উপকরণ তৈরি করেছেন আপনি আমাদের জন্য। কালার পেপারের গিফট বক্স টা সত্যিই অসাধারণ এবং কালার ফুল হয়েছে