মেঘাচ্ছন্ন শুক্রবার
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। গত কয়েক সপ্তাহ ধরে আমাদের নীলফামারী অঞ্চলের প্রচন্ড পরিমাণে তাপদহ অতিক্রম হয়েছে। যার কারণে জনজীবন একদম অতিষ্ঠ হয়ে গেছে। কিন্তু এই তিন চার দিনের মধ্যে যে পরিমাণ বৃষ্টি হয়েছে। এতে করে গরমের ছিটে ফোঁটাও বর্তমানে আমাদের অঞ্চলে নেই।
বর্তমানে আমাদের এই এলাকাটি মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আর যার মধ্যে সাধারণত আমরা গরমের কোন ধরনের প্রভাব দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে এই বৃষ্টির মধ্যেই হয়তো শীতকাল চলে আসবে। কারণ বর্তমানে এমন একটি অবস্থার হয়ে দাঁড়িয়েছে। যেখানে আসলে যে কোন সময় বৃষ্টিপাত শুরু হতে পারে। আকাশ সব সময় কালো হয়ে আছে মনে হচ্ছে এই বুঝি অঝরে বৃষ্টি নামবে। সেই চমৎকার একটি পরিবেশ বিরাজ করছে।
গতকাল শুক্রবার ছিল শুক্রবার মানেই কিন্তু আমার জন্য ব্যস্ততম দিন। কিন্তু বর্তমানে আমি বাসায় অবস্থান করছি এবং শুক্রবারে আহামরি তেমন কোন কাজ থাকে না। তবে গতকাল শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, এখনো আছি। তবে আশা করা যায় খুব দ্রুত সুস্থ হয়ে যাবো। গতকাল শরীর ভালো লাগছে না। এদিকে একটা বন্ধু ফোন দিয়ে বারবার বলছিল আয় কোথাও থেকে একটু ঘুরে আসি। যেহেতু বাসায় তেমন কোন কাজ ছিল না আমি তাই মাত্র ৩০ মিনিটের জন্য বাহিরে গিয়েছিলাম। সত্যি বলতে আমাদের এই অঞ্চলে খুব বেশি কিছু দেখার মত নেই শুধুমাত্র কয়েকটি স্থান ছাড়া। তাই আমাদের বাসা থেকে খুব অল্প দূরত্বেই রয়েছে একটি নদী যাকে আমরা ক্যানেল বলে চিনি।
সেখানে গিয়ে খুব বেশিক্ষণ আমরা সেখানে ছিলাম না। শুধুমাত্র একটু পরিবেশ উপভোগ করার জন্য গিয়েছিলাম। আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু জীবনে ব্যস্ততম সময় কাটায়। কেউ কেউ চায় যে কিছুক্ষণ সময় হলেও নিজেকে দেওয়ার জন্য। তাই তো গতকাল আমার সেই বন্ধু বলেছিল সেখানে যাওয়ার জন্য যদিও আমার সেখানে যাওয়ার তেমন কোন ইচ্ছা ছিল না। যাইহোক তার বাইকে করেই প্রথমে রওনা দিয়েছিলাম। কিন্তু যেতে যেতেই বাইকের তেল শেষ হয়ে যায়। পরবর্তীতে একটি দোকান থেকে আমরা তেল নিয়ে আবার যাত্রা শুরু করি।
পরবর্তীতে সেখানে গিয়ে শুধুমাত্র সম্ভবত পাঁচ মিনিট আমরা দাঁড়িয়ে ছিলাম এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করেছিলাম। আসলে নদীর পাশে পরিবেশ সবসময় অনেক শীতলতম থাকে। এমনিতেই রয়েছে মেঘাচ্ছন্ন পরিবেশ তার উপরে সেদিকে প্রচন্ড বাতাস বইছিল। এছাড়াও গতকাল শুক্রবার হাওয়াতে প্রায় অনেকেই সেই সব জায়গাগুলোতে ঘুরতে গিয়েছিল একটি বিনোদন স্পটের মতো লাগছিলো। সেখানে কিছু সময় অবস্থান করার পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই দিক থেকেই ঘুরে পরবর্তীতে আবার বাসার উদ্দেশ্যে রওনা দেব। সবমিলিয়ে সব সময়টাতে সর্বমোট আমাদের সময় লেগেছে ৩৫ মিনিট। ৩৫ মিনিটের মাথায় আবারো আমি বাসার মধ্যে উপস্থিত হয়েছি। যদিও শরীরটা ভালো লাগছিল না তাই তাড়াতাড়ি চলে এসেছি।
জীবনের এই মরীচিকায় কবে জানি হারিয়ে যাই, সেটাও বলে উঠতে পারছি না। মন মানসিকতার অবস্থা খুব একটা বেশি ভালো নয়। কারণ আমি যতটাই চাই একটু ভালো থাকার জন্য ততটাই শরীরটা কেন জানি বারবার খারাপ হয়ে যাচ্ছে। জানিনা কি হয়েছে বা কি হবে। যাই হোক সব মিলিয়ে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: মেঘাচ্ছন্ন শুক্রবার
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