শিং মাছের ডিম ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।

শিং মাছের ডিম ভুনা রেসিপি

PhotoCollage_1691140033122.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে মাছ ভাত আমাদের সবারই অনেক প্রিয় খাবার। আমার কাছে আবার মাছের ডিম ও অনেক ভালো লাগে। যাইহোক আজ সকালে আমাদের বাজার থেকে বেশ কিছু শিং মাছ এনেছে। মাছ গুলো দেখতে ও খেতে অনেক মজার। তবে বেশির ভাগ শিং মাছের পেটে ডিম হয়েছে। আসলে আমি আবার মাছের ডিম অনেক কম বের করি। কিন্তু আমার জা বললো শিং মাছের ডিম ভুনা অনেক মজার। আমি বললাম ডিম গুলো কালো লাগে তাই মাছের মধ্যে রেখে দিয়। আজ আবার কিছু কিছু মাছের মধ্যে থেকে ডিম বের করে নিয়েছি। তাই সেই ডিম গুলো ভুনা করলাম আসলে অনেক মজার। আমি ভাবতাম এই ডিম এভাবে ভুনা যায় না। যাইহোক আমার জার কথা মতো ভুনা করলাম অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে শিং মাছের ডিম এভাবে ভুনা করতে পারেন, অনেক ভালো লাগে।তাহলে চলুন দেখে নিয় আমি কিভাবে শিং মাছের ডিম ভুনা করেছি।

3t3LuWANu5pn7FtYJMPbPEgHNxPHQMRXq2zSesHjKc8PVm3fYuNTnh72dvgfZgaH4M6JzjzAnJKhvULVa58jKwV3QbiqLp8JLoJwBb6Fi3QcVJH8UED62JS9zQKNAE...azYMu9H4nhuFyYDLD8BKHjSyTAAjfzkfZqvHedPjQMknPjqvD64y3MzDdT6V87RFCkBRL9m9cACZFu2oEnPJUgwWfRZhwN5c44oGmec3oDgAU8suNCMpkw5NN.jpeg

20230804_115816.jpg20230804_115800.jpg

১.শিং মাছের ডিম
২.পিঁয়াজ কুঁচি
৩.কাঁচামরিচ ফালি
৪.আদাবাটা ও রসুন বাটা
৫.হলুদের, মরিচের, ধনের ও জিরার গুঁড়ো।
৬.লবন ও তেল।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq64DmCvA7KJYHacez3GP2HtkJbCUsSPkkr2J47RMFzRRfh4dYGNKHvL8HEH7ER5bexajBcTqY7ZzkqJL2j4...W2XJPLgCmULEfT95uuuaQQF6oj4NU17Ka7ARe5aGTmBkqDz3Xt3MFoS8daUYof9wXNkb8tyPpW8z2Lub2EeUAKEZXcWARRaEQygEpUUaQEJ4XiwNvn2Ctn6iJJ.png

ধাপ-১

20230804_115816.jpg20230727_080354.jpg

প্রথমে আমি শিং মাছ থেকে ডিম গুলো বের করে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর চুলায় একটি কড়ায় বসিয়ে দিলাম।

ধাপ-২

20230623_130042.jpg20230804_121052.jpg

কড়াই গরম হয়ে আসলে তেল দিয়ে দেব। তারপর কেটে ধুয়ে রাখা পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।

ধাপ-৩

20230804_121233.jpg20230804_121450.jpg

পিঁয়াজ হালকা নেড়েচেড়ে কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দেব। আবারো আর একটু নেড়ে চেড়ে আদাবাটা ও রসুন বাটা দিয়ে দেব।

ধাপ-৪

20230804_121525.jpg20230804_121553.jpg

তারপর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন ধুয়ে রাখা শিং মাছের ডিম গুলো দিয়ে দেব।

ধাপ-৫

20230804_122026.jpg20230804_121853.jpg

ডিম গুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর সিদ্ধের জন্য পানি দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দেব।ঢাকনা খুলে একটু জিরার গুঁড়ো দিয়ে দেবে।

