বড় ভাইয়ের গরুর খামার পরিদর্শন।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
বেশ কিছুদিন যাবত সুমন ভাই আমাকে বলতেছে তার খামার দেখে আসার জন্য। কিন্তু ব্যস্ততার কারণে কোনভাবেই যাওয়ার সময় পাচ্ছিলাম না। আসলে গরুর খামার আবার খুবই পছন্দের। কারণ আমার নিজেরও গরুর খামার ছিল। অনেক বেশি পরিশ্রম করতে হয় এজন্য ধীরে ধীরে সবগুলো গরু বিক্রি করে দিয়েছিলাম। এজন্য সুমন ভাইকে আমি অনেক ধরনের পরামর্শ দিয়েছিলাম। আবার অনেক পরামর্শ সে গ্রহণ করে এজন্য সব সময় আমাকে ফোন দিয়ে অনেক বেশি বিরক্ত করে থাকে।
আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লাগে। আমি যদি কাউকে উপকার করতে পারি তাহলে যেন অনেক বেশি তৃপ্তি পায়। বিশেষ করে ভাল পরামর্শ দিতে আমি খুব ভালোবাসি। খুব ব্যক্তিগতভাবে আমি পরিচিত অনেকগুলো ভাই বন্ধুকে পরামর্শ দেই বিভিন্ন বিষয় দিয়ে। আমার কথাগুলো তারা খুব সুন্দর ভাবে মেনে চলে। গরুর খামারের ব্যবসায় আমি নিজে সফল হতে না পারলেও, সবাইকে ভালো পরামর্শ কিন্তু দিতে পারি। এই বিষয়টা আমার খুবই ভালো লাগে।
এজন্য কিছুদিন আগে সিদ্ধান্ত নিলাম সুমন ভাইয়ের খামারে যাব। হঠাৎ করে তাকে বললাম আমি খামারে আসতেছি সে অনেক বেশি খুশি হয়ে গেল। যাওয়ার সময় সাথে একজন বড় ভাই এবং বড় ভাইয়ের বাবাকে নিয়ে গেলাম। আমরা তিনজন যখন মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম তখন তাকে ফোন দিয়ে কনফার্ম করলাম আমরা আসতেছি। সুমন ভাই বলতেছে যদি আসতেছেন না বলে আসবো বলতেন তাহলে আমি বিশ্বাস করতাম না। আসতেছেন বলার কারনে বিশ্বাস করলাম তাহলে খুব তাড়াতাড়ি আসেন। তার কথা শুনে আমার খুবই ভালো লেগেছিল।
আমাদের বাড়ি থেকে সুমন ভাইয়ের গরুর খামার প্রায় ৪৭ কিলোমিটার দূরে। মোটরসাইকেল দিয়ে যেতে যেতে একদমই অবস্থা খারাপ হয়ে গেয়েছে। আসলে আমি মোটরসাইকেল খুবই ধীরে ধীরে চালাই এর জন্য কোথাও গেলে আমার একটু সময় লাগে। দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো একদমই পছন্দ করি না। এজন্য নিজেও চালাই না। এজন্য সুমন ভাইয়ের গরু খামারে যেতে অনেক সময় লেগেছিল। আমরা যখন তার খামারে পৌছালাম আমাদেরকে দেখেই সে অনেক বেশি খুশি হয়েছে।
আমরা তার খামারে যাওয়ার পর কিছুক্ষণ ঘুরে তার খামারটি দেখলাম। অনেক বড় পরিসরে সে খামার তৈরি করেছিল। আপাতত ২৫ টা গরু ছিল তার কাছে। সবগুলো গরু দেশি গরু ছিল। খামারটি সে আপাতত ছোট পরিসরে করেছে কিন্তু ধীরে ধীরে অনেক বড় গরুর খামার করার চিন্তাভাবনা রয়েছে । জায়গা আছে কিন্তু পরিকল্পনার অভাবে তৈরি করে নাই এখনো। ধীরে ধীরে অভিজ্ঞতার জন্য আস্তে আস্তে কাজ করতেছে।
