পেঁপে দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

পেঁপে দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি

Color Splash_2023930223630406.png

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে আমাদের পেঁপে গাছে অনেক পেঁপে ধরেছে। তবে আমরা তেমন একটা খায় না। একদিন একটু বাতাস হওয়ার সাথে সাথে পেঁপে গাছ মাঝ খান থেকে ভেঙে পড়ল। আসলে এতো পরিমাণ পেঁপে ধরেছে বলে বুঝানো মুশকিল। পেঁপের ভরে অবশেষে গাছ ভেঙে গিয়েছে। তারপর পেঁপে গুলো তুলে এনে সবাইকে দিয়েছি আরো কিছু আমাদের জন্য রেখে দিয়েছি। কয়েক দিন রাখার পরে কিছু পেঁপে আধা পাকা হয়ে গেছে। তাই আমার শাশুড়ি বললো আধাপাকা পেঁপের ভর্তা বা মাংসের ভিতর দিলে অনেক ভালো লাগে। একটু মিষ্টি মিষ্টি হয় খেতে অনেক মজা লাগে। যাইহোক তাই দেরি না করে রান্না করে নিলাম। সত্যি অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করি আমার আজকের পোস্ট।

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoCP9HG7dxuuSpAHhdKPZakTCiaNoG7bqABm7YYGzesJwoVQoNruxzyZcJK6MC9inK8aeCSU2fwNN5da2K...78KtKk7Rsfm4ZtRepHo6K2qeo4R3vMB93xAc8vcyfdZKr2tXNzdTCxivk3RzyymVbiyZQFrpdibmNASSW1zcsvfbH6jqLkbS36x8chG9DUoMYDZMXjQVxHQA8N.png

Color Splash_2023930202217435.png

উপকরণপরিমাণ
মুরগির মাংসআধাকেজি
পেঁপে১ টি
আদাবাটাদেড় চামচ
রসুনবাটাদেড় চামচ
পিঁয়াজ কুঁচিকয়েকটি
এলাচ,দারচিনি ও তেজপাতা৪,৩ও ৩ টি
হলুদ গুঁড়োদেড় চামচ
মরিচের গুঁড়োদেড় চামচ
ধনের গুঁড়ো১ চামচ
জিরার গুঁড়ো১/২ চামচ
লবনস্বাদমতো
তেলপরিমাণ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjTRiKiq1ekVUHcddKWhjsUEZN3UbAqjshx4eFoLArzKkMU9yh6LhnkbdUMZpnMu8xB2xr9Avfdr7mX9h...nxZ9cbyhyjhwaSL6V8BUafPMHt2YYZ58KznKnyRuz82sNnXWkdfLiXRcm51zucQpc6PpNxp3sdLpUA3zM86SpDWQazL3FHbRAqKtvy5hbi8DM4ZsXyqd8bDjKC.png

ধাপ-১

20230930_104025.jpg20230930_104221.jpg

প্রথম আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই হালকা গরম হয়ে আসলে তেল দিয়ে দেব।

ধাপ-২

20230930_104338.jpg20230930_104414.jpg

তেল গরম হয়ে আসলে এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে দেব। তারপর পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।

ধাপ-৩

20230930_105039.jpg20230930_105253.jpg

পিঁয়াজ বাদামি রঙের হয়ে আসলে আদাবাটা ও রসুনবাদা দিয়ে দেব। আদা ও রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে সকল মষলা দিয়ে দেব।

ধাপ-৪

20230930_105440.jpg20230930_110251.jpg

সকল মসলা দিয়ে বেশকিছু ক্ষণ কষিয়ে ধুয়ে রাখা মাংস গুলো দিয়ে দেব। মাংস গুলো একটু কষিয়ে কেটে ধুয়ে রাখা পেঁপে গুলো দিয়ে দেব।

ধাপ-৫

20230930_110516.jpg20230930_113049.jpg

পেঁপে গুলো দিয়ে কিছু সময় কষিয়ে সিদ্ধের জন্য পানি দিয়ে দেব। পানি একটু কমিয়ে আসলে কিছু কাঁচামরিচ ও জিরার গুঁড়ো দিয়ে দেব।

ধাপ-৬

20230930_113706.jpg20230930_114032.jpg

এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। এখন গরম গরম পরিবেশন করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
2GZpiygLZbndtMBNRVUJ19to2HA8AJHhDzhWy6HXkpbABs3wVi77RWv7qwHBXVEN3qzVymfDrdF7YupEDxp2dxQk8bz63txFqiUxURWQ1BudgH7GRTX4aoe8KcTgjL...rqmazngaQSFCEE1jXrmR7g8aaRttRx4JkC2twxSFfTuT37LxyiG5FBmgWctHLy1bxhovdtRWRZAhst4UtrYW1GhfoWLVYrog3FtTpgC8XsdEsddY2raMrKZQgM.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 3 years ago 