ধাপ-৬

20230804_123856.jpg20230804_131053.jpg

এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। এখন একটা প্লেটে বেড়ে পরিবেশন করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 3 years ago 

ডিম ভুনা করে খেতে অনেক ভালো লাগে। তাও আপনি শিং মাছের ডিম ভুনা করেছেন দেখে তো মনে হচ্ছে অনেক মজা হয়েছে খেতে। চমৎকার একটি রেসিপি শেয়ার করলেন আপু অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন শিং মাছের ডিম ভুনার রেসিপি। আপনার তৈরি রেসিপি দেখে সত্যি জিভে জল চলে এসেছে। আসলে আগে কখনো এই মাসের ডিমের রেসিপি খাওয়া হয়নি। তবে অবশ্যই বাজারে যদি এই মাছ পাই কিনে খেয়ে দেখব কেমন লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাইয়া অবশ্যই খেয়ে দেখবেন অনেক ভালো লাগে,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শিং মাছের ডিম আলাদা এভাবে ভুনা করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে।মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। এভাবে আমিও একদিন ট্রাই করে দেখব। রান্না করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

জ্বী আপু এভাবে একদিন তৈরি করে খাবেন অনেক মজা লাগবে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে খুব সুস্বাদু হয়েছে।রেসিপিটা দেখে লোভ তো আর সামলাতে পারছি না।আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য

 3 years ago 

আমি সব মাছ না খেলে ও তার ডিম ঠিকই খাই।আপনার জা ঠিকই বলেছেন , এই মাছের ডিম ভুনাও ভালো লাগে।আর এর ডিমগুলো দেখতে কালো ধরনের হয়ে থাকে।দেখে মনে হচ্ছে রেসিপিটি সুস্বাদু হয়েছিল।সুন্দর হয়েছে আপনার রেসিপিটি,ধন্যবাদ আপু।

 3 years ago 

জি আপু রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শিং মাছের ডিম এভাবে রান্না করে খাওয়া যায় সেটা কিন্তু আমার জানা ছিল না। আজ আপনার পোস্ট পড়ে সেটাই দেখলাম। বেশ সুন্দর করে শিং মাছের ডিম ভূনার প্রতিটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে কিন্তু বেশ বুঝা যাচ্চে যে মাছের ডিম ভূনা খেতে বেশ সুস্বাদু হয়েছিল।রেসিপিটি কিন্তু অনেক ইউনিক একটি রেসিপি। ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আমারও জানা ছিল না আমি প্রথম তৈরি করে খেয়েছি অনেক মজা লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমি কখনো শিং মাছ খাই নাই। কারণ মাছ খেতে আমি তেমন পছন্দ করি না। তাই কখনো শিং মাছের ডিম ভুনাও খাওয়া হয়নি। আজকে আপনার মাধ্যমে শিং মাছের ডিম ভুনার চমৎকার একটি রেসিপি দেখতে পেলাম, যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপু এত সুন্দরভাবে শিং মাছের ডিম ভুনা রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ ভাই, মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

শিং মাছের ডিম ভুনা করার দারুন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। অনেকবার শিং মাছ খাওয়া হয়েছে কিন্তু এইভাবে কোনদিন শিং মাছের ডিম ভুনা করে খাওয়া হয়নি।

 3 years ago 

শিং মাছের ডিম অনেক আগে খেয়েছি।এখন আর তেমন খাওয়া হয় না।মাছ আনলে ও ডিম পাওয়া যায় না।শিং মাছের ডিম খেতে ভীষণ মজার। শিং মাছের ডিম ভুনা করলেন আপু,খেতে খুব মজাই হয়েছে আশাকরি। রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি আপু অনেক মজা হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মাছের ডিম আমাদের সকলের অনেক পছন্দের একটি খাবার। শিং মাছ এর বাম ভুনা আমার কাছে খুব ভালো লাগে। আশা করি আপনারা রেসিপি টা অনেক সুস্বাদু হয়েছে। দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60207.84
ETH 1581.37
USDT 1.00
SBD 0.42