এই বিষয়টা আমার খুবই ভালো লাগলো তার মুখে শুনে। কারণ অভিজ্ঞতা ছাড়া যে কোন কিছু করলেই লসের শিকার হতে হয়। এছাড়াও তার গরুর খামারে অনেকগুলো কবুতর দেখেছি। কবুতরগুলো সারাক্ষণ ডাক দিতেছিল। কবুতরের ডাক শুনতে আমার ভীষণ ভালো লেগেছে। দীর্ঘদিন পরে হলেও সুমন ভাইয়ের খামারে যেতে পারলাম এই বিষয়টা আসলেই ভালো লেগেছে। আসলে কারো উদ্যোগ ভালো দেখলে ভীষণ ভালো লাগে। বর্তমানে আমাদের দেশে উদ্যোক্তার খুবই অভাব রয়েছে। ইফতার প্রত্যেকটা পরিকল্পনা আসলে মনে হয়েছে সে অনেক তাড়াতাড়ি উপরে উঠতে পারবে । সামনে কোরবানির ঈদের সময় ৫০ টা গরু বিক্রি করার পরিকল্পনা করতেছে। আরো ২৫ থেকে ৩০ টা গরু ক্রয় করার চিন্তাভাবনা রয়েছে তার। এভাবে পরিকল্পনা মাফিক যদি আগাতে পারে তাহলে সুমন ভাই অনেক তাড়াতাড়ি উপরে উঠতে পারবে। আসলে সেখানে সময়টা খুবই ভালো কেটেছিল। তার পুরো খামার আমাদের ঘুরে দেখিয়েছিল। আমি আশা করি আপনাদের সবার আজকের এই পোস্ট অনেক ভালো লাগবে।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://twitter.com/NARocky4/status/1631948374302920704?t=kJTDVCZ9bFCo_Z_MraA2NA&s=19
হ্যাঁ গরুর খামার দেওয়ার স্বপ্নটা আমারও আছে যেটা ভালো এবং লাভজনক ও বটে। আপনার সুমন ভাই ভালো একটা খামার ঘরে তুলেছে আমার কাছে অনেক ভালো লাগলো। তাছাড়া আপনি খামার শব্দ অনেক জায়গা খাবার হিসেবে লিখে ফেলেছেন আশা করি সেটা সংশোধন করে নিবেন।
ভাই আমারও পরিকল্পনা ছিল এবং কাজও করেছি অনেক। নিজের খামার ও ছিল। কিন্তু ধরে রাখতে পারলাম না।
সুমন ভাই তো দেখলাম অনেক বড় খামার করে ফেলেছে। আসলে সেখানে যাওয়া হয়নি তবে আগামী কোরবানে যে সে ভালো পরিমাণ প্রফিট করবে তার কোন সন্দেহ নেই। ধন্যবাদ সুমন ভাইয়ের খামারটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
কোরবানির সময় তার অনেক বড় পরিকল্পনা রয়েছে। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
যারা ভালো করে গরুর যত্ন নিতে পারে। এবং ভালোভাবে লালন পালন করতে পারে তারা কিন্তু বেশ লাভবান হয়। সুমন ভাইয়ের গরুর খামার দেখে বেশ ভালই লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন। এবং সুমন ভাইয়ের প্ল্যান ও বেশ বড়সড়। তিনি যদি ঠিকভাবে সবকিছু করতে পারে একটা সময় বিশাল বড়, লাভবান ব্যবসায়ী হবেন।আপনারা সবাই খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন।
আপনি ঠিক বলেছেন আপু যদি সবকিছু ঠিক থাকে অনেক বেশি লাভ করতে পারবে।
