গান কভার: কি সন্ধানে যাই সেখানে...

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১২ ই জুলাই, শুক্রবার,২০২৪ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।

কভার ফটো

1000104163.jpg

এই কভার ফটোটি ইনশট অ্যাপস দিয়ে তৈরি করা।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে কি সন্ধানে যাই সেখানে... গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য
  • গান:- লালনগীতি
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: কি সন্ধানে যাই সেখানে..
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

কি সন্ধানে যাই সেখানে
মনের মানুষ যেখানে।
আঁধার ঘরে জ্বলছে বাতি
দিবা রাতি নাই সেখানে।।
যেতে পথে কাম নদীতে
পাড়ি দিতে ত্রিবিনে।
কতো ধনীর ভারা যাচ্ছে মারা
পরে নদীর তোড় তুফানে।।
রসিক যারা চতুর তারা
তারাই নদীর ধারা চেনে।
উজান তরী যাচ্ছে বেয়ে
তারাই স্বরূপ সাধন জানে।।
লালন বলে ম’লাম জ্বলে
দিবানিশি জলে স্থলে।
আমি মণি হারা ফণির মত
হারা হইলাম পিতৃধনে।।

সোর্স

এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত

আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির বেশিরভাগ গানগুলো দেহতত্ত্ব। এই গানের অর্থ আমার জানা নেই। আপনাদের কারো এই গানের অতো জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই গানটি আমার অনেক ফেভারিট একটি গান।

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
তারিখ১২ ই জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

লালন গীতি গানগুলো শুনতে আমার কাছে ভালো লাগে। খুব সুন্দর লালন গীতি গান কভার করেছেন আমাদের মাঝে। তবে এই গানগুলো অর্থ বুঝতে অনেকের কষ্ট হয়। আগেরকার মানুষগুলো এই গানগুলো বেশি শুনতেন। এই প্লাটফর্মে আপনি সব সময় লালন গীতি গান গেয়ে থাকেন। খুব সুন্দর করে লালন গীতি গান আমাদের মাঝে কভার করেছেন।

 2 years ago 

আপনি লালন গীতি গান শুনতে অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো ভাই। এটা সত্যি যে লালন গীতি গানের অর্থ বুঝা বেশ কঠিন। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাইয়া আপনি আসলেই একজন লালন গীতিকার। আপনার গান গুলো শুনতে অনেক বেশি ভালো লাগে।আর আপনি সব সময় লালন গীতি গুলো পরিবেশন করার চেষ্টা করেন। আজকে আপনি বেশ দারুন একটি লালন গীতি পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান শুনতে পেরে বেশ ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

আমার গাওয়া লালন গীতি গানটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে সত্যিই অনেক খুশি হলাম। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য ও অনুপ্রেরণা জাগায়। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার গান কভার শোনে অনেক ভালো লাগলো। সত্যি ভাইয়া আমার বাংলা ব্লগ আমাদের সকল সুযোগ দিয়ে থাকে। আপনি এখানে এসে গান করতে পেরেছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার লালনগীতি কভার গান শুনে ভালো লেগেছে যেন খুশি হলাম আপু। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মাঝে মাঝে আপনার কন্ঠে লালনগীতি শুনতে ভালই লাগে। আপনার কন্ঠে বেশ ভালো লাগে এই গানগুলো শুনতে। খুব সুন্দরভাবে কভার করেছেন আজকের এই লালন গীতিটা। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি লালন গীতি কভার করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও লালনগীতি গান গাইতে অনেক বেশি পছন্দ করি আপু। আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পড়লে খুব ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার গানগুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনি প্রায় সময় খুব সুন্দর সুন্দর লালনগীতি গান গেয়ে থাকেন। তবে আজকে আপনার গানটি অসাধারণ হয়েছে। যদিও লালনগীতি গানগুলো খুব কম শোনা হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গানটি গেয়ে আমাদের মাঝে কভার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি লালন গীতি গান খুব একটা শোনেন না তারপরেও আজকে আমার লালন গীতি গানটি শুনেছেন জেনে ভালো লাগলো। আমি সবসময় চেষ্টা করি লালন গীতি গানগুলো আপনাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাই আপনি বরাবরই খুবই চমৎকার গান গেয়ে থাকেন। আর আপনার গানগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের এই গানটা আপনি দারুন ভাবে গেয়েছেন। আপনার গানের কন্ঠ দারুন। এত চমৎকার ভাবে গানটি কে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমি সব সময় চেষ্টা করি লালন গীতি গানগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাইয়া আপনার গাওয়া গানের প্রশংসা আর নতুন করে কি করবো। সব সময় আমার কাছে আপনার গাওয়া গানগুলো শুনতে অনেক ভালো লাগে। আজকে আপনি নিজের খালি গলায় পুরো গানটা অনেক বেশি সুন্দর ভাবে কভার করে। হ্যাং আউটেও আপনার গাওয়া গানগুলো শুনতে খুব ভালো লাগে আমার কাছে। আজকে আপনার কন্ঠে এই সুন্দর গানটা শুনে মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে।। আপনি নিজের মতো করে অনেক সুন্দর ভাবে গানটার সুর দিয়েছেন। অপেক্ষায় থাকলাম পরবর্তী গানটি শোনার জন্য।

 2 years ago 

আমিও সবসময় চেষ্টা করি লালন গীতি গানগুলো আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। লালন গীতি গান গুলো গাইতে অনেক ভালো লাগে আমার কাছে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক সুন্দর একটি লালন সংগীত গান আপনি আমাদের মাঝে কভার করেছেন। আসলে ফরিদা পারভীন একটি জনপ্রিয় শিল্পী ফরিদা পারভীনের অনেক গান আমার ভালো লাগে। কি সন্ধানে যায় গো সে মনের মানুষ যেখানে। এই গানটি আমি অনেক আগে শুনেছি। আজ শুনলাম আপনার কন্ঠে অনেক সুন্দর লাগলো আপনার কন্ঠে গানটি শুনে। ধন্যবাদ এমন সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি এই লালন গীতি গানটির আগে অনেকবার শুনেছেন জেনে ভালো লাগলো। আজকে আমার কন্ঠ শুনেছেন ভালো লেগেছে এটা শুনে খুশি হলাম আপু। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এই গানটা অতোটা জনপ্রিয় না হওয়াই সেরকম কখনও শুনিনি। তবে গানের কথাগুলোকে বেশ দারুণ। বেশ ভালো লাগল শুনে। গানটা দারুণ কভার করেছেন ভাই। খুবই চমৎকার ছিল কিন্তু। ধন্যবাদ আমাদের সাথে গানের কভার টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

 2 years ago 

ভাই আমি চেষ্টা করেছি লালনগীতির এই গানটি সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনাদের সুন্দর সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করলে খুব ভালো লাগে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 62511.76
ETH 1676.42
USDT 1.00
SBD 0.40