প্রসঙ্গ: কোভিড-১৯ ভ্যাকসিন দিয়ে অসুস্থ ||১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য
হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @akash09
আজ বৃহস্পতিবার , জানুয়ারি ১৩/২০২২❤️❤️
সম্মানিত আমার বাংলা ব্লগ সকল ভাই ও বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ বর্তমানে আমিও ভাল আছি। সবার জন্য রইল অন্তর থেকে আন্তরিক ভালোবাসা।
লোকেশন: দিনাজপুর সদর, হাসপাতাল রোড।
গত কয়েকদিন ধরে আমার শরীরটা প্রচন্ড খারাপ জ্বর ও মাথা ব্যথা। বর্তমানে আমি একটু সুস্থ তাই আমি আজ আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। গত কয়েকদিন ধরে আমার শরীরটা প্রচন্ড খারাপ থাকায় আমি কোন পোস্ট করতে পারি নাই এই জন্য সর্ব প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পরশুদিন থেকে একটু আমার শরীরটা ভাল। তো আমি ভাবছিলাম যে একটা পোস্ট করি। তো ফোন হাতে নেওয়ার পর মাথাটা প্রচন্ড ব্যথা করা শুরু হয়। কোনো ভাবে ফোন এর দিকে তাকিয়ে থাকতে পারছিলাম না। ফোন হাতে নিয়ে একটু টেপাটেপি করলেই মাথাব্যথা বেড়ে যাচ্ছিল। একটু কষ্ট করে ফোনটা হাতে নিলাম নিয়ে পোস্ট লিখে ফেললাম। অসুস্থ হওয়ার মূল কারণ প্রথম ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমার শরীরটা খারাপ হয়। চলুন এবার ভ্যাকসিন দেওয়ার ঘটনা কি আপনাদের সাথে শেয়ার করি।
প্রথমে কলেজে গিয়েছিলাম সকাল ৮ টায়। তারপর কলেজ থেকে ভ্যাকসিন দেওয়ার কথা বলায় আমরা সবাই ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ি। তারপর সবাই একসাথে হাঁটতে হাঁটতে দিনাজপুর জেনারেল হাসপাতালে চলে গেলাম।
ওখানে যাওয়ার পর ভিড় দেখে আমাদের মাথা ঘুরে গেল। যাই হোক ভ্যাকসিন তো দেওয়াই লাগবে।
অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলাম। অনেকক্ষণ বলতে বেশ সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছিল। তারপর অনেক কষ্ট করে ভিতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পরে ভিড় দেখে মাথাটা ঘুরে গেল। ওখানেও অনেকক্ষণ ওয়েট করতে হলো। তারপর প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করার পর ভ্যাকসিন দিতে পারলাম। এত লোকজন দেখে একটু অবাক হয়েছিলাম। ভিতরে ঢোকার পর ভির দেখে আপনারা অবাক হয়ে যাবেন নিছে একটা ছবি দিয়ে দিলাম।
তারপর হাসপাতালের ভিতর প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করার পর অবশেষে ভ্যাকসিন দিতে পারলাম। আমরা ৪ জন মিলে ভ্যাকসিন দিতে গিয়েছিলাম। তারপর ভ্যাকসিন দিয়ে আমরা বের হয়ে আসলাম এসে একটি সেলফি তুললাম। বাইরে তখনও লোকজনের ভিড় কমেনি। তখন তো বাইরের অনেক লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।
তারপর সবাই একসাথে বাসায় ফিরে গেলাম অর্থাৎ আমাদের মেসে। তারপর থেকে বেশ কয়েকদিন আমি অসুস্থ।
আজ আর নয় অন্য কোন একদিন আবার দেখা হবে
🥰সবাইকে ধন্যবাদ 🥰
আমার সম্পর্কে কিছু কথা:-আমি মোঃ আবু সাঈদ আকাশ। আমায় ভালবেসে সবাই আকাশ বলে ডাকে।আমি নতুন কিছু জানা,শেখা,দেখা ও পড়তে অত্যন্ত ভালবাসি। টেকনোলজি সম্পর্কে জানার আগ্রহটা আমার সব সময় অত্যন্ত বেশি। ভ্রমণ করতে অত্যন্ত পছন্দ করি ও ভালোবাসি। এবং নতুন মানুষদের সাথে মেলামেশা করতে ভালো লাগে। |
|---|


এখন সুস্থ আছেন শুনে খুবই ভালো লাগলো। আসলে করোনার এই ভ্যাকসিন গুলো দিলে অনেকেরই এই প্রবলেম গুলা হচ্ছে, এটা অবশ্য সামরিক একটা প্রবলেম এটাত আতঙ্কিত হওয়ার কিছু নাই। আশা করি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন খুব দ্রুত ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভ্যাকসিন দেওয়ার অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা অবিরাম।
আপনি ঠিক বলেছেন ভাই করোনার টিকা দেওয়ার পর আমি তোমার শরীরে একটু অসুস্থ বিরাজ করে। তবে চিন্তার কোন কারণ নেই কেননা এটি খুবই স্বল্প সময়ের জন্য। আমি অনেক ডাক্তারের কাছ থেকে শুনেছি এই টিকা টি নাকি সব থেকে ভালো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর তথ্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
২ মাস আগে level-1 ভেরিফিকেশন এর পোস্ট করেছেন। আপনি এখন পর্যন্ত লেভেল ২ পরীক্ষা দেননি। ক্লাস করেছেন কিনা সেটাও জানিনা। আপনি লেভেল 2 এর ক্লাস করে পরীক্ষা দেয়ার আগ পর্যন্ত আপনার পোস্ট আর কিউরেশনের জন্য পাঠানো হবে না। ধন্যবাদ আপনাকে।