কভার গান: সময় গেলে সাধন হবে না..

in আমার বাংলা ব্লগ3 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১১ই ডিসেম্বর,সোমবার,২০২৩ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায় কিন্তু কারো সামনে গান গাওয়ার সাহসটা পায়না এখন আর। আসলে ছোটবেলা থেকে যদি বিভিন্ন জায়গায় গান করার অভ্যাস করা হতো তাহলে হয়তো এই ভয়টা আর কাজ করত না। আসলে সবারই কিছু কিছু জড়তা থাকে যেগুলো ছোটবেলা থেকে কাটিয়ে উঠলেই বেশ ভালো হয়। আমার বাংলা ব্লগ থেকে সেই জড়তা গুলো আশা করি আস্তে আস্তে কেটে যাবে।

কভার ফটো

InShot_20231210_185128877.jpg



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে সময় গেলে সাধন হবে না.. গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য
  • গান:- লালনগীতি
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: সময় গেলে সাধন হবে না...
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

সময় গেলে সাধন হবে না
তুমি দিন থাকিতে দিনের সাধন
কেন করলে না...
সময় গেলে সাধন হবে না,
সময় গেলে সাধন হবে না।

জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে,
জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে,
কি হবে আর বাঁধা দিলে
শুকনা মোহনায়...
সময় গেলে সাধন হবে না,
সময় গেলে সাধন হবে না।

অমাবস্যাও পূর্নিমা হয়
মহাজন সে দিনের উদয়,
অমাবস্যাও পূর্নিমা হয়
মহাজন সে দিনের উদয়।

লালন বলে তাহার সময়
দনডোমো রহে না...
সময় গেলে সাধন হবে না,
সময় গেলে সাধন হবে না।
সময় গেলে......
সময় গেলে...
সময় গেলে সাধন হবে না।
সময় গেলে সাধন হবে না।

সোর্স

এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত

আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। তবে এতোটুকু অনুমান করতে পারি যে, লালন সাঁইজি এই গানের ভেতরে প্রতিটি মানুষকে ইঙ্গিত করেছে যে, আমাদের এই মানবজীবন থাকতেই সৃষ্টিকর্তার সাধন ভজন করতে হবে। এই স্বল্প মানবজীবন ফুরিয়ে গেলে সৃষ্টিকর্তার সাধনভাজন করার আর কোন সময় থাকবে না। সময়ের গুরুত্বটা যে কতখানি লালন সাঁইজি এই গানের ভিতরে উল্লেখ করে গেছে। আসলে সময়ের কাজ সময় না করলে অসময়ে আর সেটা করা সম্ভব হয় না। আমার কাছে মনে হয় আমাদের মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়া আর সৃষ্টিকর্তার সান্নিধ্য পেতে হলে মানবজীবন ফুরিয়ে যাওয়ার আগেই সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করতে হবে।

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
তারিখ১১ ই ডিসেম্বর ২০২৩
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

লালন সাঁইজির গানগুলো আমাদের অনেক আকৃষ্ট করে। লালনের দেশে বাড়ি হওয়ায় অনেক লালনগীতি শুনে থাকে। আর তোমার গানগুলো তো অনেক ভালো লাগে আমার কাছে। তোমার কন্ঠের প্রেমে পড়ে গেছি মামা। কখনো কোথাও ঘুরতে গেলে তোমার গান অনেক শুনে থাকি। এবার বাড়ি গিয়ে আবার গানের আসর বসাবো একসাথে সবাই। গানটা সেই হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বন্ধু আমাকেও লালন সাঁইজির গান আকৃষ্ট করে। আমার গানগুলো তোমার কাছে অনেক বেশি ভালো লাগে জেনে খুশি হলাম বন্ধু। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

লালনের গান পছন্দ করে না এরকম মানুষকে কমই আছে বিশেষ করে আমাদের এই কমিউনিটিতে এমন অনেক মানুষ আছে যারা লালনের গানের অনেক বড় ভক্ত। আর আপনি বরাবরি অনেক সুন্দর গান করেন এটা আমরা সকলেই জানি আপনার কন্ঠে এই গানটা শুনে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই ভাই লালন গীতি গান পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দুষ্কর। আপনিও লালনগীতি গান অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো। আমার গানটি শুনে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক সুন্দর একটি লালন গীতি আজকে আপনি আমাদের মাঝে পরিবেশন করেছেন। খুবই ভালো লাগলো আপনার কন্ঠে গানটা শুনতে পেরে। আসলে এ জাতীয় গানগুলো আমার খুবই ভালো লাগে। তবে গাইতে পারি না। দারুন ভাবে আপনি গানটা আমাদের মাঝে গেয়ে শুনেছেন তাই ধন্যবাদ।