আপনার সুমন ভাইয়ের গরুর খামারকে দেখতে গিয়ে খুব আনন্দের সময় কাটিয়েছেন। খামারটি দেখে বোঝা যাচ্ছে খুব পরিষ্কার-পরিচ্ছন্ন যা আমার কাছে খুবই ভালো লেগেছে। ভালোভাবে গরু গুলোর দেখাশোনা করলে এখন যত্ন নিলে আপনার সুমন ভাই অনেক তাড়াতাড়ি উপরে উঠতে পারবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
আপনি ঠিক বলেছেন আপু যদি ভালোভাবে আগাতে পারে তাহলে খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবে। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনারা গরুর খামারের বেশ ভালোই সময় কাটিয়েছেন। সত্যি ভাইয়া গরুর খামার করতে একটু পরিশ্রম করতে হয়। আসলে গরুর খামার বেশ লাভজনক হয়। সুমন ভাইয়ার খামারে বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন জেনে অনেক ভালো লাগল ।
আপনি ঠিক বলেছেন আপু অনেক বেশি পরিশ্রম করতে হয় এ ধরনের খামারগুলোতে। পরিশ্রম যেমন লাভ তেমন।
পশুপাখির প্রতি আমারও একটি আলাদা দুর্বলতা আছে যদিও আমি এভাবে কখনো পালন করিনি। তবে আমাদের গ্রামের বাড়ি আগে গরু ছিল কয়েকটি এবং সেগুলো কে আদর করতে খুব ভাল লাগত। যাই হোক আপনার খামার ছিল জেনে ভাল লাগল যদি কখনো খামার দেই তাহলে আপনাকে আমিও বিরক্ত করব, হা হা হা। সুমন ভাইয়ের খামার আরেকটু সাজানো গোছানো থাকলে মনে হয় আরও ভাল লাগত। আমাদের কোম্পানির প্রায় ৩৫০০ গরু আছে এবং কোনটা ২৫-৩০ মন হয় । সেগুলো আমি দেখেছি তাই বললাম গরু পালনের জন্য পরিবেশ অনেক বড় ব্যাপার। ধন্যবাদ ভাই।
আপনার কোম্পানির কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। এত গরু থাকলে অনেক বড় ব্যাপার। মন্তব্য করার জন্য ধন্যবাদ
ভাইয়া আপনার বড় ভাইয়ের গরুর খামার পরিদর্শনের অনভূতি পড়ে অনেক ভালো লাগলো। আপনি জীবনের কোন রিক্স না নিয়ে ধীরে ধীরে মোটরসাইকেল চালান সেটা জেনে আরো বেশি ভালো লাগলো। আপনার ভাইয়া প্রাথমিক ২৫ টি গরু দিয়ে খামার শুরু করলেও তার টার্গেট কোরবানির ঈদে ৫০ টি গরু বিক্রি করার। এভাবে যদি তিনি ধীরে ধীরে খামারটি গড়ে তুলতে পারেন। তাহলে খুব তাড়াতাড়ি উপরে উঠতে পারবে। ধন্যবাদ ভাইয়া।
তার পরিকল্পনা অনেক বেশি। আশা করি ধীরে ধীরে ভালো পর্যায়ে যেতে পারবে।
গরুর খামার দাওয়াত স্বপ্নটা অনেকেরই আছে। যেমন আমার হাজবেন্ডও গরুর খামার দেওয়ার কথা বলেছিল কিন্তু আমি তাকে মানা করলাম। তবে গরুর খামারে অনেক পরিশ্রম করতে হয়। সুমন ভাইয়ের খামারে ২৫ টি গরু আছে শুনে খুব ভালো লাগলো। তবে সব কিছুর উপর ধারণা থাকা দরকার। আর আপনি খুব ভালো পরামর্শ দেন শুনে খুশি হলাম।আশা করি সামনে আরো বড় গরুর খামার করবে।
গরুর খামারে পরিশ্রম না করলে লাভ বের করতে অনেক কষ্ট হয়। তোমার হাজবেন্ডের গরুর খামার দেওয়ার স্বপ্ন ছিল তা আমি জানিনা। কিন্তু দিতে পারলে ভালো হতো