পুরোনো দিনের বাংলা গান //আকাশের হাতে আছে একরাশ নীল //কভার//

in আমার বাংলা ব্লগ4 years ago


আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।
বন্ধুরা পুরনো দিনের বাংলা গান পছন্দ করে না এমন মানুষের সংখ্যা অনেক কম। কালজয়ী এই গানগুলো সময়ের বিবর্তনে অনেক সময় হারিয়ে যায়।কিন্তু নতুন করে শুনতে পেলে আবারো হৃদয় মন প্রাণ জুড়িয়ে যায়।এমনই সুন্দর একটি পুরনো দিনের বাংলা গানের কভার নিয়ে এসেছি আজ আপনাদের মাঝে।গানটি অনেক আগে থেকেই আমার খুব প্রিয়।আর তাই এই প্রিয় গানটি আপনাদের সবার সাথে শেয়ার করতে পারাটা আমার কাছে একটি দারুন বিনোদনের বিষয়।তার আগে বলে নেই আমি কিন্তু গান গাইতে পারি না কিংবা কোন শিল্পী নই। তবুও শুধুমাত্র আমার বাংলা ব্লগের বন্ধুদের মনোরঞ্জনের জন্যই আমার এই আয়োজন।আমার এই ছোট্ট আয়োজন তখনই সার্থক ও সমৃদ্ধ হবে যখন আপনাদের এতোটুকু ভালো লাগা যোগ হবে এই বিনোদনের সাথে। আজকের সেই সুন্দর গানটির শিরোনাম আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর গায়ে মৃদু ছন্দ।এবার হয়তো অনেকেরই মনে পড়ে গেছে কারণ এই গানটি একসময়ের তুমুল জনপ্রিয় একটি গান।গানটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে।বন্ধুরা আশা করি আপনাদেরও ভালো লাগবে।আর আপনাদের এতোটুকু ভালো লাগা আমার জন্য পরম পাওয়া। তবে চলুন গানটি শুনে আসা যাক।

গানের কথা-

আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
,,,

শিল্পী-আঞ্জুমান আরা বেগম ও বশীর আহমেদ

ছবি: আয়না

গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার

সুরকার: সত্য সাহা

কভার-সেলিনা সাথী


ভিডিও লিংক





গানের লিরিক্স

আকাশের হাতে আছে

এক রাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ।।

আকাশের হাতে আছে
এক রাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ।।

আমার এ দু’হাত শুধু রিক্ত,
আমার এ দু’চোখ জলে সিক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ
আমার এ দুয়ার হলো বন্ধ।।

আকাশের হাতে আছে
এক রাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ।।

ভেবে তো পাইনি আমি
কি হলো আমার।
লজ্জা প্রহরে কেন,
খোলে নাকো দ্বার।
জানি না কেমন করে বলব,
খেয়ালে কতই ভেসে চলব।
বলি বলি করে তবু বলা হলো না।
জানি না কিসে এতো দ্বন্দ্ব।।

আকাশের হাতে আছে
এক রাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ।।



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 4 years ago 

আপু এখানে কেউ প্রফেশনাল শিল্পী নয়। তবুও আমাদের সকলের মনোরঞ্জন করার জন্য যারা গান উপস্থাপন করেন তাদের প্রতি আমরা সত্যিই অনেক কৃতজ্ঞ। আপু আপনার কবিতাগুলো শুনতে যেমন ভাল লাগে তেমনি আপনার গাওয়া গানটি শুনেও খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপু।

 4 years ago 

খুবই চমৎকার করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম♥♥

 4 years ago 

ওয়াও আপু অসাধারণ গেয়েছেন জাস্ট। খুবই ভালো লাগলো আপনার কন্ঠে গানটি শুনে। ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকার কারণে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। তবে আমার মনে হয় মিউজিকের সাউন্ড টা অনেক বেশি ছিল এবং আপনার কন্ঠটা একটু কম শোনা যাচ্ছিল। দুটো ভালোভাবে ম্যাচ করার জন্য আরেকটু জোরে গানটি গাইলে ভালো হতো অথবা মিউজিক সাউন্ড টা আরেকটু কম দিলে ভালো হতো। এছাড়া সবকিছু জাস্ট পারফেক্ট হয়েছে।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় আপু মনি সুন্দর পরামর্শ দিয়ে আমাকে আরো সমৃদ্ধিশালী করতে যে পরামর্শ দিয়েছেন আমি সেটাকে কাজে লাগাবো।।অনেক অনেক ধন্যবাদ এবং ভালবাসা আপনার জন্য♥

