জনপ্রিয় গান, ও চাঁদ তুমি সরে যাও,ও রাত তুমি দূরে যাও, গানটির কভার,,

in আমার বাংলা ব্লগ4 years ago


আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।আর আপনারা সকলেই সব সময় ভালো থাকবেন এটাই আমার প্রত্যাশা।

received_2127601587418722.webp


বন্ধুরা, মৌসুমী ওমর সানি অভিনীত, গরিবেররানি ছায়াছবির, একটি খুব জনপ্রিয় গানের কভার নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি।গানের কথা গুলো সত্যিই অসাধারণ।মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মত।গানটি শুনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আপনারা তো জানেনই, আসলে আমি গান গাইতে পারি না। শুধুমাত্র আমার বাংলা ব্লগের সকল বন্ধুদের বিনোদন দেয়ার জন্যই আমি মাঝে মাঝে গান কভার করে থাকি।এতে করে আমি নিজেও অনেক আনন্দ পাই।আমি আরো একবার ক্ষমা চেয়ে নিচ্ছি। যে আসলেই আমি গান গাইতে পারি না। শুধুমাত্র বিনোদনের ছলি গান দিয়েছি এতে করে ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে গান।আর গান ভালবাসেনা এমন মানুষের সংখ্যা প্রায় অনেক কম।আমি গান গাইতে না পারলেও গান অনেক ভালবাসি। শুনতে অনেক ভালো লাগে। লিখখতেও ভালো লাগে। চলুন তাহলে গরীবের রানী ছায়াছবির জনপ্রিয় গানটি শুনে আসি।গানটি যদি এতোটুকু আপনাদের ভালো লেগে থাকে তবেই আমার সার্থকতা।


গানের কথা-

ও চাঁদ তুমি সরে যাও,,
ও রাত তুমি দূরে যাও,,,

গানের গীতিকারঃ

গাজী মাজহারুল আনোয়ার

কণ্ঠশিল্পীঃইরিন জামান

ছায়াছবি গরীবের রানী

কভারঃ সেলিনা সাথি


♥* ভিডিও লিংক**♥
♥***♥

গানের লিরিক্স

ও চাঁদ তুমি সরে যাও,
ও রাত তুমি দূরে যাও্‌,
মনের মানুষ আজ এসেছে কাছে
আমি চুপি চুপি কিছু কথা

বলবো তাকে।

শিশির আস্তে ঝরো শব্দ করনা,
বাতাস দ্রুতবেগে আজকেএসনা...
এখনো হয়নি বলা মনের কথা
আরো কিছুখন তুমি জেতে দাও।

ও চাঁদ তুমি সরে যাও,
ও রাত তুমি দূরে যাও্‌,
মনের মানুষ আজ এসেছে কাছে
আমি চুপি চুপি কিছু কথা
বলবো তাকে।

আমার সপ্নটাকে কেউতো ভেঙ্গনা,
এমন লগ্ন জানি আরত পাবনা,
এখনো হয়নি বলা মনের কথা
আর কিছখন তুমি জেতে দাও...

ও চাঁদ তুমি সরে যাও,
ও রাত তুমি দূরে যাও্‌,
মনের মানুষ আজ এসেছে কাছে
আমি চুপি চুপি কিছু কথা
বলবো তাকে।,,,,,



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 4 years ago 

মিষ্টি সুরের ছন্দ আপু আপনার মিষ্টি সুরে গানটি শুনে আমি যেন উদাশ হয়ে গেলাম ৷ আপনি আসলে আমার বাংলা ব্লগের একজন গর্ব সদস্য ৷ খুব সুন্দর ছিল আপু গানটি ৷
আর গান সবার জন্যই ভালো কারন গান হলো মনের আনন্দ যেটাকে বলে শরীরের খরাক ৷
সর্বোপরি আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ চলুন ৷
ধন্যবাদ আপু

 4 years ago 

আসলে আপনাদের মতো করে আমি গান গাইতে পারি না শুধু বিনোদনের চলে যাওয়ার চেষ্টা করে মাত্র।আপনার ভাল লাগলে আমার সার্থকতা।অসংখ্য ধন্যবাদ আপনাকে।♥♥

 4 years ago 

আপনার কবিতাগুলো একটু বেশি ভালো লাগে আমার আপু। আপনার গান তেমন একটা শোনা হয়নি। তবে সত্যি বলব আপনার এই গানটি অসাধারণ হয়েছে। যদিও বাংলা ছায়াছবির এই গানটি আমার আগে শোনা হয়নি। ভালোই লাগলে আপু।

 4 years ago 

আপু আসলে আমি গান গাইতে পারি না। বিনোদনের ছলে জাস্ট মজা করি মাত্র। তবুও আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
♥♥

 4 years ago 

একজন মানুষের কত গুন হয়।আপনি কত সুন্দর কবিতা আবৃত্তি করেন।উপস্থাপনা করেন। আবার এত সুন্দর গান করেন। সত্যিই আপু আপনার প্রশংসা না করে পারছি না আ।পনার গান শুনে আরও আপনার ভক্ত হয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আসলে প্রশংসিত হতে সকলেরই ভালো লাগে। আপনার প্রশংসা আমার অনুপ্রেরণা।♥♥

 4 years ago 

সত্যি গানের কথা গুলো অসাধারণ ছিলো, আর এটা সত্যি আপু মনি আমার বাংলা ব্লগ পরিবারের জন্য সবাই না পারা জিনিস গুলো এখানে বিনোদন দেওয়ার জন্যই করে থাকি, সেটা থেকে আমরা সবাই অনেক আনন্দিত এবং উপকারীতা হই, যাইহোক আপনার মিষ্টি গোলায় গানটি শুনে সত্যি খুবই ভালো লেগেছে, তিনবার গানটি শুনলাম আপু মনি, শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

তিনবার গানটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইয়া♥♥

 4 years ago 

গানটি আমার অনেক পছন্দের আপু।
আর আপনি সেই গানটি অনেক সুন্দর ভাবে নিজের গলায় গিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি পরবর্তীতে আরো সুন্দর একটি গান গেয়ে আমাদের সাথে উপস্থাপন করবেন।
আপনার জন্য শুভকামনা রইল আপু

 4 years ago 

বেঁচে থাকলে নিশ্চয়ই আবারো নতুন কোন গান নিয়ে আবার ও হাজির হব ইনশাআল্লাহ।♥♥

 4 years ago 

এই গানটি এর আগে কখনো এভাবে শুনা হয়নি। আর কখনো এভাবে মনোযোগ দিয়ে গানটি শুনিনি বা শোনা হয়নি। তবে আপনার কন্ঠে গানটি শুনে অনেক ভালো লাগলো এবং অনেক মনোযোগের সহিত গানটি শুনলাম।গানের কথাগুলো আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনার কন্ঠে গানটি শুনে আমার মন ভালো হয়ে গেল।

 4 years ago 

ঠিক বলেছেন আপু মনি। এই গানের কথাগুলো আমারও খুবই ভালো লেগেছে। তাই ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি।♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38