"গান : একবার যদি কেউ ভালোবাসতো..." কভার গান - অংকন বিশ্বাস
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ০২ রা এপ্রিল, রবিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো কভার গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায় কিন্তু কারো সামনে গান গাওয়ার সাহসটা পায়না এখন আর। আসলে ছোটবেলা থেকে যদি বিভিন্ন জায়গায় গান করার অভ্যাস করা হতো তাহলে হয়তো এই ভয়টা আর কাজ করত না। আসলে সবারই কিছু কিছু জড়তা থাকে যেগুলো ছোটবেলা থেকে কাটিয়ে উঠলেই বেশ ভালো হয়। আমার বাংলা ব্লগ থেকে সেই জড়তা গুলো আশা করি আস্তে আস্তে কেটে যাবে।
কভার ফটোটি ক্যানভা অ্যাপস দ্বারা এডিট করা।
আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে একবার যদি কেউ ভালোবাসতো... গেয়ে শেয়ার করব এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী আব্দুল হাদীর কন্ঠে এই গানটি শুনি। আব্দুল হাদীর বেশিরভাগ গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে। এই গানটার ভেতর অনেক দুঃখ কষ্ট এবং ভালোবাসা লুকিয়ে আছে। আমার কাছে মনে হয় এই গানে আসলে ভালোবাসা না পাওয়ার আক্ষেপ, বেদনা, অনুভূতি, কষ্টটা এই গানের ভেতর তুলে ধরা হয়েছে । তাহলে চলুন গানটি শুরু করা যাক।
গান:- "একবার যদি কেউ ভালোবাসতো..."এলবাম: একবার যদি কেউলিরিক্স: আমজাদ হোসাইনটিউন: আলাউদ্দিন আলীমূল কণ্ঠশিল্পী: আব্দুল হাদী
আমার কভার গানের ইউটিউব লিংক
গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন
গান
আমার নয়ন দু'টি জলে ভাসতো আর ভালোবাসতো।
একবার যদি কেউ ভালোবাসতো,
আমার নয়ন দু'টি জলে ভাসতো আর ভালোবাসতো।
এ জীবন তবু কিছু না কিছু পেত,
একবার যদি কেউ ভালোবাসতো,
আমার নয়ন দু'টি জলে ভাসতো আর ভালোবাসতো।
যদি এমন হতো একটি কথা,
আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা।
যদি এমন হতো একটি কথা,
আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা।
এ জীবন তবু কিছু না কিছু পেত,
একবার যদি কেউ ভালোবাসতো,
আমার নয়ন দু'টি জলে ভাসতো আর ভালোবাসতো।
যদি এমন হতো একটি শ্রাবণ,
আমায় কাঁদিয়ে বলে যেত সে, 'এই তো মরণ'।
যদি এমন হতো একটি শ্রাবণ,
আমায় কাঁদিয়ে বলে যেত সে, 'এই তো মরণ'।
এ জীবন তবু কিছু না কিছু পেত,
একবার যদি কেউ ভালোবাসতো,
আমার নয়ন দু'টি জলে ভাসতো আর ভালোবাসতো।
এ জীবন তবু কিছু না কিছু পেত,
একবার যদি কেউ ভালোবাসতো,
আমার নয়ন দু'টি জলে ভাসতো আর ভালোবাসতো।
পোস্টের বিবরন
| পোস্টের ধরন | কভার গান |
|---|---|
| ডিভাইস | স্যামসাং জে-৭ প্রো |
| তারিখ | ০২ রা এপ্রিল |
| লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
@aongkon

আসলে আপনার মত পুরনো দিনের গানগুলো আমারও অনেক ভালো লাগে এই গানগুলো যত শুনি ততই অনেক ভালো লাগে এবং স্মৃতি গুলো জেগে ওঠে মনের মাঝে।।
আপনি অনেক সুন্দর ভাবে গানটি কাভার করেছেন সত্যি আপনার কন্ঠের তারিফ করতে হয়।।
সত্যি বলেছেন ভাই পুরোনো দিনের গানগুলো পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাইয়া আপনার গাওয়া গানটি অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে নিজের মিষ্টি গলায় গান গেয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যি কথা বলতে গানটি শুনতে দারুণ লেগেছে। আশা করছি মাঝে মাঝেই গান শেয়ার করবেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
