ডিম পরোটা বানানোর রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ

PhotoCollage_1681270618386.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার কাছে অনেক ভাল লাগে।তাই তো মাঝে মাঝে নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়। আসলে রমজান মাস আসার পর থেকেই আমার মেয়েদের সকাল বেলা নুডুলস খেতে দিই। তবে গতকাল নুডুলস শেষ হয়ে গিয়েছে আপনাদের ভাই আর বাইরে যায় নি, তাই আর আনা হয়নি।এখন সকাল সকাল উঠে বাচ্চাদের খাবার তৈরি করতে হলো।বাচ্চারা বললডিম পরোটা খাবে তাই আর কি ডিম পরোটা তৈরি করে। তবে বাচ্চারা আমাদের থেকে স্বাদ অনেক ভাল বোঝে।খেয়ে বলে আম্মু অনেক মজা হয়েছে, আমাদের মাঝে মাঝে তৈরি করে দেবে। এমন মজার খাবার সবাই কম বেশি পছন্দ করে। তো চলুন শুরু করি আমার আজকের পোস্ট।

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoCP9HG7dxuuSpAHhdKPZakTCiaNoG7bqABm7YYGzesJwoVQoNruxzyZcJK6MC9inK8aeCSU2fwNN5da2K...78KtKk7Rsfm4ZtRepHo6K2qeo4R3vMB93xAc8vcyfdZKr2tXNzdTCxivk3RzyymVbiyZQFrpdibmNASSW1zcsvfbH6jqLkbS36x8chG9DUoMYDZMXjQVxHQA8N.png

PhotoCollage_1681271132405.jpg
১.ডিম
২.ময়দা
৩.তেল
৪.লবন
৫.পানি

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjTRiKiq1ekVUHcddKWhjsUEZN3UbAqjshx4eFoLArzKkMU9yh6LhnkbdUMZpnMu8xB2xr9Avfdr7mX9h...nxZ9cbyhyjhwaSL6V8BUafPMHt2YYZ58KznKnyRuz82sNnXWkdfLiXRcm51zucQpc6PpNxp3sdLpUA3zM86SpDWQazL3FHbRAqKtvy5hbi8DM4ZsXyqd8bDjKC.png

ধাপ-১

PhotoCollage_1681270108011.jpg
প্রথমে আমি এক কাপ ময়দা নিয়েছি।তারপর ময়দার ভিতর লবন ও তেল দিয়ে দিয়েছি।

ধাপ-২

PhotoCollage_1681270213052.jpg
এখন ভাল করে তেল আর ময়দা হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর পরিমান মত পানি দিয়ে একটা ডো তৈরি করে দশ মিনিটের জন্য ঢেকে রেখেছি।

ধাপ-৩

PhotoCollage_1681270268121.jpg
এখন একটা ডিম নিয়ে সামান্য লবন দিয়ে ভেটিয়ে নিয়েছি।

ধাপ-৪

PhotoCollage_1681270328800.jpg
এখন চুলাই একটি কড়াই বসিয়ে পরিমাণ মত তেল দিয়ে ভেটিয়ে রাখা ডিম দিয়ে নেড়েচেড়ে এভাবে একটি বাটিতে তুলে নেব।

ধাপ-৫

PhotoCollage_1681270377468.jpg
ফিরে এলাম দশ মিনিট পরে,এখন পিড়ি বেলুন নিয়ে ডোটা নিলাম। তারপর একটা রুটি বানিয়ে নিলাম।

ধাপ-৬

PhotoCollage_1681270426081.jpg
এখন রুটির ভিতর ডিমের পুর ভরে দিলাম।তারপর এভাবে মুখ লাগিয়ে আবার আস্তে আস্তে বেলে নিলাম।

ধাপ-৭

PhotoCollage_1681270452358.jpg
এখন চুলাই একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর রুটিটা দিয়ে দিলাম। এভাবে দুপাশ একটু ভেজে নেব।

ধাপ-৮

PhotoCollage_1681270498271.jpg
তারপর তেল দিয়ে দুই পাশ আবারো ভেজে নেব। এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ডিম পরোটা রেসিপি।

