গান কভার || বোঝেনা বোঝেনা আমার এই পোড়া মন💔

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

অনেকদিন হলো আপনাদের সাথে কোন গান কভার করে শেয়ার করা হয় না। আজকে কেন জানি না খুব ইচ্ছে করছিল যে একটা গান কভার করে আপনাদের সাথে শেয়ার করি। আমার খুবই পছন্দের একটি গান আমি আজকে কভার করেছি। সেটি পোড়ামন ২ ছবির একটি গান। পিরিতে কেন এত জ্বালা দিয়াছো দয়াল বা বোঝেনা বোঝেনা আমার এই পোড়া মন। এই গানটা শুনতে আমার খুবই ভালো লাগে এবং মাঝেমধ্যে গুনগুন করে গাওয়া হয়।

ভালোবাসা সুন্দর আবার ভালোবেসে বেশিরভাগ সময় ব্যর্থ হতে হয় কিংবা পরিবারের চাপে ভালোবাসার মানুষটাকে হারাতে হয়। ভালোবাসা পাওয়ার পর ভালবাসা হারানোর কষ্ট তারাই বোঝে যারা ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে।এই গানটি কার কাছে কেমন লাগবে আমি জানিনা তবে আমার কাছে ভীষনই ভালো লাগে এবং ভেতর থেকে এ কেন জানি একটা কষ্ট অনুভব হয় তাদের জন্য যারা ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে।একটা কথাই বলার আছে সৃষ্টিকর্তা আমার কোন শত্রুকেও যেন এমন সাজা না দেয়।

অনেকে আমার গান শুনতে পছন্দ করেন এবং যারা পছন্দ করেন তারা জানেন যে বেশিরভাগ সময়ই আমি এই ধরনের গানগুলোই বেশি গেয়ে থাকি বা আমার ভালো লাগে। আজকে গানটাও আপনাদের কাছে ভালো লাগবে বিশেষ করে যারা আমার গান শুনতে পছন্দ করেন তাদের কাছে। যেহেতু আমি প্রফেশনাল সিঙ্গার নই তাই ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গানটি উপভোগ করুন।

গানঃ বোঝেনা বোঝেনা আমার এই পোড়ামন
সিনেমাঃ পোড়ামন ২
গায়কঃ আহমেদ হুমায়ুন
লিরিক্সঃ গাজী মাজহারুল আনোয়ার

গানের কথা

পিরীতে ক্যান এত জ্বালা
দিয়েছো ও দয়া ।
পুড়ে যায় যে ভিতর বাহির
কেঁদে বেসামাল ।
কি কারণে হয়না রে বল
দুটি মনের মিলন...
বোঝেনা বোঝেনা আমার এই পোড়ামন ।
কত আশা ছিল মনে
পুরোন হইলো না রে
সবই যেন পইড়া রইলো
কোন বা বন-বাদারে ।
তারে ছাড়া কেমনে থাকি
তার চেয়ে ভালো মরণ ।
বোঝেনা বোঝেনা আমার এই পোড়ামন ।
জীবন নদী থাইমা গেছে
ঢাকসে বালুচরে,
জোয়ার যে আর কবে আইবো
এই অন্তরপুরে...
চক্ষু শুধু কাঁইদা গেল
কে করিবে বারন
বোঝেনা বোঝেনা আমার এই পোড়ামন ।

গানটি উপভোগ করতে নিচে ক্লিক করুন। 🙏

তো বন্ধুরা এই ছিল আমার আজকের কভার গান। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। দেখা হবে পরবর্তীতে আবারো নতুন কোন গান বা অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

1000006402.png

1000006403.gif

1000006401.gif

Sort:  
 3 years ago 

আপু আমি গান শুনতে অনেক বেশি পছন্দ করি, আর আমি সব সময় চেষ্টা করি সময় পেলে গান শোনার। গান শুনলে মনের ভিতর অন্যরকম একটা অনুভূতির কাজ করে। আপনার কন্ঠে এর আগেও অনেকবার গান শোনা হয়েছে যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল ‌। অন্যান্য দিনের মতো আজকের গানটাও অনেক সুন্দর করে গাওয়া হয়েছে এবং সুরটা অনেক সুন্দর ভাবে দিয়েছেন।