অবশ্যই আপু আপনারা পাশে থাকলে আমি চেষ্টা করব মাঝেমধ্যে গান শেয়ার করতে। সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমার অনেক প্রিয় একটি গান আপনি কাভার করেছেন। এটি অনেক বেশি শুনতাম দিনের ভিতর রিপিট দিয়ে বারবার শুনা হতো।ধন্যবাদ খুব চমৎকার কন্ঠে গানটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
আপনার কাছে ওই গানটি অনেক বেশি প্রিয় লাগে জেনে ভালো লাগলো। আমি নিজেও এই গানটি প্রচুর পরিমাণে রিপিট শুনতাম। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
পুরোনো দিনের গান গুলো আমার কাছেও অনেক ভালো লাগে ভাইয়া। আমিও মাঝে মাঝে এই গান গুলো শুনি। আপনি আজ চমৎকার একটি গান কভার করেছেন। আপনার গানের গলা সত্যি অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে
সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।
খালি কন্ঠে গাওয়া এরকম গানগুলো শুনতে আমি একটু বেশি পছন্দ করি। আসলে এটা আমিও অনুভব করেছি এই গানের ভিতরে অনেক দুঃখ-কষ্ট এবং ভালোবাসা লুকিয়ে আছে। আপনি নিজের খালি কণ্ঠে খুবই সুন্দর ভাবে সম্পূর্ণ গান কভার করেছেন এবং সবার মাঝে খুবই সুন্দর ভাবে ভাগ করে নিয়েছেন দেখে অসম্ভব ভালো লেগেছে। সম্পূর্ণটা বেশ ভালোই ছিল বলতে হয়।
খালি কন্ঠে গাওয়া এরকম গান শুনতে পছন্দ করেনি জেনে খুশি। যাইহোক আমি সুন্দর করে গানটি গাইতে পেরেছি কিনা জানিনা তবে চেষ্টা করেছি। সম্পূর্ণটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আপনি বেশ জনপ্রিয় একটা গান কভার করেছেন যদি ও এটি খুবই পুরনো। আসলে এরকম গানগুলো আগে অনেক শুনে থাকতাম। যদিও সময়ের কারণে এখন গান একেবারেই শোনা হয় না। আপনার অসাধারণ কন্ঠে এরকম একটা গান সত্যিই মনটা ভরে গেল শুনে। সম্পূর্ণ গানের কভার আপনি খুবই সুন্দরভাবে করেছেন। আপনার কন্ঠে এরকম আরো গান শোনার অপেক্ষায় থাকলাম আমি।
সত্যি বলেছেন আপু এই গানটি প্রচুর জনপ্রিয় আব্দুল হাদীর। আপনিও এরকম পুরনো গানগুলো অনেক শুনতেন জেনে ভালো লাগলো। যাইহোক পরবর্তীতে এ ধরনের গান করার চেষ্টা করব আরও আপনাদের অনুপ্রেরণা পেলে। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আসলে সংশয় আর সংকোচবোধ থেকে এমনটা হয়। সংশয় ঝেড়ে ফেলুন আর মন খুলে গান বলুন।
আপনার গানের গলাও কিন্তু যথেষ্ট ভালো নিয়মিত গান করুন। আশা করি ভালো রেসপন্স পাবেন আপনি।
সুন্দর সাবলীল অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
খুবই চমৎকার একটি গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন শুনে খুবই ভালো লাগলো। এই গান আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝেই এই গানটা শোনা হয় আবার যখন বন্ধুদের সঙ্গে আড্ডা দেই তখন সকলে মিলে এই গান গাই। অনেকদিন পরে আপনার কণ্ঠে শুনে আরো বেশি ভালো লাগলো। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার গানের কন্ঠ অসাধারণ। খুব সুন্দর ভাবে গান গেয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে আমার ভালো লাগলো। আমি চাই এভাবে আপনি আরো অনেক গান আমাদের মাঝে পরিবেশন করুন আপনার কন্ঠে। নতুন গান শোনার প্রত্যাশায় রইলাম।
সুন্দর সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।