কাগজ দিয়ে নকশা ফুলের ডিজাইন তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা ❣️❣️

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। শারীরিক কিছু অসুস্থতার কারণে নিয়মিত পোস্ট করতে পারছি না।

যাইহোক সময়ের অভাবে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করা হয়না। এই ধরনের কাজ গুলোনকরতে তেমন সময় এর প্রয়োজন হয়না । কাজটি শুক্রবারেই তৈরি করেছি পোস্ট করার জন্য কিন্তু শরীর অসুস্থতার জন্য আর হলোনা। যাইহোক আজকে আমি আপনাদের মাঝে যে কাজটি শেয়ার করবো তা হলো কাগজ দিয়ে ফুলের ডিজাইন তৈরি। আশা করি আপনাদের কাছে আমার ডাই প্রজেক্ট টি ভালো লাগবে। আমি নিচে এটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক।

♦️♦️প্রয়োজনীয় উপকরণ ♦️♦️
  • রঙ্গিন কাগজ
  • আঠা
  • কাঁচি

GridArt_20230812_161347629.jpg

প্রথম ধাপঃ
  • প্রথমে A4 সাইজের কাগজটি কেটে বর্গাকার করে নিলাম।

GridArt_20230812_161418319.jpg

দ্বিতীয় ধাপঃ
  • এখন নিজের ছবির মতো করে করে ৪টি ভাজ করে নিলাম।

GridArt_20230812_161457452.jpg

তৃতীয় ধাপঃ
  • ভাঁজ করে নেওয়ার পর পেন্সিলের সাহায্যে সামান্য ডিজাইন করে নিলাম।

GridArt_20230812_161609869.jpg

চতুর্থ ধাপঃ
  • এখন পেন্সিলের দাগের উপর কাচের সাহায্যে সম্পূর্ণ ডিজাইন কেটে নিলাম। কাটিং খুবই আস্তে আস্তে সম্পন্ন করতে হবে।

GridArt_20230812_161832484.jpg

সর্বশেষ ধাপ
  • তারপর আস্তে আস্তে সবগুলা ভাঁজ খুলে নিলাম। ব্যাস নকশা ডিজাইন এখন সম্পূর্ণ তৈরি ।

GridArt_20230812_161957085.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার এই আর্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য

Sort:  
 3 years ago 

সাদা কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি নকশা ফুল তৈরি করেছেন। আমিও হাতের পাশে কাগজ এবং কেসি পেলেই এমন ফুল তৈরি করতাম। আপনার তৈরি করা ফুলটি আমার কাছে খুবই ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

এ ধরনের কাগজের নকশাগুলো দেখতে বেশ সুন্দর লাগে। তবে সাবধানে কাটতে হয়। তা না হলে ডিজাইন নস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশ সুন্দর ভাবে নকশা তৈরির ধাপগুলো বর্ণনা করেছেন। অনেক ধন্যবাদ সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর একটি ফুলের নকশা তৈরি করেছেন ।ফুলের নকশাগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। নকশাগুলো ঘরের ঝুলিয়ে রাখলে ঘরে সৌন্দর্য আরো বেড়ে যায়। নকশা তৈরির ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছে। এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

কাগজ দিয়ে নকশা ফুলের ডিজাইন তৈরি করেছেন।দেখতে খুব অসাধারণ মনে হচ্ছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি নকশা ফুল বানিয়েছেন আপনি দেখতে খুব সুন্দর লাগছে আপু প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে আপনি উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

কাগজ ব্যবহার করে চমৎকার একটি ফুলের নকশা তৈরি করেছেন আপু। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে এবং দক্ষতার সাথে এটি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আপু আপনার অসুস্থতার কথা শুনে অনেক খারাপ লাগলো। আপনার সুস্থতা কামনা করছি। যাইহোক আপু শুক্রবারে এই সুন্দর ফুলের নকশাটি করে রেখেছিলেন কিন্তু অসুস্থতার জন্য পোস্ট করতে পারেননি জেনে খারাপ লাগলো। তবে এখন যেহেতু আমাদের মাঝে এই পোস্ট শেয়ার করেছেন তাই দেখে অনেক ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে বেশ সুন্দর নকশা তৈরি করেছেন আপনি। আপনার কাগজের নকশা দেখে খুব ভালো লাগলো। এ ধরনের নকশা তৈরি করতে সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। কারণ একটু ভুল হয়ে গেলে পুরো নকশা নষ্ট হয়ে যায়। আপনার কাগজের নকশা তৈরি খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

প্রথমেই আপু আপনার সুস্থতা কামনা করছি ।রঙিন কাগজ দিয়ে আপনি খুবই চমৎকার একটি নকশা তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো ।প্রতিটি ধাপের উপস্থাপন বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38