ধাপ-৯

PhotoCollage_1681270535195.jpg
এখন গরম গরম পরিবেশন করব। পরোটা নামিয়ে চাকু দিয়ে কেটে নেব।খেতে অনেক মজা হয়েছে। আশাকরি আপনাদের কাছে ভাল লাগবে।

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 3 years ago 

আপনি খুবই সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। আমিও মাঝে মাঝে ডিম পরোটা বানিয়ে থাকি বাড়িতে যখন খিদা লাগে তখন। খুবই অল্প সময়ের মধ্যে ডিম পরোটা তৈরি করা যায়। দেখে মনে হচ্ছে বেশ মজা করেই খাওয়া হয়েছে ডিম পরোটা। অসম্ভব ভালো লেগেছে আমার কাছে আপনার আজকের এই রেসিপিটি।

 3 years ago 

জি ভাইয়া ডিম পরোটা অনেক মজা লাগে, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ডিম পরোটা তৈরির দারুন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। এ ধরনের পরোটা গুলো খেতে খুবই ভালো লাগে। সকালের নাস্তায় এ ধরনের পরোটা গুলো খেতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে।

 3 years ago 

সকালবেলা নাস্তায় ডিম পরোটা পেলে তো ভালই হয়। আপনি খুবই সুন্দর করে ডিম পরোটা তৈরি করেছেন যা দেখে খেতে ইচ্ছে করছে। তৈরী পদ্ধতি দেখে বোঝা যাচ্ছে সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডিম পরোটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাইয়া অনেক সুস্বাদু হয়েছিল, ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ডিম পরোটা খেতে এমনিতেই আমি অনেক ভালোবাসি ।আপনি দেখছি ময়দার সাথে ডিম দিয়ে পরোটা বেজেছেন । আপনি ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন ।দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে ধন্যবাদ আপু।

 3 years ago 

জি আপু অনেক সুস্বাদু হয়েছিল,সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

একদম ভিন্নভাবে তৈরি করেছেন আপনি ডিম পরোটা দেখে অনেক ভালো লেগেছে। আপনি ঠিক বলছেন বাচ্চারা কিন্তু বড়দের থেকে অনেক বেশি মজা বুঝে। মেয়েদেরকে এভাবে করে দিলেই ভালো খেতে পারবে। আমিও তৈরি করে দেখব এভাবে একদিন আপনার পরোটা বানানো দেখে ভালো লেগেছে। ধন্যবাদ একটি ভিন্ন ধরনের পরোটা রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি আপু আমার থেকে আমার বাচ্চারা অনেক ভালো বোঝে, যাইহোক আপু একদিন অবশ্যই বানিয়ে দেখবেন। ধন্যবাদ আপু।

 3 years ago (edited)

ওয়াও আপু অল্প সময়ের মধ্যে অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপনি। আমিও অনেকদিন আগে এরকম ডিম পরোটা রেসিপি তৈরি করেছিল। খেতে অনেক মজা লাগে তবে একটু শক্ত লাগে। নিশ্চয়ই আপনার বাচ্চারা এই ডিম পরোটা খেয়ে অনেক খুশি হয়েছিল। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

না আপু সাথে সাথে খেলে অনেক মজা লাগে, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সকালের নাস্তায় কিংবা বিকেলের নাস্তায় এ ধরনের খাবার থাকলে ভালো হয়। অল্প উপকরণে নাস্তা তৈরি করা যায়। আপনি ডিম দিয়ে খুব সুন্দর করে পরোটা তৈরি করেছেন। খেতে নিশ্চয় মজা হয়েছে। সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জি আপু সকাল বিকেলের নাস্তার জন্য অনেক উপকারী, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আলু পরোটা তো অনেক খেয়েছি, তবে ডিম পরোটা কখনো খাওয়া হয়নি। ডিম পরোটা দেখতে বেশ লোভনীয় লাগছে। খেতেও মনে হচ্ছে দারুণ হয়েছে। সকাল এবং বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি। রেসিপিটা দেখে খুব ভালো লাগলো আপু।শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ভাল লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37