 4 years ago 

আমার এই গান্ টা এত যে প্রিয় ।কি বলব আমার পুরনো দিন এর গান গুলো বেশি ভাল লাগে ।।অনেক ধন্যবাদ এই গান টা আমাদের সাথে শেয়ার করা জন্য ।

 4 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ♥

 4 years ago (edited)

আপু আপনার কন্ঠে গানটি খুবই সুন্দর লাগছে। এই গানটি আমার বেশ পছন্দের একটি গান। আমি প্রায় সময় একা একা থাকলে গানটি শুনি। আপনাকে ধন্যবাদ সুন্দর এই গানটি আমাদের মাঝে কভার করার জন্য।

 4 years ago 

এই বেসুরে গলায় আপনার প্রিয় গানটি কভার করেছি বলে বেশ ভালো লাগছে।গান যেমনি গাই না কেন ভাল লাগলে আর তো কিছু বলার নেই।তাই না আপু?? অনেক অনেক শুভকামনা আপনার জন্য♥♥

 4 years ago 

আপু অনেক সুন্দর হয়েছে।তবে এবার থেকে এডিট করার সময় আপনার ভয়েসের সাউন্ড টা বড়িয়ে দেবেন আর মিউজিক এর টা একটু কমিয়ে দেবেন।এতটুকু ছাড়া গানটি অসাধারণ হয়েছে।

 4 years ago 

ঠিক আছে ভাইয়া আপনার পরামর্শ আমি অবশ্যই কাজে লাগাবো। ধন্যবাদ সুন্দর পরামর্শ দেয়ার জন্য।♥♥

 4 years ago 

সত্যিই অসাধারণ লেগেছে আমার কাছে। মুগ্ধ হয়ে শুনছিলাম। আপনার কণ্ঠ আমার বরাবরই খুব ভালো লাগে। তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক টা একটু কম হলে আপনার কন্ঠটা আরো জোরে শোনা যেত। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গানের কভার আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল 🥰

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু গানটা পছন্দ হয়েছে জেনে।তবে এখন থেকে সাউন্ড এর বিষয়ে সতর্ক থাকবো।♥♥

 4 years ago 

ওয়াও খুবই অসাধারণ একটি গান গাইলেন আপনি। গানটি বেশ অসাধারণ লাগলো আমার কাছে। সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম গানটি শুনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। এবং অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

প্রশংসিত হতে কার না ভালো লাগে। আপনি খুব সুন্দর করে আমার প্রশংসা করেছেন। তাই নিজেকে অনেক বেশি গর্বিত মনে হচ্ছে।এত সুন্দর করে অনুপ্রেরণা দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।♥♥

 4 years ago 

গাজী মাজহারুল আনোয়ার এর লেখা গান গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই বৃষ্টির দিনে এই ধরনের গান শুনতে বেশ ভালো লাগে। সুন্দর কাভার করেছেন আপু। মিউজিক বেশি হওয়ার কারণে মিষ্টি আপুর কন্ঠ টা একটু কম শোনা গেছে। তাছাড়া সবমিলিয়ে ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি গানের কভার শেয়ার করার জন্য।

 4 years ago 

আসলে সাউন্ড টা এতো বেড়ে গেছে এটা আমি খেয়াল করিনি নেক্সটাইম এই বিষয়টি আমি মনে রাখব।সুন্দর উৎসাহমূলক মন্তব্য করে আমাকে উজ্জীবিত করার জন্য অসংখ্য ধন্যবাদ♥♥

 4 years ago 

আপনি আপনার গলায় পুরনো দিনের অনেক সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।‌‌ আপনার গানের গলা সত্যি অনেক সুন্দর।আপনি ঠিক বলেছেন পুরোনো দিনের গান পছন্দ করে না এমন লোকের সংখ্যা অনেক কম। অনেক ভালো লাগলো গানটি শুনে।

 4 years ago 

সত্যি বলতে আপু আপনার গানটি যেমন তেমন আপনার কন্ঠ কোকিলের ন্যায় অনেক সুন্দর। আপনার কন্ঠে গান শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। মিউজিক ছাড়া দুটি গানটি হত আমার কাছ থেকে মনে হচ্ছিল আরও বেশি ভালো লাগতো শুধু আপনার মধুর কন্ঠটি শুনতে পেতাম। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 62814.07
ETH 1666.58
USDT 1.00
SBD 0.42