 3 years ago 

আমারও গান শুনতে খুবই ভালো লাগে ভাইয়া। কাজের ফাঁকে হোক কিংবা অবসরে গান শুনতে খুব ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার কন্ঠে আজকেও অনেক সুন্দর একটা গান শুনতে পেলাম আপু। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার কন্ঠে এই গানটা শুনতে। বোঝেনা বোঝেনা আমার এই পোড়া মন, এই গানটি আমার অনেক বেশি পছন্দের। আর পছন্দের গান তো যে কারোর খালি গলায় শুনতে অনেক ভালো লাগে। আর আপনার কন্ঠ তো এমনিতেই অনেক সুন্দর। এরকম সুন্দর কন্ঠে গান শুনতে কার কাছেই বা ভালো না লাগবে।

 3 years ago 

গানটা আমারও খুব পছন্দের। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার গানের গলা ভারী মিষ্টি। খুব সুন্দর একটি গান কভার করেছেন মিষ্টি গলায়।আপনার আজকের এই গানটি শুনে খুব বেশি ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

গানটা ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকেও সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

খুবই সুন্দরভাবেই আপনি এই গানটি কভার করেছেন। আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি গান শুনতে পেরে খুবই ভালো লাগলো। আমি এই গান আগে কখনোই শুনিনি। আপনার কাছ থেকে এই প্রথম শুনতে পারলাম এবং প্রথম শুনে এই গানটির প্রতি আমার একটা ভালোবাসা জন্ম নিল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্যের জন্য। অরিজিনাল গানটি শুনে দেখবেন ভালো লাগবে।

 3 years ago 

প্রেম ভালোবাসায় যতটা সুখ বা আনন্দ পাওয়া যায় তার চেয়েও বেশি দুঃখ সহ‍্য করতে হয়। গানটা খুবই সুন্দর কভার করেছেন আপু। আপনার কন্ঠে গানটার মধ্যে বিরহ ব‍্যাপার টা বেশ ভালোভাবে এসেছে। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে গানটি কভার করে শেয়ার করে নেওয়ার জন্য আপু।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু, এত দরদ দিয়ে গানটি গাইলেন, শুনতে যে কি ভালো লাগলো তা বলে বোঝাতে পারবো না। আবেগ জড়ানো কন্ঠে, মিষ্টি সুরে গানটি গেয়ে মন ভরিয়ে দিলেন আপু। আপনার দরাজ কন্ঠে গানটি বেশ ভালো মানিয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু, চমৎকার একটি গান গেয়ে শোনানোর জন্য।

 3 years ago 

কি যে বলেন ভাইয়া আপনার মত গাইতে পারি না। আপনি তো অনেক সুন্দর গাইতে পারেন। তারপরও ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই প্রথম আপনার কন্ঠে গান গাওয়া শুনলাম। গানটি শুনতে খুবই চমৎকার লেগেছে। আপু আপনার কন্ঠ সত্যি অনেক চমৎকার।ধন্যবাদ সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া গানটি শুনে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

সু স্বাগতম আপু। আরও নতুন নতুন গান শোনার অপেক্ষায় রইলাম।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু আপনার কন্ঠে গানটি শুনতে বেশ ভালই লাগলো। সত্যি আপনার এই ধরনের গান গুলো আমার অনেক ভালো লাগে। আসলে গানের যে অনুভূতি শেয়ার করলেন অনেক ভালো লাগলো পড়ে। প্রতিনিয়ত গান কভার করবেন আপু। আমাদের সাথে শেয়ার করবেন ভালই লাগবে শুনতে।

 3 years ago 

চেষ্টা করব আপু প্রতিনিয়ত আপনাদের সাথে গান কভার করে শেয়ার করার। গানটা ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। সুন্দর মন্তব্যের জন্য জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার গানের গলা অসাধারণ। অনেকদিন পর আপনার গান শুনে অনেক ভালো লাগলো। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য। কমেন্টটা একটু এডিট করে নিয়েন আপু সামান্য ভুল হয়েছে। 🙏

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64902.80
ETH 1947.74
USDT 1.00
SBD 0.37