 3 years ago (edited)

লালন গীতি গান আপনার কাছে অনেক ভালো লাগে জেনে খুশি হলাম ভাই। আপনিও চেষ্টা করবেন লালন গীতি গান গাওয়ার জন্য আশা করি পারবেন। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি খুব সুন্দর গান করেন,আপনার কণ্ঠে লালন গীতি খুব ভালো লেগেছে ভাইয়া।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কন্ঠে লালনগীতি গান শুনতে আপনার অনেক বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সময় গেলে সাধন হবে না.. গানটির লিরিক্স এক কথায় অসাধারণ। আর ভাই আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। আপনার গান সব সময়ই ভালো লাগে। প্রতিনিয়ত চমৎকার চমৎকার গানের কভার শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কন্ঠে গান শুনতে ভালো লাগে জেনে খুশি হলাম ভাই। হ্যাঁ ভাই সময় গেলে সাধন হবে না এই গানটির লিরিক্স অসাধারণ। সুন্দর সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি কিন্তু অনেক সুন্দর গান গাইতে পারেন, এতে নতুন করে বলার মত কিছুই নেই। তবে আপনার গানগুলো আমি যত শুনি ততই আমার কাছে খুব ভালো লাগে। এর আগেও অনেক সুন্দর সুন্দর গান কভার করেছেন আপনি। আপনি অনেক সুন্দর করে লালনগীতি টা কভার করেছেন। লালন গীতি গুলো অনেক সুন্দর হয়। এগুলোর মাধ্যমে লালন অনেক সুন্দর করে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।

 3 years ago 

সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণা পেলে অনেক ভালো লাগে আপু। আমার কন্ঠে গান শুনতে ভালো লাগে আপনার এটাই আমার সবথেকে বড় পাওয়া। অসংখ্য ধন্যবাদ আপু সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কন্ঠে এর আগেও লালন গীতি শুনেছি ভাইয়া। আপনি বেশ চমৎকারভাবে গান গাইতে পারেন। সময় গেলে সাধন হবে না গানটি অনেক সুন্দর ভাবে কভার করেছেন। এত সুন্দর ভাবে গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপুচেষ্টা করেছি সুন্দর করে কাভার করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার কন্ঠে গান শুনতে অনেক বেশি ভালো লাগে জেনে খুশি হলাম আপু। সুন্দর অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কন্ঠে লালনগীতি আরও কয়েকবার শুনেছিলাম বেশ ভাল লেগেছে আমার কাছে। চমৎকার লালনগীতি করেন আপনি। আপনার কন্ঠে এরকম আরো সুন্দর সুন্দর লালন গীতি গান শোনার অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অবশ্যই আপু চেষ্টা করব প্রতি সপ্তাহে এরকম লালন গীতি গান আপনাদেরকে শোনানোর। আমার কন্ঠে লালনগীতি গান ভালো লাগে এটা জেনে খুশি হলাম আপু। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সময় গেলে সাধন হবে না- এই গানের লাইন গুলো জীবনকে পরিবর্তন করে দেয়। সত্যিই খুবই অসাধারণ গান এইটি । আমি প্রায় সময় গানটি শুনে থাকি। জীবনের সময় চলে গেলে কোন কিছুই সাধন বা, সফলতা আসবে না এটাই প্রকৃত সত্য। আপনার মিষ্টি কন্ঠে এত দুর্দান্ত গান শুনে খুব ভালো লাগলো। আসলে আপনার গান পরিবেশন করার দক্ষতা বেশ অসাধারণ । এত দুর্দান্ত গান আপনার মিষ্টি কন্ঠে পরিবেশন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 3 years ago 

আসলেই ভাই এই গানের লাইনগুলো জীবনকে পরিবর্তন করে দেয়। গানটি অনেক বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64620.43
ETH 1910.26
USDT 1.00
SBD 0.37