কভার গান:- খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়..
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৯শে নভেম্বর, রবিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায় কিন্তু কারো সামনে গান গাওয়ার সাহসটা পায়না এখন আর। আসলে ছোটবেলা থেকে যদি বিভিন্ন জায়গায় গান করার অভ্যাস করা হতো তাহলে হয়তো এই ভয়টা আর কাজ করত না। আসলে সবারই কিছু কিছু জড়তা থাকে যেগুলো ছোটবেলা থেকে কাটিয়ে উঠলেই বেশ ভালো হয়। আমার বাংলা ব্লগ থেকে সেই জড়তা গুলো আশা করি আস্তে আস্তে কেটে যাবে।
আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়.. গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।
- গান:- লালনগীতি
- এলবাম: সময় গেলে সাধন হবে না।
- লিরিক্স: খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়..
- মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
- কভার : অংকন বিশ্বাস
গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন
গান
কেমনে আসে যায়।
ধরতে পারলে মনবেড়ি
দিতাম পাখির পায়।।
আট কুঠুরী নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা।
তার উপরে সদর কোঠা
আয়নামহল তায়।।
কপালের ফ্যার নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার।
খাঁচা ভেঙ্গে পাখি আমার
কোন বনে পালায়।।
মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাঁশে।
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।
আমাদের দেহকে কেন্দ্র করে লালন সাঁইজি এই গানটি লিখেছিলেন। আমাদের দেহের ভেতরে যে আত্মা থাকে এই আত্মাকে লালন সাঁইজি অচিন পাখির সাথে তুলনা করেছেন। এই অচিন পাখিকে কেউই চেনে না কেউই জানে না কারো দৃষ্টিগোচর হয় না এই পাখি। আমাদের শরীরে আটটি কুঠুরি আর নয়টি দরজা রয়েছে আর এই পথ দিয়ে আত্মা আসা যাওয়া করে। মানুষের শরীর থেকে যখন এই অচিন পাখি নামের আত্মা বের হয়ে চলে যায় মানুষ তখন জড় মৃত হয়ে যায়। এই আত্মাকে ইচ্ছা করলেও শরীরের ভেতরে জোর করে রেখে দেওয়া যায় না। আমাদের সনাতন ধর্ম গ্রন্থে আছে আত্মাকে জলে ভেজানো যায় না, আত্মাকে শুকানো যায় না, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না,আত্মাকে আগুনে পোড়ানো যায় না। আত্মা চিরন্তন সত্য অবিনশ্বর শাশ্বত।
পোস্টের বিবরন
| পোস্টের ধরন | কভার গান |
|---|---|
| ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪ |
| তারিখ | ১৯শে নভেম্বর ২০২৩ |
| লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

ভাই আপনি খুব সুন্দর করে একটি লালনগীতি গিয়েছেন। এই ধরনের গানগুলো কিন্তু খুবই ভালো লাগে। আগে গানটি শুনতাম এখন প্রায় ভুলতে বসেছি। আস্তে আস্তে এই লালন গীতি গুলো বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু এই গানগুলো খুব সুন্দর ।অনেক কথা লুকিয়ে থাকে এই গানগুলোর ভিতরে। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর এই গানটি কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
লালন সাঁইয়ের এরকম গানগুলো শুনতে আপনি অনেক ভালোবাসেন জেনে খুশি হলাম আপু। এই গানগুলো আসলে অনেক অর্থ বহন করে আপু। সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
শিল্পী ফরিদা পারভীনের এই গানটা অনেক বিখ্যাত একটি গান। আপনি আজকে খুব সুন্দর করে কভার করেছেন শুনে সত্যিই খুব ভালো লাগলো। খালি গলায় খুব অসাধারণ ভাবে পুরো গানটি কভার করেছেন। এত সুন্দর একটি গান আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আসলে আপু খালি গলায় গান গাইতে আমার অনেক বেশি ভালো লাগে। ফরিদা পারভিন লালন গীতি গানের জন্য বেশ বিখ্যাত। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আজকে প্রথম আপনার কন্ঠে গানটি শুনলাম ভাইয়া। আপনি আজকে লালন গীতির গানটা কভার করেছেন।