"গান কভার: লালনগীতি"

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২৭ ইং এপ্রিল, শনিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায় কিন্তু কারো সামনে গান গাওয়ার সাহসটা পায়না এখন আর। আসলে ছোটবেলা থেকে যদি বিভিন্ন জায়গায় গান করার অভ্যাস করা হতো তাহলে হয়তো এই ভয়টা আর কাজ করত না। আসলে সবারই কিছু কিছু জড়তা থাকে যেগুলো ছোটবেলা থেকে কাটিয়ে উঠলেই বেশ ভালো হয়। আমার বাংলা ব্লগ থেকে সেই জড়তা গুলো আশা করি আস্তে আস্তে কেটে যাবে।

কভার ফটো

InShot_20240206_093159334.jpg

ইনশর্ট অ্যাপস দিয়ে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে আপন ঘরের খবর নে না.... গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য
  • গান:- লালনগীতি
  • এলবাম: সম গেলে সাধন হবে না....
  • লিরিক্স: আপন ঘরের খবর নে না...
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

আপন ঘরের খবর নে না।
অনা’সে দেখতে পাবি
কোনখানে সাঁইর বারামখানা।।
কমলকোঠা কারে বলি
কোন মোকাম তার কোথা গলি।
কোন সময় পড়ে ফুলি
মধু খায় সে অলিজনা।।
সূক্ষ্মজ্ঞান যার ঐক্য মুখ্য
সাধকেরই উপলক্ষ।
অপরূপ তার বৃক্ষ
দেখলে চোখের পাপ থাকে না।।
শুক্লনদীর সুখ সরোবর
তিলে তিলে হয় গো সাঁতার।
লালন কয় কীর্তিকর্মার
কীর্তিকর্মার কী কারখানা।।

সোর্স

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
তারিখ২৭ ই এপ্রিল ২০২৪
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আপনার কন্ঠে হ্যাংআউটে আমি শুনেছিলাম লালন গীতি। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আজকেও বেশ দারুন কন্ঠে লালনগীতি আপনি পরিবেশন করেছেন।শুরু থেকে শেষ পর্যন্ত দারুন ভাবে। অনেক ভালো লাগলো।শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আমি সব সময় চেষ্টা করি লালন গীতি গানগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

লালনগীতি আমার খুব ভালো লাগে।আসলে এই গান গুলো মনের খোরাক। আমি নিজেও মাঝে মাঝে এই গান গুলো শুনি। যাইহোক ভাই দারুন কাভার করেছেন। খুব ভালো লাগলো শুনে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা সত্যি বলেছেন লালন গীতি গান গুলো মনের খোরাক। সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার কণ্ঠে লালনগীতি শোনে বেশ ভালো লাগলো। আসলে ভাইয়া আপনি ছোট বেলা গান করে পুরস্কার পেয়েছেন জেনে অনেক ভালো লাগলো। সত্যি এই লালন গীতি গুলো শোনতে অনেক ভালো লাগে।

 2 years ago 

আমার কন্ঠে লালনগীতি গান শুনতে পেলে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

লালন আমাদের জেলার মানুষ হলেও তার গান খুব একটা শোনা হয় না। লালন এর খুব কম গানই প্রচলিত আছে। এই গানগুলো সেরকম শোনায় হয় নাই কখনো। দারুণ কভার করেছেন গানটা। আপনার কন্ঠে লালনগীতি টা খুবই ভালো লাগে। বেশ দারুণ কভার করেছেন গানটা। ধন্যবাদ আমাদের সাথে গানটা কভার করে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

আমি চেষ্টা করেছি লালন গীতি গানটি সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। লালন গীতি গান গাইতে আমি খুব পছন্দ করি ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।