পেঁপে দিয়ে কখনো মুরগির মাংস রান্না করে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটা দেখে বেশ লোভনীয় মনে হচ্ছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

পেঁপে দিয়ে মজাদার মুরগি মাংসের রান্নার দেখে খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। এত মজাদার রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মুরগির মাংস অনেক ভাবেই রান্না করা যায়। তবে পেঁপে দিয়ে কখনো রান্না করা হয়নি। এই রেসিপিটি আমার কাছে খুব ভালো লাগলো এবং ইউনিক মনে হল। ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

পেঁপে দিয়ে মাংস খায় এটা জানি।কিন্তু পাকা পেঁপে দিয়ে মাংস খায় এটা কখনো জানা ছিলো না।আমিও কয়েকবার কাঁচা পেঁপে দিয়ে মাংস রান্না করেছিলাম খেতে ভালোই লেগেছিলো।আপু আপনি আধা পাকা পেঁপে দিয়ে সুন্দর করে মুরগির মাংস রান্না করেছেন দেখতে বেশ ভালই লাগছে আশাকরি খেতে ও সুস্বাদু হবে!নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আপু আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

জি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিল, ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

পেঁপে দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক মজার হয়েছে।পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না খাওয়া হয়নি তবে রেসিপি দেখে অনেক ভালো লাগছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাক।

 3 years ago 

এভাবে রান্না করে খেতে পারেন, অনেক মজার হয়, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

পেঁপে দিয়ে মুরগির মাংস রেসিপি খুব সুন্দর ও লোভনীয় হয়েছে আপু।পেঁপে গাছে অনেক পরিমাণে পেঁপে হয় আর তা না গাছ থেকে না তুললে সেই পেঁপের ভারে ভেঙ্গে পড়ে।আপনার রেসিপিটি ভালো লাগলো অনেক।

 3 years ago 

আপু আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার তো খুবই মজার এবং প্রিয় একটি রেসিপি আপু এই রেসিপি। পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। তাছাড়া পেঁপে দিয়ে যেকোনো রেসিপি করলে খেতে বেশ ভালো লাগে। আপনি মজার করে তৈরি করলেন পেঁপে দিয়ে মুরগির মাংসের রেসিপি। আমাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

জি আপু রেসিপিটি অনেক মজার ছিল , ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আধা পাকা পেঁপে দিয়ে মাংস রান্না করা যায় তা আমার জানা ছিল না। ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। রান্না করার ধাপগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

জি আপু এভাবে একদিন অবশ্যই তৈরি করবেন অনেক ভালো লাগবে, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পেঁপে দিয়ে মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে। তারজন্য মাঝে মাঝেই আমার বাসায় পেঁপে দিয়ে মুরগির মাংসের রেসিপি তৈরি করা হয়। আপনি খুব সুন্দর ভাবে রেসিপির ধাপগুলো বর্ণনা করেছেন। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago (edited)

আমার বাড়িতে বেশ কয়েকটি পেঁপের গাছ রয়েছে, আর সেই গাছগুলো থেকে একটি পেঁপের গাছে অনেকগুলো বড় বড় পেঁপে ধরেছে। কিন্তু পেঁপে গুলো পাকার আগেই, কি যেন কারণবশত পেঁপের গাছটি মরে যেতে শুরু করেছে। তাই আজ আমিও অনেক গুলো পেঁপে গাছ থেকে ছিড়ে ফ্রিজে রেখে দিয়েছি। যাইহোক আপু, পেঁপে সবজি হিসেবে খেতে আমার কাছে যতটা ভালো লাগে তার চেয়েও ভালো লাগে পেঁপের পুষ্টিগুণ জেনে। তাই আজ আপনার তৈরি, পেঁপে দিয়ে মুরগির মাংসের রেসিপিটি খেতে যেমন সুস্বাদু হবে, ঠিক তেমনি পুষ্টিগুণ সমৃদ্ধ। আর রেসিপিটি দেখে মনে হচ্ছে গরম গরম ভাতের সাথে খেতে খুবই স্বাদ পাওয়া যাবে। অনেক অনেক ধন্যবাদ আপু, মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাইয়া গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয়েছিল, ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63275.91
ETH 1838.64
USDT 1.00
SBD 0.38