প্রতিনিয়ত কমিউনিটির প্রতিটা ইউজার পোস্ট এর ভিন্নতা আনার জন্য প্রতিটা কাজে দক্ষতা অর্জন করতেছে। ভীষণ ভালো লাগতেছে। আপনি ছোটবেলায় ক্লাস ফাইভে লালনগীতি গেয়ে পুরস্কার পেয়েছিলেন তার জন্য অভিনন্দন এবং আমার কাছে ভালো লাগলো আপনার কন্ঠটি বেশ সুন্দর। সাহস করে গাওয়া টাই উত্তম ভাইয়া।ভয় করে বসে থেকে লাভ নাই। একটা সময় আস্তে আস্তে সেই কাজে পারদর্শী হয়ে যাব যদি আমরা শুরু করতে পারি যে কোন কাজ। আপনি অনেক সুন্দর করে গানটি কভার করেছেন আমার ভীষণ ভালো লাগলো "খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় "।দারুন ছিল ভাইয়া অত্যন্ত ধন্যবাদ সামনে আরো ভালো গান আমরা আপনার কাছ থেকে কভার পাব।
হ্যাঁ ভাই ভয়কে জয় করেই সামনের দিকে অগ্রসর হতে হবে। আমার গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার কন্ঠের গান অনেক শুনেছি ভবিষ্যতেও অনেকবার শুনবো খুবই ভালো লাগে। বিশেষ করে লালন গীতি আপনার কন্ঠে দারুন ভাবে ফুটে ওঠে। আজকে দারুন একটি গান কভার করেছেন ও অসাধারণ আপনার কন্ঠের গান যে কেউ শুনলে মুগ্ধ হবে ভালো লাগলো বন্ধু।
আমারো লালন গীতি গান শোনাতে অনেক বেশি ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।
আপনার কন্ঠে লালন গীতি গানগুলো শুনতে বেশ ভালই লাগে। আজকেও খুব সুন্দর বিখ্যাত একটি গান কভার করেছেন আপনি। আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম আরো সুন্দর গান আপনার কন্ঠে শোনার অপেক্ষায় রইলাম। এত সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার কন্ঠে গান শুনতে অনেক বেশি ভালো লাগে জেনে খুশি হলাম আপু। আমিও লালনগীতি গান গাইতে অনেক বেশি পছন্দ করি আপু। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ভাই আপনি তো দেখছি আমার খুবই পছন্দের একটা গানের কভার নিয়ে হাজির হয়েছেন। যেটা শুনে আমার মনটা একেবারে ভরে গিয়েছে। গান শুনতে কে না পছন্দ করে। আমি তো অনেক বেশি পছন্দ করি গান শুনতে। বিশেষ করে এরকম লালনগীতিগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। আপনার কন্ঠ কিন্তু অনেক সুন্দর এটা বলতে হচ্ছে। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে আপনি পুরস্কার পেয়েছিলেন, এটা শুনে তো আরো বেশি ভালো লাগলো।
এই গানটি আপনার অনেক পছন্দের এবং আমি কভার করেছি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি অনেক সুন্দর একটা লালন গীতি গানের কভার করেছেন। আপনার কন্ঠ কিন্তু খুবই সুন্দর। আর এরকম সুন্দর কন্ঠে যদি গান কভার করা হয় তাহলে খুব ভালোই লাগে। দেহকে কেন্দ্র করে লালন সাঁইজি এই গানটাকে তুলে ধরার চেষ্টা করেছে, এই বিষয়টা খুব ভালো লেগেছে আমার কাছে। আপনার খালি গলায় গানটা শুনে আরো বেশি ভালো লেগেছে আমার কাছে।
লালন ফকিরের সব গানই দেহতত্ত্ব গান তাইতো আমি অনেক বেশি পছন্দ করি এই গানগুলো। আমারে কবার গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হি লালন। নিজের জেলাতে লালনের আবাসস্থল থাকায় আমরা খুবই লালন গীতির সাথে পরিচিত। লালনের গানগুলো সব সময় আমাদের অনেক ভালো লাগে। তোমার কন্ঠে গানটি খুবই সুন্দর লাগছে শুনতে। তুমি তো আমাদের গুরু তোমার কন্ঠ আমাদের মন ছুঁয়ে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় গানটি কভার করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।
হি লালন। আসলেই নিজের জেলাতে লালনের বাড়ি হয় লালনের উপর আলাদা একটি টান অনুভব করি আমরা সবসময়। অসংখ্য ধন্যবাদ বন্ধু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
সত্যি বলতে ভাইয়া এই গানটি আমার কাছে ভীষণ ভালো লাগে। কিন্তু এখন হয়তো এই গানটি তেমন শোনা হয় না। আগে প্রচুর শোনা হত। ব্যস্ততার মাঝে মাঝে কেন জানি নিজের প্রিয় গানগুলো হারিয়ে যাচ্ছে। যাইহোক আপনি সুন্দরভাবে গানটি আমাদের মাঝে গেয়ে উপস্থাপনা করলেন। আপনার কন্ঠে গানটি শুনে বেশ ভালোই লাগলো। হৃদয়টা যেন অনেক বেশি ছুয়ে গেল।
আমার কন্ঠে এই গানটি আপনার কাছে ভালো লেগেছে সত্যি এটা অনেক বড় পাওয়া।আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য।