 2 years ago 

আপনার খালি গলায় গাওয়া লালন গীতিগুলো প্রায় সময় আমার সোনা হয়ে থাকে। হ্যাংআউটেও আপনার লালন গীতি শুনে থাকি। সত্যি অনেক ভালো লাগে আপনার গাওয়া লালন গীতি গুলো শুনতে। আজকে অনেক সুন্দর করে নিজের খালি গলায় লালন গীতি কভার করেছেন, যেটা আমি সম্পূর্ণ শোনার চেষ্টা। আর আপনার কন্ঠে পুরো লালন গীতিটা শুনে আমার মনটা একেবারে ভালো হয়ে গেলো। আশা করছি সব সময় আপনি সুন্দর সুন্দর লালনগীতিগুলো আমাদের মাঝে কভার করে শেয়ার করবেন।

 2 years ago 

বাহ্ আপু জেনে খুব ভালো লাগলো আমার গাওয়া লালন গীতি গানটি আপনি পুরোটা শুনেছেন। অনেক সুন্দর মন্তব্য ও প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ছোটবেলায় লালন গীতি গান গেয়ে আপনি পুরস্কার পেয়েছিলেন ।আসলে লালন গীতি গান শুনতে আমার অনেক ভালো লাগে। আপনার গানের গলাটি অনেক সুন্দর ভাইয়া। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর লালন গীতি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

আমি জানিনা আমার গানের গলা সুন্দর কিনা তবে চেষ্টা করি সুন্দর ভাবে লালন গীতি গানগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। ‌ আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্য পড়ে সত্যি অনেক ভালো লাগে।

 2 years ago 

আসলে ভাই, গান হলো প্রাক্টিস এর ব্যাপার। আপনি যত প্র্যাকটিস করবেন, তত আপনার জড়তা কেটে যাবে। আপনার গলায় এর আগেও আমি লালনগীতি শুনেছি, আপনি অনেক সুন্দর গান করেন। তবে ফরিদা পারভীন এর কন্ঠে গাওয়া এই লালন গীতিটা মনে হয় প্রথমবার শুনলাম আপনার গলায়। আপনার আজকের গাওয়া লালন গীতিটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগলো।

 2 years ago 

এটা সত্যি দাদা যত প্র্যাকটিস করা যাবে ততই জড়তা কেটে যাবে। তবে আবার বাংলা ব্লগে গান গাইতে গাইতে এখন জড়তা অনেক কমে গেছে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

তবে আবার বাংলা ব্লগে গান গাইতে গাইতে এখন জড়তা অনেক কমে গেছে।

আপনার গান তো আমরা মাঝে মাঝেই শুনতে পাই ভাই। এভাবে আপনি আপনার গান গাওয়ার ধারাবাহিকতা বজায় রেখে যান ভাই। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ্যাঁ দাদা চেষ্টা করবো এভাবেই আপনাদেরকে মাঝেমধ্যে গান শোনানোর জন্য।

 2 years ago 

সুন্দর সুন্দর লালনগীতি যত শুনি ততই খুব ভালো লাগে। লালন গীতি শুনতে আমি এত পছন্দ করি যে, বেশিরভাগ সময় শোনা হয় আমার। আপনি আজ যে লালনগীতি আমাদের মাঝে কভার করে শেয়ার করেছেন এটা আমি অনেকবার শুনেছি। আমার কাছে তখন শুনতে যেমন ভালো লেগেছিল, তার থেকেও বেশি ভালো লেগেছে আপনার খালি গলায় শুনতে। এক কথায় এটাই বলতে হয় যে, জাস্ট অসাধারণ ভাবে আপনি পুরো লালন গীতির কভার টা করলেন।

 2 years ago 

আমি নিজেও গান গাইতে যেমনটা পছন্দ করি গান শুনতেও ঠিক ততটাই পছন্দ করি। আবার গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি লালনগীতি গান কভার করেছেন। আপনার কণ্ঠে এত সুন্দর একটি লালনগীতি শুনে খুব ভালো লাগলো। এমন কিছু লালনগীতি গান রয়েছে যা শুনতে খুব ভালো লাগে। আশা করি সামনে আরও সুন্দর সুন্দর লালনগীতি শুনতে পারবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65282.73
ETH 1887.94
USDT 1.00
SBD 0.39